Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হাম ও হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত ৭৮০ জনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরো এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে হাম ও হাম উপসর্গ নিয়ে ৭৮০ জনের মৃত্যুর তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মৃত শিশুর হাম উপসর্গ ছিল। এ সময়ে নিশ্চিত হামে কারো মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৫ শিশুর। একই সঙ্গে হামে আক্রান্ত হয়ে আরো ৯৫ শিশু প্রাণ হারিয়েছে। অর্থাৎ হাম ও হামের উপসর্গRead More


যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটিতে ভয়াবহ হামলা ইরানের, ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: কাতারে অবস্থিত মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় মার্কিন সামরিক ঘাঁটি আল উদেদে ড্রোন ও ক্ষেপণাস্ত্র দিয়ে ভয়াবহ হামলা চালানোর দাবি করেছে ইরান। এতে ঘাঁটির সামরিক অবকাঠামোর বড় ধরনের ক্ষয়ক্ষতির শঙ্কা করা হচ্ছে। শুক্রবার (১৭ জুলাই) ইরানের প্রভাবশালী সামরিক বাহিনী ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এক বিবৃতিতে এই হামলার খবর নিশ্চিত করেছে। খবর আনাদোলু এজেন্সির। আইআরজিসি জানিয়েছে, দুই পক্ষের চলমান চরম উত্তেজনার মধ্যে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে এটি ছিল তাদের ১৫তম দফার বড় ধরনের প্রতিশোধমূলক হামলা। এই হামলায় মার্কিন বিমান ঘাঁটির একটি অত্যাধুনিক দীর্ঘপাল্লার রাডার সিস্টেম এবং বেশ কয়েকটি কৌশলগত জ্বালানিRead More


সিলেটে শ্রীমৎ রাধারমণ গোস্বামীর ৫৬তম তিরোধান উৎসব উদযাপিত

ডেস্ক রিপোর্ট: ভক্তি, শ্রদ্ধা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সিলেটে সিদ্ধ মহাত্মা বৈষ্ণবাচার্য্য প্রভুপাদ ১০৮ শ্রীমৎ রাধারমণ গোস্বামীর ৫৬ তম তিরোধান উৎসব শ্রী রাধারমণ সেবক সংঘ সিলেটের উদ্যোগে ও মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জের সহযোগিতায় অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সিলেট নগরীর মীরাবাজারস্থ শ্রী শ্রী বলরাম জিউর আখড়ায় দিনব্যাপী এ উৎসবের আয়োজন করা হয়। সকালে শ্রীশ্রী গুরু-গৌরাঙ্গের বিশেষ অর্চনা, পূজা ও পুষ্পাঞ্জলি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে সমবেত গীতা পাঠ, আলোচনা সভা, ভক্তিমূলক সংগীত, ধর্মীয় পাঠ এবং বিভিন্ন আধ্যাত্মিক কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল ‘শুদ্ধাচারই শ্রী রাধারমণ’ শীর্ষকRead More


শহীদ ওয়াসিম ও মোস্তাকের কবর জিয়ারতে সিলেট মহানগর জামায়াত নেতৃবৃন্দ

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থানের দুই বছর পূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াতের উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দুই শহীদ মো. ওয়াসিম আহমদ ও মো. মোস্তাক আহমদের কবর জিয়ারত করা হয়েছে। শুক্রবার (১৭ জুলাই) সিলেট সদর উপজেলার ইনাতাবাদ গ্রামে সমাহিত শহীদ মোঃ ওয়াসিম আহমদ ও টুকেরবাজারের গৌরীপুর গ্রামে সমাহিত শহীদ মুস্তাক আহমদের কবর জিয়ারত করেন সিলেট মহানগর জামায়াতের নেতৃবৃন্দ। এসময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন তারা। সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুলের নেতৃত্বে অনুষ্ঠিত পৃথক জিয়ারত কর্মসূচিতে উপস্থিত ছিলেন- সিলেট সদরRead More


ছাতকে সংরক্ষিত বন ধ্বংস করে অবৈধ বালু উত্তোলন, বিট কর্মকতার মামলা

ছাতক প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার সংরক্ষিত বনভূমিতে অবৈধভাবে বালু উত্তোলন, বনভূমি দখল এবং হাজার হাজার গাছের চারা ধ্বংসের ঘটনায় ১৪ জনের নামে উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করে থানায় মামলা দায়ের করেছে বন বিভাগ বিট কর্মকতা ফের‌দৌস। এ ঘটনায় সরকারি সম্পদের বিপুল ক্ষয়ক্ষতির অভিযোগ এনে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। ছাতক রেঞ্জের বিট কর্মকর্তা কে বি এম ফেরদৌসের লিখিত এজাহারের ভিত্তিতে ছাতক থানায় মামলাটি (মামলা নং-২২) রুজু করা হয়েছে। এ মামলাটি ২০১০ সালের বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন এবংRead More


