খালেদা জিয়া দেশে ফিরছেন বুধবার
বৈশাখী নিউজ ডেস্ক: চোখ ও পায়ের চিকিৎসা শেষে প্রায় তিন মাস পর যুক্তরাজ্য থেকে দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার বিকেল ৫টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবেন তিনি।
পরোয়ানা মাথায় নিয়ে দলীয় প্রধানের দেশে প্রত্যার্বতনের দিনে বিমানবন্দর থেকে গুলশানে চেয়ারপারসনের বাসভবন ‘ফিরোজা’ পর্যন্ত মানবপ্রাচীর তৈরি করার পরিকল্পনা নিয়েছে দলটির নেতাকর্মীরা।
বিএনপির দলের একাধিক নেতা জানিয়েছেন, খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে বড় ধরনের শোডাউনের প্রস্ততি আছে দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। ছাত্রদল, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মুক্তিযোদ্ধা দল ও মহিলা দলসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা এই শোডাউনের প্রস্ততি নিয়েছে।
গত ১৫ জুলাই খালেদা জিয়া শারীরিক চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে বড় ছেলে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বাসায় থেকে প্রথমে চোখের অপারেশন করান। এরপর লন্ডনে প্রখ্যাত বাতরোগ বিশেষজ্ঞ হ্যাডলি ব্যারির অধীনে হাঁটুর চিকিৎসা গ্রহণ করেন খালেদা জিয়া।
বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সংবাদ মাধ্যমকে বলেন, ‘ম্যাডামকে সংবর্ধনা দেওয়া নিয়ে কোনো আনুষ্ঠানিক কর্মসূচি নেই। দলের নেতাকর্মীরা বরাবরই ম্যাডাম যখন দেশের বাইরে যান তখন তাকে বিদায় জানাতে যান। দেশে ফেরার সময় একইভাবে স্বতস্ফূর্তভাবে নেতাকর্মীরা নেত্রীকে স্বাগত জানাতে বিমানবন্দরের আশপাশ এলাকায় উপস্থিত হন।’
খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা সম্পর্কে রিজভী বলেছেন, গ্রেফতারি পরোয়ানা দিয়ে খালেদা জিয়ার মনোবল দুর্বল করা যাবে না। তিনি দেশে ফিরে আসবেন।’
এদিকে, দীর্ঘদিন বিদেশে অবস্থানরত খালেদা জিয়ার বিরুদ্ধে সম্প্রতি একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি প্রসঙ্গে মঙ্গলবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘আইন তার নিজস্ব গতিতে চলবে। খালেদা জিয়ার ক্ষেত্রেও তাই। বিদেশ থেকে খালেদা জিয়া দেশে ফেরার পরই আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’
Related News
১১ দলীয় ঐক্যের দ্বিতীয় লংমার্চের তারিখ ঘোষণা, দাবিতে নতুন দফা যোগ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যজোটের ছয় দফা দাবি এখন রূপান্তরিতRead More
জামিনে মুক্ত বিদিশা সিদ্দিক
বৈশাখী নিউজ ডেস্ক: প্রতারণার মামলায় দুই বছরের কারাদণ্ড পাওয়া সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের প্রাক্তনRead More



Comments are Closed