Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হবিগঞ্জে পানিতে ডুবে প্রাণ গেল শিশুর

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরে জলাশয়ের পানিতে ডুবে জান্নাতুল ইসলাম রিমু (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে শহরের অনন্তপুর এলাকার একটি জলাশয় থেকে তাকে উদ্ধার করে হবিগঞ্জ ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। রিমু অনন্তপুর এলাকার রিকশাচালক আসকির মিয়ার মেয়ে। পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বিকেল ৪টা থেকে শিশুটিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজির একপর্যায়ে অনন্তপুর এলাকার একটি জলাশয়ের পানির নিচ থেকে তাকে উদ্ধার করা হয়। এ বিষয়ে রিমুর স্বজন মজনু মিয়া বলেন, “ধারণা করা হচ্ছে,Read More


সুনামগঞ্জে নিখোঁজ তরুণীর মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শাল্লায় সুরমা নদীতে গোসলে নেমে নিখোঁজ হওয়া জয়ন্তী সরকার (৩০) নামে তরুণীর মরদেহ পাওয়া গেছে নেত্রকোনা জেলার খালিয়াজুরী অংশে। নিহত জয়ন্তী সরকার পাশের শাল্লা উপজেলার মামুদনগর গ্রামের হীরালাল সরকারের মেয়ে। শুক্রবার (১০ এপ্রিল) দুপুরে উপজেলার কল্যাণপুর মসজিদ সংলগ্ন এলাকায় নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়। খালিয়াজুরী থানার ওসি মো. নাসির উদ্দিন জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের সুরমা নদীতে গোসল করতে নেমে স্রোতের পানিতে তলিয়ে যান জয়ন্তী। এরপর দীর্ঘ সময় খোঁজাখুঁজির পর কল্যাণপুর এলাকায় নদীর ভাটির দিকে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও জানান,Read More


সিলেটে মসজিদের নাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ১

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মসজিদের নামকরণ নিয়ে সৃষ্ট বিরোধ মীমাংসার জন্য ডাকা সালিশ বৈঠকই রূপ নিলো রক্তক্ষয়ী সংঘর্ষে। এতে দেলোয়ার হোসেন দিলবর (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) বিকেলে সিলেট মহানগরীর জালালাবাদ থানার মোঘলগাঁও ইউনিয়নের গালংশাহ গ্রামের পঞ্চায়েতি জামে মসজিদের সামনে এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার ওই গ্রামের মৃত মখন মিয়ার ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, কয়েকদিন ধরে মসজিদের নামকরণ নিয়ে গালংশাহ ও খাসের গাঁও এলাকার লোকজনের মধ্যে বিরোধ চলছিল। এর জেরে শুক্রবার জুমার নামাজের পর বিরোধ নিষ্পত্তির লক্ষ্যে সালিশ বৈঠক বসে। সালিশ চলাকালে উভয়পক্ষের মধ্যেRead More


বিমানের আসনে শহীদ শিশুদের ছবি, যে বার্তা ইরানের স্পিকারের

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই বিমানের ভেতর থেকে তোলা একটি ছবি এখন চলে এসেছে আলোচনায়। বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছিল মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। গত ২৮ ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিনেই এই হামলা চালায় মার্কিন-ইসরায়েলি জোট। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ছবি পোস্ট করে গালিবাফ লিখেছেন, ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮। গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়।Read More


চন্দ্রাভিযান শেষে পৃথিবীতে ফিরলেন চার নভোচারী

প্রযুক্তি ডেস্ক: দীর্ঘ অর্ধ শতাব্দী পর চাঁদের কক্ষপথ প্রদক্ষিণের এক ঐতিহাসিক অধ্যায় সমাপ্ত করে নিরাপদে পৃথিবীতে ফিরেছেন আর্টেমিস-২ মিশনের চার নভোচারী। শনিবার (১১ এপ্রিল) বাংলাদেশ সময় সকাল ৬টা ৭ মিনিটে (যুক্তরাষ্ট্রের সময় শুক্রবার রাত ৮টা ৭ মিনিট) তাদের বহনকারী ‘ওরিয়ন’ মহাকাশযানটি ক্যালিফোর্নিয়ার সান দিয়েগো উপকূলে প্রশান্ত মহাসাগরে সফলভাবে অবতরণ করে। প্যারাস্যুটের সাহায্যে ওরিয়ন ক্যাপসুলটি সমুদ্রে নামার পর আর্টেমিস-২-এর কমান্ডার রিড ওয়াইজম্যান উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, ‘কী অসাধারণ এক যাত্রা ছিল। আমরা স্থিতিশীল আছি এবং চার নভোচারীই সম্পূর্ণ সুস্থ আছেন।’ সমুদ্রে অবতরণের পর নভোচারীদের প্রথমে ওরিয়ন ক্যাপসুল থেকে একটি বিশেষ নৌযানেRead More


