বৈশাখী নিউজ ২৪
বঙ্গবীর ওসমানীর ১০৮তম জন্মবার্ষিকীতে জাতীয় জনতা পার্টির শ্রদ্ধাঞ্জলি অর্পণ
বৈশাখী নিউজ ডেস্ক: জাতীয় জনতা পার্টির প্রতিষ্ঠাতা, মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক, বঙ্গবীর জেনারেল মুহাম্মদ আতাউল গণি ওসমানীর ১০৮ তম জন্মবার্ষিকী উদযাপন করেছে পার্টির জাতীয় কমিটি ও সিলেট বিভাগ, জেলা ও মহানগর শাখা। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বাদ যোহর হযরত শাহজালাল (রহ.) মাজার প্রাঙ্গণে জাতীয় জনতা পার্টির চেয়ারম্যান ও সাবেক সংসদ এডভোকেট মোঃ নুরুল ইসলাম খানের পূত্র পার্টির চেয়ারম্যান ও সূূপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী তাহমিনুল ইসলাম খানের নেতৃত্বে ওসমানীর সমাধিতে পূস্পস্তবক অর্পণ, জিয়ারত ও মাজার মসজিদে মরহুমের রুহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন, জাতীয় কমিটির মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক বীর মুক্তিযুদ্ধা কাজীRead More
জননেতা আব্দুল হামিদের ২৫তম মৃত্যু বার্ষিকী পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা ও মহানগর গণতন্ত্রী পার্টির উদ্যোগে ভাষা সৈনিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, সিলেট জেলা গণতন্ত্রী পার্টির সাবেক সভাপতি, গণতান্ত্রিক, সমতাভিত্তিক একটি অসাম্প্রদায়িক সমাজ প্রতিষ্ঠার আন্দোলনের অগ্রসৈনিক, বরেণ্য রাজনীতিবিদ জননেতা আব্দুল হামিদ এর ২৫ তম মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। ১ সেপ্টেম্বর মঙ্গলবার বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যদায় জননেতা আব্দুল হামিদের মৃত্যু বার্ষিকী পালন করা হয়। কর্মসূচির মধ্যে বেলা ১১টায় সিলেট নগরীর কদমতলী জামে মসজিদে জমায়েত হয়ে মরহুম জননেতা আব্দুল হামিদের কবরে পুষ্পস্তবক অর্পণ ও কবর জিয়ারত। জিয়ারত শেষে বেলা সাড়ে ১১টায় মরহুমের পরিবারের সদস্যদের সাথে সাক্ষাৎ ও মতবিনিময়Read More
গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ছানু, সম্পাদক হারিছ
গোলাপগঞ্জ সংবাদদাতা: সিলেটের গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি ছানু মিয়া (দৈনিক সিলেটের বাণী), সাধারণ সম্পাদক হারিছ আলী (দৈনিক যুগান্তর) ও সাহাদাত হোসেন কামাল (কামাল খান)কে সাংগঠনিক সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট এই কমিটি গঠন করা হয়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) উপজেলার পৌর শহরের একটি অভিজাত রেষ্টুরেন্টের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে কমিটি ঘোষণার পর পরিচিতি সভা এবং শপথগ্রহণ অনুষ্ঠিত হয়। কমিটির অন্যান্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি সাহান উদ্দিন নাজু, সহ-সভাপতি রফিকুল ইসলাম আনসারী, সহ- সভাপতি শাহ আলম, সহ-সাধারণ সম্পাদক মারুফ আহমদ, সহ-সাধারণ সম্পাদক মোঃ সেলিম আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক জাকিরRead More
বিদায় সংবর্ধনার অপেক্ষায় বিদ্যালয়, এল শিক্ষকের মরদেহ
বৈশাখী নিউজ ডেস্ক: একটি বিদায়ের দিন ছিল। দীর্ঘ কর্মজীবনের শেষ দিনে প্রিয় শিক্ষককে ফুল, স্মারক আর ভালোবাসায় বিদায় জানানোর প্রস্তুতি নিচ্ছিলেন সহকর্মী ও শিক্ষার্থীরা। কিন্তু সেই বিদায় যে এতটা নির্মম ও নীরব হবে, তা কেউ ভাবেননি। চাঁদপুরের হাজীগঞ্জের রাধাসার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার সাহার (৫৯) জন্য সোমবার (৩১ আগস্ট) দুপুরে ছিল অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা। অথচ তার আগেই ভোরে নিজ বাসায় অসুস্থ হয়ে মারা গেলেন তিনি। তাঁর শেষ কর্মদিবসের সকালেই বিদ্যালয়ের আনন্দের আয়োজন পরিণত হয় শোকের দিনে। সহকর্মী ও শিক্ষার্থীরা যখন তাঁকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন, তখনইRead More
সীমান্তে অপরাধ মোকাবিলায় ডিজিটাল প্রস্তুতি নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত এলাকায় চোরাচালান, মাদক ও অস্ত্র পাচার, মানব পাচার এবং অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে আধুনিক ডিজিটাল প্রযুক্তিনির্ভর নজরদারি জোরদারের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিজিবি সেক্টর সদর দপ্তরে ‘সীমান্ত স্কুল অব সার্ভেইল্যান্স অ্যান্ড ড্রোন ওয়ারফেয়ার’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রশিক্ষণকেন্দ্রের কার্যক্রম পরিদর্শন এবং ড্রোনের ব্যবহারিক প্রদর্শনীও উপভোগ করেন। মন্ত্রী বলেন, সীমান্ত এলাকায় অপরাধ কর্মকাণ্ড নিয়ন্ত্রণে বিজিবিকে আধুনিকায়ন করা হচ্ছে। এতে করে সীমান্তে চারাচালানসহ সব অপরাধ কমে আসবে। তিনি বলেন, মাদকের বিস্তার রোধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনRead More
