Main Menu

১০ দিন ধরে খোঁজ মিলছে না জকিগঞ্জের মাহদীর

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ১০ দিন ধরে নিখোঁজ রয়েছেন সিলেটের জকিগঞ্জের যুবক মো. মাহদী হাসান (২৬)। ঈদের দিন (২১ মার্চ) সন্ধ্যায় সিলেট জালালাবাদ ক্যান্টনমেন্টের পাশ থেকে তিনি নিখোঁজ হন। এরপর আর খোঁজ মিলেনি।

Manual1 Ad Code

এ ব্যাপারে মাহদীর ভাই মিনহাজ আহমদ জকিগঞ্জ থানায় একটি সাধারণ ডায়রি করেছেন।

Manual1 Ad Code

মাহদী জকিগঞ্জের বারহাল ইউনিয়নের ফতেহপুর গ্রামের মো. হারিছ আলীর ছেলে।

মিনহাজ জানান, নিখোঁজ হওয়ার সময় মাহদীর মাথায় টুপি ছিল এবং তিনি কিছুটা মানসিক ভারসাম্যহীন অবস্থায় ছিলেন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

কেউ মাহদীর সন্ধান পেলে 01781420886 অথবা 01735466921 নাম্বারে যোগাযোগ করতে অনুরোধ করেছেন পরিবারের সদস্যরা।

Manual7 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual3 Ad Code