Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিকৃবিতে উপাচার্যের অপসারণ দাবিতে চতুর্থ দিনের অবস্থান কর্মসূচি চলছে

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আলিমুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির অভিযোগ তুলে চতুর্থ দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন জাতীয়তাবাদী আদর্শের ‘সাদা দল’ সমর্থিত শিক্ষকরা। একই সঙ্গে উপাচার্যের অপসারণের দাবিতে শিক্ষক-কর্মকর্তাদের একটি অংশ আন্দোলন চালিয়ে যাচ্ছেন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের মূল ফটকে তালা দিয়ে ফটকের সামনে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন তারা। এ সময় উপাচার্যকে ‘দুর্নীতিবাজ’ ও ‘জাতীয়তাবাদী আদর্শের শত্রু’ আখ্যা দিয়ে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। এই আন্দোলনে ছাত্রদলের নেতৃবৃন্দও সমর্থন দিয়ে আন্দোলনে যোগ দিয়েছেন। তারা হলেন বিশ্ববিদ্যালয় ছাত্রদলেরRead More


অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ

বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ার অভিযোগ ওঠার পর বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালকের পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেছেন গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল। বুধবার (৯ সেপ্টেম্বর) বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক তেদরোস আধানোম গেব্রেয়াসুসের কাছে তিনি তার পদত্যাগপত্র জমা দেন বলে নিশ্চিত করেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স। ২০২৩ সালের নভেম্বরে সদস্য দেশগুলোর ভোটে নির্বাচিত হয়ে ২০২৪ সালের শুরুতে পাঁচ বছরের মেয়াদে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের পরিচালক হিসেবে দায়িত্ব নেন পুতুল। তবে গণ-অভ্যুত্থানে আওয়ামীRead More


হবিগঞ্জে হাসপাতালের ভুল চিকিৎসায় বীর মুক্তিযোদ্ধার মৃত্যুর অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জ শহরের চাঁদের হাসি হাসপাতাল লিমিটেডে ভুল চিকিৎসা ও চিকিৎসকের গাফিলতিতে জেলা প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা রফিকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে ব্যারিস্টার মো. জাকারিয়া রকি। তার অভিযোগ, চিকিৎসকের নিষেধ থাকা সত্ত্বেও হাসপাতালের একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট তার বাবার শরীরে জোরপূর্বক ইনজেকশন পুশ করেন। এরপরই তার বাবার মৃত্যু হয়। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে হবিগঞ্জ প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন জাকারিয়া রকি। তিনি বলেন, গত ২৪ আগস্ট শ্বাসকষ্টজনিত অসুস্থতায় তার বাবা হবিগঞ্জ জেলা সদর আধুনিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। পরেRead More


কোম্পানীগঞ্জে ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলায় ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক যুবক গুরুতর আহত হয়ে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার টুকেরবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মিয়া (৩০) উপজেলার ডাকঘর গ্রামের জমির আলীর ছেলে। আহত আল-আমিন নোয়াগাঙ্গের পাড় গ্রামের তৈয়বুর রহমানের ছেলে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত আনুমানিক ৮টার দিকে ভোলাগঞ্জগামী একটি দ্রুতগতির ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায়। এতেRead More


এসএসসি পুনঃনিরীক্ষণে ফেল থেকে পাস ৪৫৮৫, জিপিএ-৫ পেলেন ৩০৭৯

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল পুনঃনিরীক্ষণ ও পুনর্মূল্যায়নের ফল প্রকাশ হয়েছে। এতে ফেল থেকে পাস করেছেন ৪ হাজার ৫৮৫ শিক্ষার্থী। পাশাপাশি নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ৭৯ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের ১১টি শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়। আবেদনকারীদের মুঠোফোনে এসএমএসের মাধ্যমেও ফল জানানো হয়েছে। নির্ধারিত ওয়েবসাইট থেকেও ফল দেখা যাচ্ছে। এর আগে ১০ আগস্ট এসএসসি ও সমমান পরীক্ষার মূল ফল প্রকাশ করা হয়। এরপর ফল নিয়ে অসন্তুষ্ট শিক্ষার্থীরা ১৭ আগস্ট পর্যন্ত পুনঃনিরীক্ষণের আবেদন করেন। এবার রেকর্ডসংখ্যক ৪ লাখ ২Read More