আজ রানীগঞ্জ গণহত্যা দিবস
বৈশাখী নিউজ ডেস্ক: আজ ১ সেপ্টেম্বর, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ইতিহাসের অন্যতম নৃশংস ও বর্বরোচিত ‘রানীগঞ্জ গণহত্যা দিবস’। ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনী স্থানীয় স্বাধীনতাবিরোধীদের সহযোগিতায় প্রাচীন নৌবন্দর রানীগঞ্জ বাজারে চালায় ভয়াবহ হত্যাযজ্ঞ। এর ঠিক এক দিন আগে, ৩১ আগস্ট শ্রীরামসি গ্রামে সংঘটিত হয়েছিল আরেকটি গণহত্যা। সেই হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই পরদিন রানীগঞ্জে ঘটে যায় আরেক নৃশংস হত্যাযজ্ঞ। ইতিহাসের সেই রক্তাক্ত দিনের ক্ষত আজও বয়ে বেড়াচ্ছেন স্থানীয় বাসিন্দারা। ইতিহাসের বর্ণনা অনুযায়ী, ১৯৭১ সালের ১ সেপ্টেম্বর স্থানীয় স্বাধীনতাবিরোধীরা ‘শান্তি কমিটি’ গঠনের কথা বলে বাজারে মাইকিং করে। তাদের কথায় বিশ্বাসRead More
জৈন্তাপুরে ওয়াচ টাওয়ার থেকে বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলার মিনাটিলা সীমান্ত ফাঁড়ি (বিওপি) থেকে এক বিজিবি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) ভোরে বিওপির টাওয়ার থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। নিহত বিজিবি সদস্য জামিল হাসান শিষ (২৫) বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সিলেট ব্যাটালিয়ন ৪৮-এর অধীন মিনাটিলা বিওপিতে কর্মরত ছিলেন।তিনি নড়াইল জেলার লোহাগড়া উপজেলার কাশিনগর ইউনিয়নের ইশানঘাটি গ্রামের শেখ ফজলুর রহমানের ছেলে। বিজিবি সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টা ৩০ মিনিট থেকে সাড়ে ৫টার মধ্যে কোনো একসময় বিওপির টাওয়ারে গলায় ফাঁস দিয়ে জামিল আহমেদ আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করাRead More
সিলেটে হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, প্রাণহানী বেড়ে ১৫৪
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গত ২৪ ঘণ্টায় সন্দেহভাজন হাম রোগে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনের একজন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। অপরজন হবিগঞ্জের এক বছর দুই মাস বয়সী শিশুটি শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত হাম ও রুবেলা রোগের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে ৩৯৯ জন সন্দেহভাজন হাম রোগী চিকিৎসাধীন রয়েছেন। গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৪ জন। একই সময়ে সন্দেহভাজন হাম রোগেRead More
পিকআপ-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল দুজনের
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের লোহাগাড়ায় পিকআপভ্যান ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদীঘি দক্ষিণপাড় আব্দুল হালিম বোখারী মঞ্জিল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানায়, চট্টগ্রামমুখী একটি নম্বরবিহীন মোটরসাইকেলের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি পিকআপের ভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মো. ফিরোজ আহাম্মেদ তৌহিদ নামে ২৩ বছর বয়সী এক যুবক ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত হন মো. মাহি পাটোয়ারী (২০)। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির (উপপরিদর্শক) এসআই আলাউদ্দিনRead More
শাহজালাল বিমানবন্দরে দুর্ঘটনায় বিমানবাহিনীর ৩ সদস্য নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনালে পিকআপ দুর্ঘটনায় বিমানবাহিনীর তিন সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চার সদস্য আহত হয়েছেন। নিহতরা হলেন–ওয়ারেন্ট অফিসার মাহমুদ, কর্পোরাল পিয়াস ও এলএসি জুবাইদুল। সোমবার (৩১ আগস্ট) রাত সোয়া ১০টার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। সোমবার রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) পরিচালক লেফটেন্যান্ট কর্নেল সামি-উদ-দৌলা চৌধুরী মৃত্যুর তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রাথমিকভাবে জানতে পেরেছি দুর্ঘটনাজনিত কারণে তাদের মৃত্যু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে। জানা গেছে, রাত আনুমানিক ১০টা ২০ মিনিটে থার্ড টার্মিনালের দ্বিতীয় তলায় অবস্থিত ফ্লাইওভার থেকে নিয়মিত দায়িত্বRead More


