Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হবিগঞ্জে এসএসসি পরীক্ষার্থীর রহস্যজনক মৃত্যু, ধর্ষণের অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে নদী দাস (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যুকে ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের অভিযোগ, বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণ ও শারীরিক নির্যাতন করা হয়েছে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত নদী দাস আজমিরীগঞ্জ উপজেলার বদলপুর এলাকার অজিত দাসের মেয়ে। মায়ের মৃত্যুর পর তিনি বানিয়াচং উপজেলার মশাকলি গ্রামে নানার বাড়িতে থেকে লেখাপড়া করতেন। সম্প্রতি তিনি এসএসসি পরীক্ষা শেষ করেন। শুধু ব্যবহারিক পরীক্ষা বাকি ছিল। পরিবার সূত্রে জানা গেছে, বানিয়াচং উপজেলার সুনারু গ্রামের বাসিন্দা ও পেশায় আইনজীবী সহকারী দিলিপRead More


হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশে সন্দেহজনক হাম রোগে আক্রান্ত হয়ে তিনজন মারা গেছেন। তবে এসময়ে নিশ্চিত হাম রোগে কারও মৃত্যুর তথ্য নেই। এ নিয়ে গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হাম ও হামের উপসর্গ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮৮ জনে। সোমবার (১ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। রোববার (৩১ মে)  সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত দেশের হাম-সংক্রান্ত পরিস্থিতির বিষয়ে প্রতিবেদনে জানানো হয়, এ সময়ে নিশ্চিত হামে কেউ মারা না গেলেওRead More


বিয়ানীবাজারে এবার পা বাঁধা যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে এবার পা বাঁধা অবস্থায় গাছের সঙ্গে ঝুলন্ত যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১ জুন) সকালে উপজেলার লাউতা ইউনিয়নের বারইগ্রামে শুক্কুর আলীর ছেলে সিএনজি চালক শামীম আহমদ ধনুর ঝুলন্ত মরদেহ পাওয়া যায় বরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে। খবর পেয়ে বরাইগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গাছ থেকে ওই যুবকের পা বাঁধা ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বিয়ানীবাজার থানা পুলিশ। জানা যায়, শামীম আহমদ ধনু রবিবার রাতে গাড়ি নিয়ে বাড়ি থেকে বের হয়ে যাওয়ার পর আর বাড়ি ফিরেননি। মুঠোফোনে কল দিলে ফোন বন্ধ পেয়েছেন নিহতের স্বজনরা। পরদিন সোমবার সকালেRead More


সিলেটে বাসা থেকে বেরিয়ে আর ঘরে ফেরেনি ফাহিম

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীর আখালিয়া এলাকার নয়াবাজারের কিশোর আগমাম ফাহিম (১৫) রবিবার (৩১ মে) থেকে নিখোঁজ রয়েছে। রোববার বিকাল ৫টার দিকে নিজ বাসা থেকে বেরিয়ে রাতে আর ঘরে ফেরেনি। পরিবারের লোকজনের মাঝে বিরাজ করছে উদ্বেগ-উৎকণ্ঠা। ফাহিমের বড় ভাই সোমবার (১ জুন) বেলা আড়াইটার দিকে জানান- এখনো তাকে পাওয়া যায়নি। থানায় জিডি করার প্রস্তুতি চলছে। ফাহিমকে কেউ কোথাও দেখলে এই দুটি ফোন নাম্বারে (০১৭৮৫-৭১২৬৭৫, ০১৭১৭-৬৭-৪৯০৭) যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার বড় ভাই। Post Views: 122


সিলেটে হামের উপসর্গ নিয়ে নার্সের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় এক তরুণী নার্সের মৃত্যু হয়েছে। সোমবার (১ জুন) সকাল সাড়ে ৯টার দিকে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তার বয়স হয়েছিল ২২ বছর। মৃত তরুণী সুনামগঞ্জের বিশ্বম্ভপুর উপজেলার বাসিন্দা এবং সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মিডওয়াইফারি ইন্টার্ন হিসেবে দায়িত্ব পালন করছিলেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে তিনি হামের উপসর্গে অসুস্থ ছিলেন। শারীরিক অবস্থার অবনতি ঘটলে প্রথমে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নেন। পরে অবস্থার আরও অবনতি হলে রোববার (৩১ মে) দুপুরে তাকে সিলেট শহীদ শামসুদ্দিনRead More


