Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ইরানের খারগ দ্বীপে আবারও ভয়াবহ হামলা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: পারস্য উপসাগরের উত্তর দিকে অবস্থিত ইরানের প্রধান তেল রপ্তানি কেন্দ্র খারগ দ্বীপে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি যৌথ বাহিনী। মঙ্গলবার (৭ এপ্রিল) ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের এবং মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসের পৃথক প্রতিবেদনে এই  হামলার তথ্য নিশ্চিত করা হয়েছে। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দ্বীপে একাধিক শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। মেহের নিউজ এজেন্সির পক্ষ থেকে খারগ দ্বীপে বেশ কয়েকটি বিশাল বিস্ফোরণের খবর জানানো হলেও ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য তাৎক্ষণিকভাবে প্রকাশ করা হয়নি। তবে এক মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম সিএনএন দাবি করেছে এইRead More


আজ রাতে ইরানের সভ্যতা সম্পূর্ণ ধ্বংস হয়ে যাবে, হুমকি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানকে হুমকি দিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, হরমুজ প্রণালী খোলার জন্য আমার দেওয়া আলটিমেটামের চূড়ান্ত সময় ঘনিয়ে আসছে। আজ রাতে একটি সম্পূর্ণ সভ্যতা ধ্বংস হয়ে যাবে, যা আর কখনও পুনরুদ্ধার করা যাবে না। মঙ্গলবার (৭ এপ্রিল) সন্ধ্যায় নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দেন। ট্রাম্প বলেন, আমি চাই না এটি ঘটুক, কিন্তু এটি সম্ভবত ঘটবে। তবে, এখন যেহেতু আমরা সম্পূর্ণ ও সামগ্রিক শাসনের পরিবর্তন করেছি, যেখানে ভিন্ন, অধিকতর বুদ্ধিমান এবং কম কট্টরপন্থীরা আছে, হয়তো কিছু বিপ্লবী চমৎকার কিছু ঘটতে পারে। তিনিRead More


৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৩,৬৩১ জন

বৈশাখী নিউজ ডেস্ক: ৪৭তম বিসিএস লিখিত পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) তাদের অফিসিয়াল ওয়েবসাইটে এই ফলাফল প্রকাশ করে। প্রকাশিত ফলাফল অনুযায়ী এবারের লিখিত পরীক্ষায় সব মিলিয়ে মোট ৩ হাজার ৬৩১ জন প্রার্থী সফলভাবে উত্তীর্ণ হতে সক্ষম হয়েছেন। এদিকে, সরকারি কর্ম কমিশনের বিশেষ বিজ্ঞপ্তি অনুযায়ী ৪৭তম বিসিএসের মাধ্যমে বিভিন্ন ক্যাডার পদে ৩ হাজার ৪৮৭ জন এবং নন-ক্যাডার পদে আরও ২০১ জনসহ মোট ৩ হাজার ৬৮৮ জন সরকারি চাকরিতে নিয়োগ দেওয়ার কথা উল্লেখ করা হয়। অর্থাৎ এ বিসিএসে পদের চেয়ে কম প্রার্থীRead More


ফটোসাংবাদিক আতাউর রহমান আতার ছেলে আইসিইউতে, দোয়া কামনা

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রবীণ ফটোসাংবাদিক আতাউর রহমান আতার কনিষ্ঠপুত্র জাকারিয়া রহমান (২২) গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গত সোমবার দিবাগত রাত ৪টার দিকে তিনি হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন। পারিবারিক সূত্রে জানা গেছে, জাকারিয়া রহমানকে তাৎক্ষণিকভাবে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের ২য় তলার আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। কনিষ্ঠপুত্রের এই আকস্মিক অসুস্থতায় ফটোসাংবাদিক আতাউর রহমান আতা অত্যন্ত ভেঙে পড়েছেন। তিনি তার সন্তানের দ্রুত সুস্থতার জন্য আত্মীয়-স্বজন, সহকর্মী, শুভাকাঙ্ক্ষীসহ সিলেটের সর্বস্তরের মানুষের কাছে বিশেষভাবে দোয়া ও প্রার্থনা কামনা করেছেন। বিজ্ঞপ্তিRead More


