বৈশাখী নিউজ ২৪
সিলেট কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের বিরোধ নিরসনে মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বন্দরবাজারের কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের স্থায়ী ব্যবসায়ীদের সাথে মালিক পক্ষের মতবিরোধকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতা নিরসনের লক্ষ্যে সিলেটের বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যবসায়ীদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৩০ মার্চ) রাতে নগরীর বারুতখানাস্থ একটি হোটেলে সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সাবেক সভাপতি খন্দকার সিপার আহমদের সভাপতিত্বে ও বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার মহাসচিব ও সিলেট মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের সভাপতি আব্দুর রহমান রিপনের পরিচালনায় মতবিনিময় সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি মো. নাসিমRead More
সিলেটে অপহৃত কিশোরী উদ্ধার, যুবক গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে প্রেমের সম্পর্কের সূত্র ধরে এক কিশোরীকে অপহরণের ঘটনায় পলাতক আসামি কামাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে অপহৃত কিশোরীকেও উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০ মার্চ) কিশোরগঞ্জের ভৈরব থানাধীন কালিপুর এলাকায় র্যাব-৯ ও র্যাব-১৪ এর যৌথ অভিযানে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন (৩০) কোম্পানীগঞ্জ উপজেলার চন্দ্রনগর গ্রামের বাবুল মিয়ার ছেলে। র্যাব জানায়, অপহৃত কিশোরী কোম্পানীগঞ্জের নতুন জীবনপুর এলাকার বাসিন্দা। বিবাহিত কামাল হোসেনের একটি ছেলে সন্তান রয়েছে। বিভিন্ন সময়ে কিশোরীর বাড়ির আশপাশে যাতায়াতের মাধ্যমে তার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে সে। বিষয়টি জানাজানি হলে স্থানীয়ভাবে সালিশRead More
নিউইয়র্কের সড়কে প্রাণ গেল সিলেটী তরুণীর
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের গোলাপগঞ্জের নিশাত জান্নাত। ড়ত রোববার (২৯ মার্চ) রাতে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত নিশাত জান্নাতের বয়স ১৯ বছর। তিনি পার্টটাইমভাবে জ্যামাইকা এলাকার একটি পার্কিং গ্যারেজে কাজ করতেন। ছোট বোনের জন্য কেক কিনে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। তাদের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়। স্থানীয় সূত্র জানায়, রাত প্রায় ১২টার দিকে ট্রেন থেকে নামার পর ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। তখন পশ্চিম দিক থেকে আসা একটি গারবেজ ট্রাকRead More
৩ ঘন্টা পর সিলেট পথে রেল যোগাযোগ স্বাভাবিক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের ভানুগাছ-শমশেরনগর রেল স্টেশনের আউটার স্টেশন এলাকা থেকে উপবন এক্সপ্রেস ট্রেনের বিকল হওয়া ইঞ্জিন সরিয়ে নেয়া হয়েছে। এতে প্রায় তিন ঘণ্টা পর সারা দেশের সঙ্গে সিলেটের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। এর আগে মঙ্গলবার (৩১ মার্চ) সকালে সিলেটগামী উপবন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে কমলগঞ্জ উপজেলার ভানুগাছ-শমশেরনগরের মাঝামাঝি স্থানে (আউটার সিগন্যালে) আটকে যায়। এতে বন্ধ হয়ে যায় সিলেটের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল। তবে ট্রেন লাইন চালু করতে কালনি এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন দিয়ে বিকল ইঞ্জিন সরানো হয়েছে। শমশেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার এএসএম সাগর জানান, উপবন এক্সপ্রেস ট্রেনটি শ্রীমঙ্গলRead More
ইরানে ৯০০ কেজির বাঙ্কার বাস্টার বোমা ফেলল যুক্তরাষ্ট্র, ভিডিও দিলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে বিশাল এক বিস্ফোরণের ভিডিও শেয়ার করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে মঙ্গলবার (৩১ মার্চ) ভোরে ইস্ফাহান শহরে এই বিস্ফোরণ ঘটেছে। প্রতিবেদনে দাবি করা হয়েছে যে, এই হামলার ফলে একাধিক শক্তিশালী বিস্ফোরণ ঘটে, যা এলাকা জুড়ে বিশাল অগ্নিগোলক ও কম্পন তরঙ্গ ছড়িয়ে পরে। যুদ্ধ দ্বিতীয় মাসে পদার্পণ করায় এই হামলা পরিস্থিতি আরও উত্তপ্ত হওয়ার আশঙ্কা বাড়িয়ে দিয়েছে, যদিও পাকিস্তান, মিশর, সৌদি আরব এবং তুরস্ক একটি কূটনৈতিক সমাধানের পথ খুঁজতে বৈঠকে বসেছে। ভিডিও ফুটেজে দেখা গেছে, একের পর এক বিস্ফোরণের পর ভয়াবহ অগ্নিকাণ্ডে রাতেরRead More
দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি জানিয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে। বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড)- দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে। নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দামRead More
১০ দিন ধরে খোঁজ মিলছে না জকিগঞ্জের মাহদীর
বৈশাখী নিউজ ডেস্ক: ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জের যুবক মো. মাহদী হাসান (২৬)। ঈদের দিন (২১ মার্চ) সন্ধ্যায় সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের পাশ থেকে তিনি নিখোঁজ হন। এরপর আর খোঁজ মিলেনি। এ ব্যাপারে মাহদীর ভাই মিনহাজ আহমদ জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন। মাহদী জকিগঞ্জের বারহাল ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. হারিছ আলীর ছেলে। মিনহাজ জানান, নিখোঁজ হওয়ার সময় মাহদীর মাথায় টুপি ছিল এবং তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না। কেউ মাহদীর সন্ধান পেলে 01781420886 অথবা 01735466921 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেনRead More
হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৩০ মার্চ) বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের ৪২৫ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত মো. কামরুল হাসান জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি একসময় হবিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে। হোটেল সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে তিনি হোটেলে ওঠেন এবং কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে কক্ষ পরিষ্কার করতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মী দরজায় বারবার কড়াRead More
সিলেট সীমান্তে তেল পাচার শঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেল পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট সদর দপ্তরের আওতাধীন ১৯ ও ৪৮ বিজিবি ব্যাটালিয়ন তেলের ডিপো ও সীমান্ত এলাকায় কঠোর নজরদারিতে রয়েছে। সোমবার (৩০ মার্চ) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটে জ্বালানি তেল পাচারের আশঙ্কা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে জ্বালানি তেলের সুরক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। বিজিবি জানায়, সিলেট শহরের দুটি তেল ডিপোর নিরাপত্তার দায়িত্ব তারা নিয়েছে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং পদ্মাRead More
শ্রীমঙ্গলে অটোরিকশা-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সিএনজিচালিত অটোরিকশা ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) বিকেলে উপজেলার কালাপুর ইউনিয়নের লামুয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় ইউপি সদস্য মো. আওলাদ মিয়া জানিয়েছেন, নিহতরা অটোরিকশার যাত্রী ছিলেন। নিহতদের মধ্যে একজনের নাম জানা গেছে—অটোরিকশাচালক আব্দুল হান্নান (৫০)। বাকি দুইজনের পরিচয় এখনও জানা যায়নি। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের বর্ণনায়, মৌলভীবাজার থেকে শ্রীমঙ্গলের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগামী মাইক্রোবাস বিপরীত দিক থেকে আসা সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায় এবংRead More