শাবিপ্রবিতে ছাত্র ইউনিয়নের আহ্বায়ক কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) সংসদের ১১ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে আহ্বায়ক হয়েছেন নাজনীন লিজা এবং যুগ্ম-আহ্বায়ক নির্বাচিত হয়েছেন জুবায়ের আহমেদ জুয়েল। বুধবার (৯ সেপ্টেম্বর) কর্মীসভার মাধ্যমে নতুন এ আহ্বায়ক কমিটি গঠন করা হয়। পরে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সংসদের সভাপতি তামজীদ হায়দার চঞ্চল নবগঠিত কমিটির সদস্যদের শপথবাক্য পাঠ করান। নবগঠিত আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও যুগ্ম-আহ্বায়ক ছাড়াও সদস্য হিসেবে রয়েছেন প্রান্তিক দীপম, মোহাম্মদ আনোয়ার হোসাইন, মং চো, আনিকা সালাম সাধিকা ও কাজী রোবায়েত ইশরাত। কমিটিতে পরবর্তীতে আরও চারজনকে কো-অপ্ট করাRead More


নৌকায় লুকায়িত অবস্থায় মিলল ১৪ লাখ ইয়াবা, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: চট্রগ্রামের টেকনাফের হ্নীলা সীমান্তে নৌকায় অভিনব কায়দায় লুকিয়ে পাচারের সময় ১৪ লাখ পিস ইয়াবা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় দুইজনকে আটক করা হয়েছে। জব্দ করা ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪২ কোটি টাকা বলে জানিয়েছে বিজিবি। একক অভিযানে এটিকে এ যাবৎকালের সর্ববৃহৎ ইয়াবা চালান জব্দের ঘটনা বলে জানিয়েছে বিজিবি। বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে হ্নীলা বিওপির সুইচ গেইট সংলগ্ন এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে এসব ইয়াবা জব্দ করা হয়। বুধবার বিকেল ৫টায় উখিয়া ৬৪ ব্যাটালিয়নের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেনRead More


সিলেট-ঢাকা মহাসড়কের কাজ শেষ হবে ২০২৯ সালে

বৈশাখী নিউজ ডেস্ক: ভূমি অধিগ্রহণ, ইউটিলিটি স্থানান্তর ও ভৌত কাজ দ্রুত এগিয়ে নেওয়ার ফলে সিলেট-ঢাকা মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কাজ ২০২৯ সালের মাঝামাঝি শেষ করে যান চলাচলের জন্য খুলে দেওয়ার আশা করছে সরকার। বুধবার (৯ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বিরোধী দলের (জামায়াতে ইসলামী) সদস্য মাহফুজা হান্নানের সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। মন্ত্রী বলেন, প্রকল্পটির আগের সাড়ে চার বছরে মাত্র ১৮ শতাংশ ভূমি অধিগ্রহণ সম্পন্ন হয়েছিল। তবে গত ছয় মাসে তা উল্লেখযোগ্যভাবে বেড়ে ৬৫ শতাংশে উন্নীত হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ভূমি অধিগ্রহণের কাজ শতভাগRead More


সিলেটে শিশুদের বলাৎকারের অভিযোগে মাদ্রাসা শিক্ষক গ্রেপ্তার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে দুই শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে গ্রেপ্তার করে নগরের শাহপরান (রহ.) থানা পুলিশ। পরে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে আদালতে সোপর্দ করা হয়। গ্রেপ্তার ফয়জুল হক সিলেট সদর উপজেলার পীরের বাজার এলাকার একটি মাদ্রাসার শিক্ষক। তার বিরুদ্ধে অভিযোগ, তিনি ওই মাদ্রাসার হিফজ শাখার দুই শিশু শিক্ষার্থীদের বলাৎকার করেছেন। ওই শিক্ষার্থীদের পরিবারের অভিযোগের প্রেক্ষিতে মঙ্গলবার ফয়জুলকে জৈন্তাপুর থেকে গ্রেপ্তার করে শাহপরান থানা পুলিশ। থানায় নির্যাতনের শিকার শিশুদের পরিবার অভিযোগ জানানোর খবরে ফয়জুল মাদ্রাসা ছেড়ে পালিয়ে জৈন্তাপুরে চলে যান বলেRead More


সিলেটে অস্ত্রের তথ্য দিলে পরিচয় গোপন রেখে পুরস্কার

বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হারানো সরকারি অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযান পরিচালনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ অভিযানে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নকে (র‍্যাব) প্রধান সমন্বয়কারী সংস্থা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। সিলেটেও অচীরেই সেই অভিযান শুরু হবে। তথ্যটি নিশ্চিত করেছেন র‍্যাব-৯ এর মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ। তিনি বুধবার (৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় জানান- হারানো সরকারি অস্ত্রের তথ্য দিয়ে গোপনে ও নিরাপদে পুরস্কার নেওয়া যাবে। অস্ত্র উদ্ধারে পরিচালিত বিশেষ যৌথ অভিযানে সঠিক তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছি আমরা। তিনি জানিয়েছেন- হারানোRead More