বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গ নিয়ে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১,০২৮
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের প্রকোপ থামছে না কোনোভাবেই। প্রতিদিনই কোমলমতি শিশুদের প্রাণ কেড়ে নিচ্ছে সংক্রামক রোগটি। সবশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে আরও ৪ শিশুর। একই সময়ে নতুন করে হাম ও এর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ২৮ জন। এর মধ্যে নিশ্চিতভাবে হাম শনাক্ত হয়েছে ৮৬ জনের শরীরে। শনিবার (১৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের কন্ট্রোল রুম থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে ৩৭ জনRead More
সিলেট জেলা প্রেসক্লাব ও শাবিপ্রবি প্রেসক্লাব নেতৃবৃন্দের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দের সঙ্গে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রেসক্লাবের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় সিলেট জেলা প্রেসক্লাব মিলনায়তনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে শাবিপ্রবি প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান সিলেট জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ। একই সঙ্গে শাবিপ্রবিতে কর্মরত সাংবাদিকদের পেশাগত মান উন্নয়ন ও ক্যাম্পাস সাংবাদিকতার চ্যালেঞ্জ মোকাবিলায় পারস্পরিক সহযোগিতার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। সভায় বক্তারা বলেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম শীর্ষ বিদ্যাপীঠ। এখানকার বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সারা দেশের ক্যাম্পাসগুলোর জন্য একটিRead More
সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা.মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ। অনেক সময় এই রোগটি সময়মতো নির্ণয় না করার ফলে রোগটি জটিল রুপ ধারণ করে। সময়মতো রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই হিমোফিলিয়া রোগের প্রাথমিক লক্ষণ, আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে। বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৬ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধানRead More
গোয়াইনঘাটে তরুণীর আত্নহনন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলায় পারিবারিক কলহের জেরে এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শনিবার (১৮ এপ্রিল) সকাল আনুমানিক ১১টা ১০ মিনিটে এ ঘটনা ঘটে। পুলিশ সূত্রে জানা যায়, গোয়াইনঘাট থানাধীন ১১ নম্বর মধ্য ইউনিয়নের ইসলামপুর কালীবাড়ি এলাকার বাসিন্দা মন্তাজ মিয়ার মেয়ে মোছা. রূপসী (২৪) নিজ বসত ঘরে এ আত্মহত্যার ঘটনা ঘটান। পারিবারিক কলহ ও পিতা-মাতার সঙ্গে মনোমালিন্যের কারণে তিনি ঘরের তীরের সঙ্গে রশি বেঁধে গলায় ফাঁস দেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্যRead More
আসামির স্ত্রীর সঙ্গে অন্তরঙ্গ মুহূর্তে পুলিশ কর্মকর্তাকে ধরল এলাকাবাসী
বৈশাখী নিউজ ডেস্ক: ফরিদপুরের সালথায় গভীর রাতে মাদক মামলার আসামির বসতঘরে ঢুকে তার স্ত্রীর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরে পড়েছেন মো. ইমরান হাসান (৪০) নামে পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)। এ সময় এলাকাবাসী তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সালথা থানাপুলিশের ওই এএসআই ইমরানকে আহত অবস্থায় উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) দিনগত রাত ৩টার দিকে উপজেলার রামকান্তপুর ইউনিয়নের বলিভদ্রদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আহত এএসআই ইমরান রামকান্তপুর ইউনিয়নের সহকারী বিট কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। তবে ওই পুলিশ কর্মকর্তার দাবি, তিনি আসামি ধরতে সেখানে গিয়েছিলেন। আরRead More
ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ঠাকুরগাঁওয়ে চলন্ত ট্রেন থেকে নামতে গিয়ে ট্রেনের নিচে কাটা পড়ে সোহাগ আলী (১৭) নামে এক এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাত ১০টার দিকে সদর উপজেলার আখানগর রেলস্টেশন এলাকায় এই দুর্ঘটনা ঘটে। সোহাগ আলী আখানগরের চতুরাখোর গ্রামের আমিনুল ইসলামের ছেলে। এবার তার এসএসসি পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ছেড়ে আসা একতা এক্সপ্রেস রাত সাড়ে ৯টার পরে ঠাকুরগাঁও রেলস্টেশনে পৌঁছায়। সেখান থেকে ট্রেনটিতে ওঠে সোহাগ। এরপর আখানগর রেলস্টেশন এলাকায় পৌঁছালে সোহাগ চলন্ত অবস্থায় নামার চেষ্টা করে। এ সময় সে ট্রেনের নিচেRead More
মানিকগঞ্জে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, গণধোলাইয়ে নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: মানিকগঞ্জ সদর উপজেলায় নিখোঁজ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই ৯ বছর বয়সী এক শিশুর মরদেহ উদ্ধার করেছে স্থানীয়রা। শিশু হত্যার জেরে গণধোলাইয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকাল ৫টার দিকে বনপারিল গ্রামের দুদুল মিয়ার মেয়ে আতিকা নিখোঁজ হয়। নিখোঁজের পরপরই পরিবারের পক্ষ থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ছড়িয়ে দেওয়া হয় এবং এলাকায় মাইকিং করে খোঁজ করা হয়। রাত আনুমানিক ১০টার দিকে বাড়ির পাশের একটি ভুট্টাক্ষেতে হাত-পা বাঁধা অবস্থায় আতিকার মরদেহ দেখতে পান স্থানীয়রা। এ ঘটনায় জড়িত সন্দেহে স্থানীয়রা পিতাপুত্রসহRead More
সন্তানকে নিয়ে ঘুমিয়ে থাকা প্রবাসীর স্ত্রীকে কুপিয়ে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: ভোলার সদর উপজেলায় ঘরে ঢুকে ছেলের সামনে দুবাই প্রবাসীর স্ত্রী নাসিমা বেগমকে (৩৫) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার ৮ বছর বয়সী ছেলে আবির গুরুতর আহত হয়েছে। বর্তমানে সে ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ মো. জিহাদ নামে এক যুবককে আটক করেছে। শুক্রবার (১৭ এপ্রিল) রাতে উপজেলার শিবপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সরদার বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে আজ শনিবার সকালে নিহত নাসিমা বেগমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানাRead More
সীমান্তে বিএসএফের গুলিতে বিজিবি সদস্য আহত
বৈশাখী নিউজ ডেস্ক: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ছোড়া গুলিতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) এক সদস্য গুলিবিদ্ধ হয়েছেন। শুক্রবার (১৭ এপ্রিল) দিবাগত গভীর রাতে ঠাকুরগাঁওয়ের হরিপুরের মিনাপুর বিওপিসংলগ্ন সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে কয়েকজন বাংলাদেশি নাগরিক অবৈধভাবে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেন। এ সময় ভারতের জলপাইগুড়ি জেলার বিপরীতে চেনগাঁও বিওপি ক্যাম্পের কাছে টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় মিনাপুর বিওপি এলাকায় দায়িত্বে থাকা বিজিবির সদস্য মনিরুজ্জামান গুলিবিদ্ধ হন। পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে প্রথমে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়েRead More
বাউল সংগীতের সাধক কানাই দাস বাউল আর নেই
বিনোদন ডেস্ক: ভারতীয় বাউল সংগীতের অন্যতম সাধক ও শিল্পী কানাই দাস বাউল আর নেই। শনিবার (১৮ এপ্রিল) সকালে পশ্চিমবঙ্গের বীরভূমের তারাপীঠে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। প্রখ্যাত চিত্রগ্রাহক ও নির্মাতা রঞ্জন পালিত সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করেন। তিনি জানান, দীর্ঘদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছিলেন এই বাউল সাধক। বিশেষ করে গত দুই মাস ধরে যক্ষ্মায় আক্রান্ত ছিলেন তিনি। পাশাপাশি ক্রনিক অ্যাজমা ও ডায়াবেটিসজনিত সমস্যাও ছিল তাঁর দীর্ঘদিনের সঙ্গী। গ্রামবাংলার এক সাধারণ পরিবারে জন্ম নেওয়া কানাই দাস বাউল ছোটবেলা থেকেই দৃষ্টিহীন ছিলেন। তবে শারীরিকRead More