নতুন এক দেশে হামলা চালাল ইরান 

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে তুমুল সংঘাতের মধ্যে এই প্রথমবারের মতো সিরিয়ায় হামলা চালিয়েছে ইরান। শুক্রবার (১৭ জুলাই) সিরিয়ার পূর্বাঞ্চলে মার্কিন সামরিক বাহিনীর একটি কমান্ড সেন্টার লক্ষ্য করে এই হামলা চালানো হয়। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ও সিরিয়ার একটি সামরিক সূত্রের বরাত দিয়ে আজ বিকেলে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দেশটির শক্তিশালী সামরিক বাহিনী ইসলামি রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) এক বিবৃতিতে জানিয়েছে, সম্প্রতি ইরানের ইরানশাহরে তাদের সেনা হত্যার প্রতিশোধ নিতেই এই হামলা চালানো হয়েছে। সিরিয়ার আল-তানফে অবস্থিত যুক্তরাষ্ট্রের একটি কমান্ড সেন্টারকে নিশানা করেRead More


সুনামগঞ্জে যুবদল নেতার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে স্পিডবোট চলাচল বন্ধ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলা যুবদল নেতার বিরুদ্ধে চাঁদা দাবি ও এক স্পিডবোট চালককে মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে তাহিরপুর-মধ্যনগর নৌপথে অনির্দিষ্টকালের জন্য স্পিডবোট চলাচল বন্ধ ঘোষণা করেছে স্পিডবোট চালক সমিতি। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে মধ্যনগর সদর বাজারের স্পিডবোট ঘাটে এ ঘটনা ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে। অভিযুক্ত এম শহীদ মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের দুগনই গ্রামের বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলা যুবদলের সহ বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক। ভুক্তভোগী রাজু আহমেদ ও স্পিডবোট চালকদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তাহিরপুর থেকে মধ্যনগরে যাত্রী পরিবহনকারী স্পিডবোট চালকদের কাছ থেকে বিভিন্ন কৌশলে চাঁদা আদায়Read More


ইরানে বেসামরিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের ভয়াবহ হামলা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার ভঙ্গুর যুদ্ধবিরতি পুরোপুরি ভেঙে যাওয়ার পর এবার ইরানের বিভিন্ন বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করে ভয়াবহ হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। টানা ষষ্ঠ রাতের মতো চালানো এই হামলায় দেশটির যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিশেষ করে দক্ষিণাঞ্চলীয় একটি শহরের গুরুত্বপূর্ণ সেতুগুলোতে মার্কিন বোমাবর্ষণে অন্তত সাতজন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। খবর রয়টার্সের। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানিয়েছে, মার্কিন যুদ্ধবিমান ও ড্রোন থেকে চালানো সর্বশেষ এই হামলায় ইরানের সামরিক স্থাপনার পাশাপাশি বেসামরিক সাধারণ মানুষের যাতায়াতের প্রধান প্রধান মাধ্যমগুলোকে পরিকল্পিতভাবে নিশানা করাRead More


পঞ্চগড়ে ভাইকে হত্যার রহস্য উন্মোচন, বোন সহ গ্রেপ্তার ২

বৈশাখী নিউজ ডেস্ক: পঞ্চগড়ের মহারাজার দিঘীতে মানিক হোসেন (১৯) নামে তরুণের মরদেহ উদ্ধারের ঘটনার রহস্য উন্মোচন করেছে পুলিশ। আত্মহত্যা নয় তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। এঘটনায় তার আপন বড় বোন সমলা আক্তার (২৪) ও চাচার শ্যালক শাহাবুদ্দিন (৪৬) জড়িতের কথা স্বীকার করেছেন। নিজের বোনকে ভিডিও ধারণ করে দিনের পর দিন শারীরিক সম্পর্ক স্থাপন করার প্রতিশোধ নেয়া ও প্রতিবেশিদের ফাঁসাতে লোমহর্ষক এই হত্যাকান্ড ঘটানো হয়। এর মধ্যে বোন বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। পরে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এইRead More


চট্টগ্রামে লবণ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় দুইজনের মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কনফিডেন্স সল্ট লিমিটেড কারখানায় আগুনে ঘটনায় অগ্নিদগ্ধ দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন- মোহাম্মদ নুরুল আলম (৩২) ও দিদার আলম (৩৪)। বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়েছে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই আলাউদ্দিন দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত দিদার আলম বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্ডী ইউনিয়নের ৮নং ওয়ার্ড সাতগড়িয়া পাড়া বদন আলীর বাড়ি এলাকার বাসিন্দা। মোহাম্মদ নুরুল আলম পটিয়া উপজেলার হুলাইন ইউনিয়নের ২নং ওয়ার্ড সাত্তার মাঝি বাড়ির বাসিন্দা মৃত সিরাজুল ইসলামের ছেলে। অগ্নিদগ্ধদেরRead More


Manual1 Ad Code
Manual8 Ad Code