Main Menu

সিলেটে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত

Manual3 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ এর অধ্যক্ষ অধ্যাপক ডা.মোঃ জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, হিমোফিলিয়া একটি দীর্ঘমেয়াদি রক্তক্ষরণজনিত রোগ। অনেক সময় এই রোগটি সময়মতো নির্ণয় না করার ফলে রোগটি জটিল রুপ ধারণ করে। সময়মতো রোগ নির্ণয় ও সমন্বিত চিকিৎসা নিশ্চিত করা গেলে হিমোফিলিয়া রোগীরা স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তাই হিমোফিলিয়া রোগের প্রাথমিক লক্ষণ, আধুনিক চিকিৎসা ও ব্যবস্থাপনা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি করতে হবে।

Manual8 Ad Code

বিশ্ব হিমোফিলিয়া দিবস-২০২৬ উপলক্ষে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের হেমাটোলজি বিভাগ ও হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের যৌথ উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual6 Ad Code

শনিবার (১৮ এপ্রিল) সকালে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের সামন থেকে বর্ণাঢ্য রেলিটি বের হয়। পরে মেডিকেল এডুকেশন ইউনিটে ( ২য়তলা) অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন হেমাটোলজি বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. মোহাম্মদ নাজমুল ইসলাম।

এ সময় বক্তব্য রাখেন উপস্থিত ছিলেন এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হরমোন বিভাগের অ্যাসোসিয়েট প্রফেসর ডা. শাহ ইমরান, হিমোফিলিয়া সোসাইটি অব বাংলাদেশ সিলেট চ্যাপ্টারের সভাপতি মাওলানা মো. ইসমাইল আলী, সাধারণ সম্পাদক মোহাম্মদ আতিক মিয়া, মোহিত মিয়া, আতাউর রহমান খান শামসু, সৈয়দ শওকত আলী, ডা. ইফতেখার আহমেদ খান, বেবি রানী পাল, আহমদ আল আরিফ, মোহাম্মদ আতিক মিয়া, ফায়েজ আহমদ, উসামা চৌধুরী, আব্দুল কাদির, আশিকুর রহমান, সোহান তালুকদার, নাদিরা আক্তার, মনসুর আহমদ, শেখুল ইসলাম, মো. জাকির, এডভোকেট বিশ্বজিৎ রায়, মোঃ আতিক মিয়া, শেখ মোবারক আলী প্রমুখ।

Manual4 Ad Code

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual7 Ad Code