ছাতকে দুইশত টাকা পাওনা নিয়ে যুবককে অপহরণ ও মা-ছেলেকে নির্যাতনের অভিযোগ

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় মাত্র দুইশত টাকা পাওনা নিয়ে বিরোধের জেরে এক যুবককে অপহরণ করে আটকে রেখে নির্যাতন এবং পরে তার মাকে ডেকে এনে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ ঘটনা নি‌য়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হলেও ঘটনার ছয় দিন অতিবাহিত হওয়ার পরও মামলা রেকর্ড না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন ভুক্তভোগী পরিবার। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের তকিপুর গ্রামের বাসিন্দা জাকারিয়ার সঙ্গে একই এলাকার প্রবাসী জুনাব আলীর স্ত্রী সুলতানা বেগমের প্রায় দুইশত টাকা পাওনা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এ বিরোধকে কেন্দ্রRead More


মে মাসে নারী ও শিশু নির্যাতনের ঘটনা ৩২৬টি, ধর্ষণের শিকার ৭৮

বৈশাখী নিউজ ডেস্ক: চলতি বছরের মে মাসে বাংলাদেশে মোট ৩২৬টি নারী ও শিশু নির্যাতনের ঘটনা ঘটেছে এবং ৭৮ জন নারী ধর্ষণের শিকার হয়েছে, যা পূর্ববর্তী মাসের তুলনায় বৃদ্ধি পেয়েছে বলে জানিয়েছে মানবাধিকার সংস্থা মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ)। রোববার (৩১ মে) প্রকাশিত সংস্থাটির জেন্ডারভিত্তিক সহিংসতা মনিটরিং প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রকাশিত এই প্রতিবেদনে বলা হয়, মে মাসে ধর্ষণের ঘটনা ৭৮টি, যা এপ্রিলের (৫৪টি) তুলনায় প্রায় ৪৪ শতাংশ বেশি। শুধু ধর্ষণই নয়, বেড়েছে দলবদ্ধ ধর্ষণ এবং ধর্ষণের পর হত্যার ঘটনাও। প্রতিবেদনে উল্লেখ করা হয়, দলবদ্ধ ধর্ষণের ঘটনা ১৪ থেকে বেড়ে ১৬Read More


সিলেট হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘন্টায় হামের উপসর্গ নিয়ে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে এক শিশু মারা গেছে। ১৭ মাস বয়েসি এই শিশুর বাড়ি সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায়। সোমবার (১ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। প্রতিবেদনে বলা হয়- আজ সোমবার সকালের আগ পর্যন্ত ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৭৮ জন। এদের নিয়ে বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে ২৫৬ জন রোগী ভর্তি আছেন। তবে গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষায় সিলেটে বিভাগে কারো হাম রোগ শনাক্ত হয়নি। এদিকে,Read More


পদত্যাগ করলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী 

বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান সরকারের চারমাস পূর্ণ না হতেই হঠাৎ মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ালেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী দীপেন দেওয়ান। সোমবার (১ জুন) প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন। দীপেন দেওয়ানের আকস্মিক এই পদত্যাগের পেছনে শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন এ তথ্য নিশ্চিত করেছেন। পদত্যাগপত্রে দীপেন দেওয়ান লিখেছেন, শারীরিক অসুস্থতার কারণে তিনি দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন। বিএনপির মনোনয়নে পার্বত্য রাঙামাটি থেকে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্য দীপেন দেওয়ান। রাঙামাটি আসনে প্রাপ্ত ভোটের ফলাফলে সর্বোচ্চRead More


হবিগঞ্জে পঞ্চায়েত সভার পর বসতঘরে আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় স্থানীয় পঞ্চায়েত কমিটির সভা শেষে এক ব্যক্তির বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। রোববার (৩১ মে) দিবাগত রাতে কালিয়ারভাঙ্গা ইউনিয়ন-এর পুরানগাঁও গ্রামে ওয়াহিদ মিয়ার বসতঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনায়েম মিয়া। পুলিশ সূত্রে জানা যায়, ওয়াহিদ মিয়ার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার রাতে পুরানগাঁও গ্রামের পঞ্চায়েত কমিটির একটি সভা অনুষ্ঠিত হয়। সভায় ওয়াহিদ মিয়ার কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয় এবং তার কারণে গ্রামের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেRead More


Manual1 Ad Code
Manual6 Ad Code