সিলেট সীমান্তে তেল পাচার শঙ্কা, সতর্ক অবস্থানে বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: জ্বালানি তেল পাচার রোধে সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সিলেট সদর দপ্তরের আওতাধীন ১৯ ও ৪৮ বিজিবি ব্যাটালিয়ন তেলের ডিপো ও সীমান্ত এলাকায় কঠোর নজরদারিতে রয়েছে।
সোমবার (৩০ মার্চ) বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সিলেটে জ্বালানি তেল পাচারের আশঙ্কা বেড়ে যাওয়ায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। জাতীয় গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে জ্বালানি তেলের সুরক্ষা নিশ্চিত করতে অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে।
বিজিবি জানায়, সিলেট শহরের দুটি তেল ডিপোর নিরাপত্তার দায়িত্ব তারা নিয়েছে। যমুনা অয়েল কোম্পানি লিমিটেডের ডিপোতে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) এবং পদ্মা অয়েল পিএলসির ডিপোতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর সদস্যরা দায়িত্ব পালন করছেন। তারা ডিপোর ভেতর ও আশপাশে নিয়মিত টহল দিয়ে নিরাপত্তা নিশ্চিত করছেন।
এছাড়া জ্বালানি তেল সরবরাহ ব্যবস্থায় কোনো অনিয়ম হচ্ছে কি না, চাহিদার বাইরে তেল সরবরাহ দেওয়া হচ্ছে কি না কিংবা কৃত্রিম সংকট তৈরির উদ্দেশ্যে কোথাও মজুদ করা হচ্ছে কি না-এসব বিষয়েও নজরদারি বাড়ানো হয়েছে।
বিজিবি সূত্র জানায়, সীমান্ত পথে পাচার ঠেকাতে গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা বৃদ্ধি করা হয়েছে। সিলেটের বিভিন্ন স্থলবন্দর ও শুল্ক স্টেশন দিয়ে ভারত থেকে আসা ট্রাকগুলো ফেরত যাওয়ার সময় তল্লাশি জোরদার করা হয়েছে, যাতে তেল পাচার রোধ করা যায়।
Related News
আগস্ট মাসে সিলেটে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরলো ৪৭ জনের
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: আগস্ট মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ৪৭ জনের প্রানহানিRead More
গোলাপগঞ্জে ঐতিহ্যবাহী নৌকা বাইচে চ্যাম্পিয়ন ‘হাকালুকির বাঘ’
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে বৃহত্তর চন্দরপুর সিএনজি ৭০৭ শাখা ও যুবসমাজেরRead More



Comments are Closed