বৈশাখী নিউজ ২৪
সুনামগঞ্জে কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ, আটক ১
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় অটোরিকশার চার্জ নিয়ে তুচ্ছ বিরোধের জেরে ইমরান হোসেন (১৬) নামের এক কিশোর চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত ২৪ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার সৈয়দপুর (ঈশানকোনা) এলাকায় বাদশাহ মিয়ার গ্যারেজে এ ঘটনা ঘটে। নিহত ইমরান হোসেন দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের আলী হোসেনের ছেলে। তারা প্রায় ৮-৯ বছর ধরে সৈয়দপুর এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। ঘটনার রাতে ইমরান অটোরিকশার চার্জ বাবদRead More
ইরানের আবাসিক এলাকায় মার্কিন-ইসরায়েলি বিমান হামলা, নিহত ৬
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পবিত্র নগরী কোমের একটি ঘনবসতিপূর্ণ আবাসিক এলাকায় ভয়াবহ বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতের এই হামলায় অন্তত ছয়জন ইরানি নাগরিক নিহত হয়েছেন। ইরানের স্থানীয় গণমাধ্যম জামারান নিউজের বরাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। কোমের উপ-গভর্নর মোরতেজা হেয়দারি এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন-ইসরায়েলি বাহিনী পারদিসান এলাকার তিনটি আবাসিক ভবন লক্ষ্য করে এই হামলা চালিয়েছে। হামলায় প্রাণহানির পাশাপাশি বহু মানুষ আহত হয়েছেন, তবে আহতের সঠিক সংখ্যা এখনও নির্ধারণ করা সম্ভব হয়নি। ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) তাদের অফিসিয়াল টেলিগ্রাম চ্যানেলে এই ঘটনাকে ‘আমেরিকান-জায়নিস্টRead More
টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে শিশুসহ নিহত ৫
বৈশাখী নিউজ ডেস্ক: টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। নিহতরা সবাই একই পরিবারের বলে ধারণা পুলিশের। শুক্রবার (২৭ মার্চ) রাত ৮টার দিকে উপজেলার ধলাটেংগর এলাকায় এ ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। টাঙ্গাইল রেলস্টেশন ফাঁড়ির এসআই মিজানুর রহমান গণমাধ্যমকে জানান, কালিহাতী উপজেলার ধলাটেংগর নামকস্থানে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের তেল শেষ হয়ে গেলে কয়েকজন যাত্রী সেখানে বাস থেকে নেমে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের পাশেই রেললাইনে বসেছিলেন। তিনি আরও জানান, এ সময় সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনের নিচে কাটা পড়ে এক শিশু, দুই নারী ও দু’জন পুরুষ ঘটনাস্থলেই নিহতRead More
সিলেট মহানগর জামায়াতের ওয়ার্ড সভাপতি-সেক্রেটারী শিক্ষাশিবির
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, আমরা মানুষের কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাই। আর্ত-সামাজিক উন্নয়নে ওয়ার্ড দায়িত্বশীলদের সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। ইসলামী আন্দোলনের পথ কোনকালেই সহজ ছিলনা। কিন্তু আল্লাহর উপর ভরসা করলে সকল ষড়যন্ত্র উপেক্ষা করে ইসলামের বিজয়ের অসংখ্য নজিরও রয়েছে। বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র হয়েছিল। আমাদের শীর্ষ দায়িত্বশীলদের শহীদ করা হয়েছে। শেষ পর্যন্ত জুলুমকারীদের দেশ ছেড়ে পালাতে হয়েছে। এদেশে ইসলামের শিকড় অনেক গভীরে। আবারো যদি কেউ ইসলামী আন্দোলন নিয়ে ষড়যন্ত্র করে তাদেরকেও লজ্জাজনক পরিনতি বরণ করতেRead More
হজরত রকীব শাহের ৬০তম উরশ শরীফ সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরের কাজীটুলায় হজরত রকীব শাহ্ (র.)-এর ৬০তম উরশ শরীফ যথাযথ মর্যাদায় শুক্রবার (২৭ মার্চ) শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। সিলেট বিভাগসহ দেশের বিভিন্ন জেলা থেকে আগত অতিথি, সুধীজন ও ভক্ত-অনুরাগীদের উপস্থিতিতে মুখরিত উরশ শরীফের তিনদিনব্যাপী অনুষ্ঠানমালায় ছিল- কোরানখানি, মিলাদ মাহফিল, গিলাফ প্রদান, জিয়ারত, আলোচনাসভা ও সূফী সংগীতানুষ্ঠান। এর আগে, গত মঙ্গলবার (২৪ মার্চ) হজরত রকীব শাহ্ এর তিনদিনব্যাপী ৬০তম উরশ শরীফ শুরু হয়। এদিন অনুষ্ঠানমালায় ছিল- কোরানখানি, মিলাদ মাহফিল, গিলাফ চড়ানো ও সামা মাহফিল। গত বুধবার (২৫ মার্চ) “হজরত রকীব শাহ্ (রহ.)-এর জীবন ও সাহিত্য” শীর্ষক আলোচনাসভা এবংRead More
