Main Menu

হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার

Manual7 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জে আবাসিক হোটেল থেকে সাবেক ব্যাংক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

Manual8 Ad Code

সোমবার (৩০ মার্চ) বিকেলে শহরের আশরাফ জাহান কমপ্লেক্সে অবস্থিত সোনারতরী হোটেলের ৪২৫ নম্বর কক্ষের দরজা ভেঙে মরদেহটি উদ্ধার করা হয়।

Manual6 Ad Code

নিহত মো. কামরুল হাসান জনতা ব্যাংকের সাবেক জেনারেল ম্যানেজার ছিলেন। তিনি একসময় হবিগঞ্জ শাখায় কর্মরত ছিলেন। তার বাড়ি মাধবপুর উপজেলার ধর্মঘর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে।

Manual4 Ad Code

হোটেল সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ দুপুর আনুমানিক ১টা ৫০ মিনিটে তিনি হোটেলে ওঠেন এবং কয়েকদিন ধরে সেখানে অবস্থান করছিলেন। সোমবার দুপুরে কক্ষ পরিষ্কার করতে গিয়ে এক পরিচ্ছন্নতাকর্মী দরজায় বারবার কড়া নাড়লেও ভেতর থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। পরে বিষয়টি হোটেল কর্তৃপক্ষ পুলিশকে জানায়।

Manual3 Ad Code

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে স্থানীয় লোকজন ও হোটেল কর্তৃপক্ষের উপস্থিতিতে দরজা ভেঙে কক্ষে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

হবিগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. শহিদুল হক মুন্সী জানান, প্রাথমিক তদন্তে সন্দেহজনক কিছু পাওয়া যায়নি। এটি স্বাভাবিক মৃত্যু বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর বিস্তারিত জানা যাবে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code