সালমান শাহ’র মা ও ভাইয়ের বিরুদ্ধে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক : প্রয়াত চিত্রনায়ক সালমান শাহ’র মা নীলা চৌধুরী ও ছোট ভাই শাহরানের বিরুদ্ধে মানহানি মামলা করেছেন প্রয়াত শালমান শাহের স্ত্রী সামিরার মা লতিফা হক লিও। গত ১০ সেপ্টেম্বর চট্টগ্রামের যুগ্ম জেলা, ২য় আদালতে এ মামলাটি দায়ের করা হয়েছে।
মামলায় মানহানি বাবদ ৫ কোটি ও ব্যবসায়িক ক্ষতি বাবদ ৫ কোটি- মোট ১০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করা হয়েছে। মামলা নম্বর ১২-২০১৭।
মামলায় নীলা চৌধুরীর পাশাপাশি আসামি করা হয়েছে সালমানের মামা আলমগীর কুমকুমকেও।
এদিকে এ মামলার শুনানি হবে আগামী ৩০ অক্টোবর। চট্টগ্রামের যুগ্ম জেলা জজ মোহাম্মদ আবদুল কাদের বাদি-বিবাদী দু-পক্ষকেই সেদিন আদালতে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন।
Related News
মৌলভীবাজারে হত্যা মামলায় ২ ভাইয়ের মৃত্যুদণ্ড, ২ জনের যাবজ্জীবন
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ফতেপুর ইউনিয়নের মুনিয়ারপাড় গ্রামের মো. আজিজুল মিয়া হত্যা মামলারRead More
সিলেটের জাফলংয়ে নিয়ে তরুণীকে খুন, স্বামী-বন্ধুর মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলংয়ে প্রায় ১৫ বছর আগে গার্মেন্ট কর্মী রুনা আক্তার সাথী (১৯)Read More



Comments are Closed