Main Menu

শাবিপ্রবি সনাতন বিদ্যার্থী সংসদের নেতৃত্বে শাওন-রবিন

বৈশাখী নিউজ ডেস্ক: সনাতন বিদ্যার্থী সংসদ (এসভিএস), শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) শাখার ১০ম কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।

শুক্রবার (১০ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের ‘এ’ বিল্ডিংয়ের এক্সটেনশন গ্যালারি রুমে এক বছর মেয়াদী ৮৩ সদস্যবিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে অর্থনীতি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীশাওন দেবনাথ এবং সাধারণ সম্পাদক হিসেবে পদার্থবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শ্রীরবিন সরকার মনোনীত হয়েছেন।

উল্লেখ্য, ২০১২ সালের পবিত্র দীপান্বিতা তিথিতে কয়েকজন উদ্যমী তরুণ এবং সনাতনী শিক্ষকবৃন্দের আন্তরিক সহযোগিতায় প্রতিষ্ঠিত হয় সনাতন বিদ্যার্থী সংসদ, শাবিপ্রবি শাখা। প্রতিষ্ঠালগ্ন থেকে সংগঠনটি বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীদের ঐক্য, সংস্কৃতি ও মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ৯ম কার্যনির্বাহী কমিটির সভাপতি পান্না সরকার, নির্বাহী সভাপতি শ্রীমৃদুল রাজবংশী কৌশিক, সাধারণ সম্পাদক শ্রীটগর পাল এবং সংঠনের সাবেক সভাপতি শ্রী দীপু রাম রায়, সাবেক সভাপতি শ্রী উৎপল রায় প্রমুখ।

Share





Related News

Comments are Closed