সারা দেশের জন্য তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে আগামী ২৪ ঘণ্টায় দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাজধানীসহ দেশের ছয় বিভাগে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথাও জানিয়েছে সংস্থাটি। শুক্রবার (২৭ মার্চ) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া, বিদ্যুৎ চমকানোসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তবে দেশের অন্য এলাকায় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্নRead More
গোয়াইনঘাট ভূমি অফিসে তহশিলদার ও কর্মচারীর মারামারি, ভিডিও ভাইরাল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় একটি ভূমি অফিসের ভেতরে দরজা বন্ধ করে তহশিলদার ও অফিস সহায়কের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। গত বুধবার (২৫ মার্চ) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার ১ নম্বর রুস্তমপুর ইউনিয়নের তোয়াকুল ইউনিয়ন ভূমি অফিসে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, উপ-সহকারী ভূমি কর্মকর্তা (তহশিলদার) দেলোয়ার হোসেনের কক্ষে দরজা বন্ধ করে তিনি ও অফিস সহায়ক আয়াত উদ্দিন একে অপরের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, কক্ষের দরজা বন্ধ রেখে দুজন একে অপরের কলারRead More
জাফলংয়ে বেড়াতে এসে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জাফলং এলাকায় দাদীর সঙ্গে বেড়াতে এসে পানিতে ডুবে জিহাদ (১১) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে জাফলংয়ের জিরো পয়েন্ট সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জিহাদ নরসিংদী জেলার শিবপুর উপজেলার পুটিয়া এলাকার জুয়েল মিয়ার ছেলে। জানা যায়, দাদীর সঙ্গে বেড়াতে এসে সকাল সাড়ে ১০টার দিকে অসাবধানতাবশত জিরো পয়েন্টের পাশে পানিতে পড়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, এ ঘটনায়Read More
সারাদেশ থেকে নিয়োগ দিচ্ছে বিজিবি, আবেদন যেভাবে
বৈশাখী নিউজ ডেস্ক: সীমান্ত রক্ষার অতন্দ্র প্রহরী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জনবল নিয়োগের নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি তাদের ১০৫তম ব্যাচে ‘সিপাহী (জিডি)’ পদে পুরুষ ও মহিলা প্রার্থীদের নিয়োগ দেবে। আগ্রহী যোগ্য প্রার্থীরা আগামী ২ এপ্রিল ২০২৬ পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। সিলেটসহ দেশের সকল জেলার প্রার্থীরাই এই পদের জন্য আবেদনের সুযোগ পাবেন। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে মাত্র ৫৬ টাকা। প্রতিষ্ঠানের নাম: বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাচ: ১০৫তম ব্যাচ পদের নাম: সিপাহী (জিডি) শিক্ষাগত যোগ্যতা : এসএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ৩.০০ এবং এইচএসসি/সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০। বেতনRead More
মৌলভীবাজারে মেয়ের শ্বশুরবাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল বাবার
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে। কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ এ তথ্যটি নিশ্চিত করেছেন। তিনি জানান, সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই সুধীরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়। পুলিশ আরও জানায়, বৃহস্পতিবার সুধীর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজার এলাকায় মেয়েরRead More