ইমাম আলী খামেনির মৃত্যুর ৪০তম দিনে ঢাকায় বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে শহীদ ইমাম আয়াতুল্লাহ খামেনির ৪০তম শাহাদাতবার্ষিকীতে শুক্রবার (১০ এপ্রিল) ঢাকার মিরপুরে এক বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইরানে আগ্রাসনের প্রতিবাদে আয়োজিত এ বিক্ষোভ মিছিল ‘ওয়ার্ল্ড মুসলিম মোহাজির রাইটস’-এর চেয়ারম্যান আবদুল ওয়াহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন। এ সময় ক্ষোভ প্রকাশ করে বক্তব্য দেন সংগঠনটির নেতৃবৃন্দ—মোহাম্মদ ইসলাম, মোহাম্মদ ইউসুফ, মোহাম্মদ হাসান প্রমুখ। প্রধান বক্তার বক্তব্যে নাগরিক পরিষদের আহ্বায়ক মোহাম্মদ শামসুদ্দীন বলেন, মার্কিন-ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে বিজয়ী ইরানকে আমরা অভিবাদন জানাই। আজ ইমাম আলী খামেনির ৪০তম শাহাদাতবার্ষিকীতে তাঁরRead More


শাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন

বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি রুমে এক বছর মেয়াদী ৮৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীরবিন সরকার মনোনীত হয়েছেন। উল্লেখ্য, ২০১২ সালের পবিত্র দীপান্বিতা তিথিতে কয়েকজন উদ্যমী তরুণ এবং সনাতনী শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় সনাতন বিদ্যার্থী সংসদ, শাবিপ্রবি শাখা। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের ঐক্য,Read More


লেবাননে ইসরায়েলি বোমা হামলায় প্রাণ গেল বাংলাদেশির

প্রবাস ডেস্ক: লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলের বোমা হামলায় এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। শুক্রবার (১০ এপ্রিল) লেবাননের বাংলাদেশ দূতাবাস জানায়, বুধবার (৮ এপ্রিল) বৈরুতের হামরা এলাকায় তিনি নিহত হন। নিহত দিপালী ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার চর হাজীগঞ্জ এলাকার শেখ মোফাজ্জলের মেয়ে। দূতাবাস জানায়, বুধবার বৈরুতের হামরা এলাকায় নিয়োগকর্তার (কফিল) পরিবারের সঙ্গে অবস্থানকালে এই হামলার ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তিনি নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। দিপালীর মৃত্যুতে বাংলাদেশ দূতাবাস, বৈরুত গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, দিপালীর মরদেহ বর্তমানে বৈরুতের রফিক হারিরি হাসপাতালেরRead More


হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি পায়নি বাংলাদেশি জাহাজ

বৈশাখী নিউজ ডেস্ক: মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির উন্নতি হলেও বাংলাদেশ শিপিং কর্পোরেশনের (বিএসসি) জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমের অনুমতি পায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন বিএসসির ব্যবস্থাপনা পরিচালক কমোডর মাহমুদুল মালেক। মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ৪০ দিন ধরে আটকে থাকা বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ গত বুধবার (৮ এপ্রিল) যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর সৌদি আরবের রাস আল খায়ের বন্দর থেকে রওনা দিয়েছিল হরমুজ প্রণালির উদ্দেশে। প্রায় ৪০ ঘণ্টা জাহাজ চালিয়ে শুক্রবার (১০ এপ্রিল) সকালে কাছাকাছি এসে পৌঁছে ইরান সরকারের কাছে হরমুজ প্রণালি পার হওয়ার অনুমতি চাইলে তেহরান তা প্রত্যাখ্যান করে। এতেRead More


সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্টিত

বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের কারণে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের জন্য হয়নি। এর মূলে ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা ঠেকাতে সংবিধান সংস্কার। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করে আরেকটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে হাঁটছে। যা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রক্তের সাথে প্রতারণার শামিল। দেশ প্রেমিক ছাত্র জনতা বেঁচে থাকতে দেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবেনা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজও দেশপ্রেমিক ছাত্র-জনতা ঐক্যবদ্ধ রয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল)Read More