দেশে আবার ভূমিকম্প অনুভূত

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে আবারও ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এর উৎপত্তিস্থল ছিল ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায়। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকেলে ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়। ঢাকা থেকে প্রায় ৩৫০ কিলোমিটার দূরে এই কম্পন সিলেট ও পার্শ্ববর্তী সীমান্ত এলাকায়ও টের পাওয়া গেছে। বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এ ভূকম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার। শিলচর ছাড়াও ভারতের আসামের বিভিন্ন স্থান ও বাংলাদেশের সিলেট, মৌলভীবাজারসহ সীমান্তবর্তী এলাকায় এইRead More


ওসমানীনগরে চুরির ৩টি ছাগলসহ একটি প্রাইভেটকার আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানীনগর উপজেলার গোয়ালাবাজারে চুরির ছাগল সন্দেহে ৩টি ছাগলসহ একটি প্রাইভেটকার আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) দুপুর ১টার দিকে তাজপুর ডিগ্রি কলেজের সামনে ধাওয়া করে গাড়িটি আটক করা হয়। তবে জনতা গাড়িটি ঘেরাও করার আগেই চালকসহ গাড়িতে থাকা ৩ জন ব্যক্তি পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, শেরপুর থেকে সিলেট যাওয়ার পথে ১৯ মাইল বাজার এলাকায় গোয়ালাবাজার লাইটেস স্ট্যান্ডের একটি গাড়িকে উল্টো পথে (রং সাইড) অত্যন্ত দ্রুতগতিতে ওভারটেক করে চলে যায় সন্দেহভাজন প্রাইভেটকারটি। গাড়িটির বেপরোয়া গতি দেখে সন্দেহ হলে লাইটেস চালক তাৎক্ষণিকভাবে গোয়ালাবাজার স্ট্যান্ডেRead More


সুরঞ্জিত সেন হত্যাচেষ্টা মামলা: সিলেট আদালতে নিজেদের নির্দোষ দাবি বিএনপির ৩ নেতার

বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যা চেষ্টা মামলায় আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেছেন আসামিরা। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকারের আদালতে হাজির হয়ে নিজেদের নির্দোষ দাবি করেন সিসিকের সাবেক মেয়র ও প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, সাবে স্বরাস্ট্রমন্ত্রী ও নেত্রকোনা-৪ (মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরি) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর, জাতীয় সংসদের হুইপ, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য জি কে গউছ। এসময় তারা মামলাটিকে মিথ্যা, হয়রানিমূলক ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত দাবি করে মামলা থেকে অব্যাহতিRead More


সিলেটে ৬০ পিস ইয়াবাসহ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে পুলিশের বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) রাত ১০টা ৩০ মিনিটে সিলেট কোতোয়ালী মডেল থানার অধীন বন্দরবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। অভিযানটি বন্দরবাজারস্থ মহাজনপট্টি কাষ্টঘর রোডের আল খাজা মার্কেটের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত হয়। এসময় ৬০ (ষাট) পিস ইয়াবাসহ মিজান (২৬) নামে এক যুবককে আটক করা হয়। আটককৃত মিজানের পিতার নাম মো. ফুল মিয়া। তার বাড়ি সুনামগঞ্জ জেলার ধর্মপাশা থানার রাজাপুর এলাকায়। এ তথ্যটি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের এডিসিRead More


বানিয়াচং হাওর থেকে যুবকের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পাড়াগাঁও হাওর থেকে সজলু মিয়া (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত সজলু মিয়া উপজেলার তাতারী মহল্লার নূর হোসেনের ছেলে। তিনি পরিবারসহ বড় বান্দ এলাকায় বসবাস করতেন। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে হাওরে একটি মরদেহ ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। জানাযায়, সোমবার সকাল ৯টায় মাছ আহরণ করতে গিয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা অনেক খোঁজাখুঁজির পর আজ সকালে খবরRead More


বুধবার সিলেটের যে সব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী সংস্কার ও মেরামত এবং সঞ্চালন লাইনের উন্নয়ন কাজের জন্য নগরীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় বুধাবর (৮ এপ্রিল) বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা। মঙ্গলবার (৭ এপ্রিল) বিকালে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন। তিনি জানান, বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ১১ কেভি লালাবাজার ফিডারের আওতাভুক্ত তেলিবাজার, বদিকোনা, ভালকি, ভরাউট, লালাবাজার, নিজগাঁও, টেংরা, বেতসান্ধি, মুন্সীবাজার, ফরহাদপুর, কারাড়পাড়, গাঙ্গপাড়, মনোকুপা, আলমনগর, ছমিপুর ও এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। সাট-ডাউন চলাকালে সঞ্চালন লাইনRead More