Main Menu

সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা অনুষ্টিত

Manual8 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: ছাত্র-জনতার রক্তাক্ত জুলাই গণঅভ্যুত্থানের কারণে দেশ আওয়ামী ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। জুলাই গণঅভ্যুত্থান শুধু সরকার পরিবর্তনের জন্য হয়নি। এর মূলে ছিল ফ্যাসিবাদী ব্যবস্থা ঠেকাতে সংবিধান সংস্কার। গণভোটে প্রায় ৭০ শতাংশ মানুষ সংস্কারের পক্ষে রায় দিয়েছে। কিন্তু বিএনপি ক্ষমতায় গিয়ে গণভোটের রায় ও জুলাই সনদকে উপেক্ষা করে আরেকটি ফ্যাসিবাদী শাসনব্যবস্থার দিকে হাঁটছে। যা জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহত জুলাই যোদ্ধাদের রক্তের সাথে প্রতারণার শামিল। দেশ প্রেমিক ছাত্র জনতা বেঁচে থাকতে দেশে আর কাউকে ফ্যাসিস্ট হতে দেয়া হবেনা। গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে আজও দেশপ্রেমিক ছাত্র-জনতা ঐক্যবদ্ধ রয়েছে।

Manual2 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল) রাতে সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভায় বক্তাগণ উপরোক্ত কথা বলেন। সিলেট মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও সিলেট মহানগর জামায়াতের আমীর মুহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে, বন্দরবাজারস্থ মহানগর জামায়াত কার্যালয়ে অনুষ্ঠিত সভায় ১১ দলের মহানগর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual8 Ad Code

সভায় শনিবার (১১ এপ্রিল) বিকেল ৫টায় নগরীর কোর্ট পয়েন্টে সিলেট মহানগর ১১ দলীয় ঐক্য আয়োজিত বিক্ষোভ সমাবেশ ও মিছিল সফল করার জন্য সিলেটবাসীর প্রতি আহ্বান জানান তারা।

সভায় বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন- জাতীয় নাগরিক পার্টি-এনসিপির সিলেট মহানগর আহ্বায়ক এডভোকেট আব্দুর রহমান আফজল, যুগ্ম আহ্বায়ক মোঃ নিজাম উদ্দিন, সদস্য সচিব কামরুল হাসান আরিফ, বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর সভাপতি মাওলানা এমরান আলম, জেলা সভাপতি মাওলানা মোঃ ইকবাল হছাইন ও জেলা সাধারণ সম্পাদক মো: ফখরুল ইসলাম, খেলাফত মজলিসের সিলেট মহানগর সহ-সভাপতি আব্দুল হান্নান তাপাদার, সাধারণ সম্পাদক আব্দুল গাফফার ও সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ মনজুরে মাওলা, বাংলাদেশ লেবারপার্টির সিলেট মহানগর সভাপতি মাহবুবুর রহমান খালেদ, লিবারেল ডেমোক্রেটিক পার্টি-এলডিপির মহানগর সভাপতি মোজাম্মেল হোসেন লিটন, সিলেট জেলা সভাপতি মাওলানা নুরুল আমীন, এবি পার্টির সিলেট মহানগর আহ্বায়ক মো. ওমর ফারুক, জাগপা সিলেট মহানগর সভাপতি শাহজাহান আহমদ লিটন ও সাধারণ সম্পাদক ইমাম হোসেন, বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি সিলেট মহানগর আমীর মাওলানা মুজাম্মিল হক তালুকদার ও বিডিপি সিলেট মহানগর আহ্বায়ক কবির আহমদ, সিলেট মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নূরুল ইসলাম বাবুল, জেলা সেক্রেটারী জয়নাল আবেদীন ও মহানগর সেক্রেটারী মোহাম্মদ শাহজাহান আলী প্রমূখ।

Manual2 Ad Code

সভায় বক্তাগণ বলেন, গণভোটের রায় বাস্তবায়নের মাধ্যমে একটি দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন ও ইনসাফপূর্ণ মানবিক বাংলাদেশ গড়াই আমাদের লক্ষ্য। এ জন্য প্রয়োজন রাষ্ট্রের মৌলিক কাঠামোগত সংস্কার। জনপ্রত্যাশিত এই সংস্কার প্রক্রিয়াটি কেবল সংবিধান সংশোধনীর মাধ্যমে সম্ভব নয়; বরং একটি ‘সংবিধান সংস্কার পরিষদ’ গঠনের মাধ্যমেই তা সম্পন্ন করতে হবে। কিন্তু ১২ ফেব্রুয়ারী নির্বাচনের মধ্য দিয়ে বিএনপি সরকার ক্ষমতায় গিয়ে ফের ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনা শুরু করেছে। ৭০ শতাংশ মানুষের গণভোটের রায়কে উপেক্ষা করে বিএনপি একদলীয় শাসন ব্যবস্থার পথে হাঁটছে। যা জুলাই গণঅভ্যুত্থান ও জনগণের সাথে প্রতারণার শামিল। বিএনপি সরকার গায়ের জোরে রাষ্ট্র সংস্কারের পথ রুদ্ধ করছে। তাদের প্রতিটি পদক্ষেপই আজ জনস্বার্থের পরিপন্থী। তারা সংসদে একের এক গণবিরোধী বিল পাসের মাধ্যমে দেশে ফের ফ্যাসিবাদ প্রতিষ্ঠার ষড়যন্ত্র করছে। সকল ষড়যন্ত্র নস্যাৎ করতে দেশপ্রেমিক জনতাকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code