বিমানের আসনে শহীদ শিশুদের ছবি, যে বার্তা ইরানের স্পিকারের
আন্তর্জাতিক ডেস্ক: ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ইসলামাবাদে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় যোগ দিতে যাচ্ছিলেন। সেই বিমানের ভেতর থেকে তোলা একটি ছবি এখন চলে এসেছে আলোচনায়।
বিমানের ফাঁকা আসনগুলোতে সাজিয়ে রাখা হয়েছিল মিনাব স্কুলে হামলায় নিহতদের ছবি ও তাদের ব্যবহার্য জিনিসপত্র। গত ২৮ ফেব্রুয়ারিতে যুদ্ধের শুরুর দিনেই এই হামলা চালায় মার্কিন-ইসরায়েলি জোট। এতে নিহত হয়েছে দেড় শতাধিক শিক্ষার্থী।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে এই ছবি পোস্ট করে গালিবাফ লিখেছেন, ফ্লাইটে আমার সঙ্গীরা, মিনাব ১৬৮।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্র। মার্কিন বাহিনী ইরানের মিনাবে একটি প্রাথমিক বিদ্যালয়েও হামলা চালায়। তাদের প্রতি শ্রদ্ধা জানাতেই ইরানের পার্লামেন্ট স্পিকারের এমন পোস্ট বলে প্রতিবেদনে বলা হয়েছে।
Related News
সৌদির দাম্মাম বিমানবন্দর বন্ধ ঘোষণা
আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের পর এবার দাম্মাম বিমানবন্দরের কার্যক্রমও বন্ধRead More
সৌদির বিমানবন্দরে ভয়াবহ হামলা, ২ বাংলাদেশিসহ নিহত ১২
আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবের রাজধানী রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে আবারও ভয়াবহ এক হামলাRead More



Comments are Closed