Main Menu

দেশের বাজারে বাড়ল স্বর্ণের দাম, ভরি কত?

Manual2 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে আবারও স্বর্ণের দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম ৩ হাজার ২৬৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা নির্ধারণ করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকালে বাজুস এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়। সংগঠনটি জানিয়েছে, নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হয়েছে।

বাজুসের বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড)- দাম বেড়ে যাওয়ায় সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

Manual3 Ad Code

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম হবে, ২২ ক্যারেট: ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা, ২১ ক্যারেট: ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ২১৩ টাকা,সনাতন পদ্ধতি: ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা।

এর আগে, গত ২৮ মার্চ বিকেলে স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস। সে সময় ভরিতে ৪ হাজার ৪৩৩ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের স্বর্ণের দাম ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা নির্ধারণ করা হয়েছিল।

তখন অন্যান্য ক্যাটাগরির দাম ছিল ২১ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৪২২ টাকা, ১৮ ক্যারেট: ১ লাখ ৯৭ হাজার ৫৩০ টাকা, সনাতন পদ্ধতি: ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা। ওই দাম ২৮ মার্চ বিকেল ৪টা থেকে কার্যকর হয়েছিল।

Manual6 Ad Code

বাজুসের তথ্য অনুযায়ী, চলতি বছর এখন পর্যন্ত ৫০ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে- দাম বেড়েছে ২৯ বার ও দাম কমেছে ২১ বার।

Manual8 Ad Code

অন্যদিকে, ২০২৫ সালে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। এর মধ্যে,  দাম বেড়েছিল ৬৪ বার, দাম কমেছিল ২৯ বার,রুপার দামও বাড়ল।

Manual1 Ad Code

স্বর্ণের পাশাপাশি রুপার দামও বাড়িয়েছে বাজুস। এবার প্রতি ভরি ৩৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেট রুপার দাম ৫ হাজার ৭১৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন দামে প্রতি ভরি রুপার মূল্য হবে, ২২ ক্যারেট: ৫ হাজার ৭১৫ টাকা, ২১ ক্যারেট: ৫ হাজার ৪২৪ টাকা, ১৮ ক্যারেট: ৪ হাজার ৬৬৬ টাকা, সনাতন পদ্ধতি: ৩ হাজার ৪৯৯ টাকা,রুপার দামেও ঘন ঘন সমন্বয়।

চলতি বছর এখন পর্যন্ত ৩০ দফা রুপার দাম সমন্বয় করা হয়েছে। এর মধ্যে, দাম বেড়েছে ১৭ বার আর দাম কমেছে ১৩ বার।

অন্যদিকে, ২০২৫ সালে রুপার দাম মোট ১৩ বার সমন্বয় করা হয়েছিল, যার মধ্যে, দাম বেড়েছিল ১০ বার আর দাম কমেছিল ৩ বার।

 

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual6 Ad Code