নিউইয়র্কের সড়কে প্রাণ গেল সিলেটী তরুণীর
বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্রের কুইন্সে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন সিলেটের গোলাপগঞ্জের নিশাত জান্নাত। ড়ত রোববার (২৯ মার্চ) রাতে উডসাইড এলাকায় একটি গারবেজ ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিহত নিশাত জান্নাতের বয়স ১৯ বছর। তিনি পার্টটাইমভাবে জ্যামাইকা এলাকার একটি পার্কিং গ্যারেজে কাজ করতেন। ছোট বোনের জন্য কেক কিনে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনার শিকার হন। তাদের বাড়ি সিলেট জেলার গোলাপগঞ্জ উপজেলার ঢাকা দক্ষিণের রায়েরগড় এলাকায়।
স্থানীয় সূত্র জানায়, রাত প্রায় ১২টার দিকে ট্রেন থেকে নামার পর ক্রসওয়াক দিয়ে রাস্তা পার হচ্ছিলেন নিশাত। তখন পশ্চিম দিক থেকে আসা একটি গারবেজ ট্রাক ডানে ঘুরে তাকে চাপা দেয়। পরে জরুরি চিকিৎসা সেবা কর্মীরা ঘটনাস্থলেই তাকে মৃত ঘোষণা করেন।
নিশাতের বাবা হেলাল আহমেদ জানান, মঙ্গলবার জোহরের নামাজের পর কুইন্সের উডসাইড এলাকার বায়তুল জান্নাহ মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে। পরে তাকে নিউজার্সির একটি মুসলিম কবরস্থানে দাফন করা হবে।
তিনি আরও বলেন, তাদের পরিবার ২০১৭ সালে সিলেট থেকে যুক্তরাষ্ট্রে অভিবাসী ভিসায় গিয়েছিল। বর্তমানে তিনি উডসাইডের বায়তুল জান্নাহ মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।
Related News
সৌদি আরবে বাংলাদেশিদের জন্য দূতাবাসের জরুরি সতর্কতা
বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে সৌদি আরবে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের সতর্ক থাকার এবংRead More
যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সে হবিগঞ্জের আল আমিন
প্রবাস ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার বড়াব্দা গ্রামের আল আমিন যোগ দিয়েছেন যুক্তরাজ্যের রয়্যাল এয়ার ফোর্সেRead More



Comments are Closed