বৈশাখী নিউজ ২৪
রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রাণ গেল মৌলভীবাজারের যুবকের
প্রবাস ডেস্ক: দালালের প্রলোভনে রাশিয়ার হয়ে যুদ্ধে গিয়ে ইউক্রেনীয় ড্রোন হামলায় প্রাণ হারান মৌলভীবাজারের মুহিবুর রহমান (২৭) নামে এক যুবক। গত শুক্রবার (১৭ এপ্রিল) রাশিয়ায় মারা গেলেও সোমবার (২০ এপ্রিল) বিষয়টি জানাজানি হয়। মুহিবুর মৌলভীবাজার সদর উপজেলার আমতৈল ইউনিয়নের সম্পদপুর গ্রামের বাসিন্দা ও মসুদ মিয়ার ছেলে। মুহিবুর রাশিয়ায় যুদ্ধের বিভিন্ন বাংকারে খাবার রান্নার কাজ করতেন। মুহিবুরের মৃত্যুর বিষয়টি রাশিয়া থেকে পরিবারের কাছে জানান তার সহকর্মী মেহেদী হাসান নামে একজন। দেশে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন মুহিবুরের ছোট ভাই হাবিবুর রহমান। হাবিবুর রহমান জানান, তার বড় ভাই মুহিবুর উচ্চশিক্ষার আশায় কয়েক বছরRead More
মৌলভীবাজারে বিদ্যুৎস্পৃষ্টে ইন্টারনেট কর্মীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফ আহমদ (১৯) নামে এক ইন্টারনেট সার্ভিস কর্মীর মৃত্যু হয়েছে। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের পাবনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরিফ উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ভাটাউছি গ্রামের মাসুক উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, পাবনিয়া গ্রামে পল্লী বিদ্যুতের ৩৩ হাজার কেভি লাইনের টাওয়ারে উঠে ইন্টারনেট লাইনের কাজ করছিলেন আরিফ। এসময় অসাবধানতাবশত তিনি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিচে পড়ে যান এবং ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। উত্তর শাহবাজপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিক উদ্দিন দুর্ঘটনার সত্যতাRead More
হবিগঞ্জে ৫ ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে পাঁচটি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৬১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (২০ এপ্রিল) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালিত হয়। অভিযানে র্যাব-৯, সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্প এবং ভোক্তা অধিদপ্তরের একটি যৌথ দল অংশ নেয়। ভোক্তা অধিদপ্তর সূত্রে জানা গেছে, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদন, খাদ্যে নিষিদ্ধ রাসায়নিক ব্যবহার এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। এ সময় জি ওয়ান বেকারির মালিক মো. আবু ইউসুফকে ৩০ হাজার টাকা, মেসার্স আক্তার স্টোরকে ৫ হাজার টাকা,Read More
সিলেট সীমান্তে ৭০ লাখ টাকার ভারতীয় জিরা ও মহিষ জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্ত এলাকায় পৃথক দুটি অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও মহিষ জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। সোমবার (২০ এপ্রিল) ভোর থেকে সকাল পর্যন্ত পরিচালিত অভিযানে প্রায় ৭০ লাখ টাকার মালামাল আটক করা হয়। বিজিবি সূত্র জানায়, ভোর ৫টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কানাইঘাট উপজেলার সীমান্ত পিলার ১৩১৬-এর কাছে রাইনপুর এলাকায় একটি পরিত্যক্ত গুদামে অভিযান চালানো হয়। সেখানে মালিকবিহীন অবস্থায় ৪ হাজার ৯৫০ কেজি ভারতীয় জিরা পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৫৯ লাখ ৪০ হাজার টাকা। এরপর সকাল ৮টার দিকে জৈন্তাপুর উপজেলার সীমান্ত এলাকায় গুয়াবাড়ী বিওপিরRead More
টেকনাফে পাহাড় থেকে তিন যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: কক্সবাজারের টেকনাফে গহিন পাহাড় থেকে তিন যুবকের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ৯টার দিকে বাহারছড়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উত্তর শীলখালী এলাকার পাহাড় থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়। বাহারছড়া তদন্ত কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুর্জয় বিশ্বাস বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। নিহতরা হলেন- টেকনাফের বাহারছড়া ইউনিয়নের শীলখালী গ্রামের নুরুল কবিরের ছেলে মুজিবুর রহমান (৩৫), রুহুল আমিনের ছেলে আমিনুল ইসলাম রবি (২০) এবং মৃত নুরুল ইসলামের ছেলে নুরুল বশর ওরফে কালানি (২৫)। বাহারছড়া ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন কাদের জানান, মঙ্গলবার সকালে শীলখালী পাহাড় সংলগ্নRead More
নওগাঁয় একই পরিবারের ৪ জনকে গলা কেটে হত্যা
বৈশাখী নিউজ ডেস্ক: নওগাঁর নিয়ামতপুরে চারজনকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। হত্যার শিকার সবাই একই পরিবারের সদস্য। সোমবার (২০ এপ্রিল) দিবাগত রাতে উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বাহাদুরপুর গ্রামে এই লোমহর্ষক হত্যার ঘটনা ঘটে। নিহতরা হলেন— বাহাদুরপুর গ্রামের হাবিবুর রহমান (৩৫), তার স্ত্রী পপি খাতুন (৩০) এবং তাদের ছেলে পারভেজ হোসেন (১০) ও মেয়ে সাদিয়া খাতুন (৩)। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার (২১ এপ্রিল) ভোরে হাবিবুর রহমানের বাবা নমির হোসেন ছেলের ঘরের দরজার সামনে রক্ত দেখতে পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে তিনি ভেতরে প্রবেশ করেন। এ সময় খাটের ওপর বিছানার চাদর দিয়ে ঢাকাRead More
ভূমিকম্পে কাঁপলো দেশ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটসহ দেশের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে অনুভূত হয়েছে মাঝারি মাত্রার একটি ভূমিকম্প, যা ঘুম ভাঙিয়ে দেয় অনেক মানুষের। ভূমিকম্পটি সকাল প্রায় সাড়ে ৬টার দিকে অনুভূত হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ১। এর উৎপত্তিস্থল ছিল ভারতের মণিপুর রাজ্যের থৌবাল শহর থেকে প্রায় ৫৯ কিলোমিটার পূর্ব দিকে। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ৬৬ দশমিক ৫ কিলোমিটার। ভোরের এই কম্পনে সিলেট নগরীসহ আশপাশের এলাকায় হালকা থেকে মাঝারি ঝাঁকুনি অনুভূত হয়। যা অনেকের ঘুম ভাঙিয়ে দেয়। কেউ কেউ আতঙ্কে বৃষ্টিরRead More
সিলেটে জব্দ রিকশা-ইজিবাইক ফেরতে এসএমপির ডেডলাইন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেট্রোপলিটন পুলিশ জব্দ করা অবৈধ যানবাহন ফেরতের জন্য সময়সীমা নির্ধারণ করে গণবিজ্ঞপ্তি জারি করেছে। নির্ধারিত সময়ের মধ্যে মালিকরা প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন না করলে এসব যানবাহন আর ফেরত দেওয়া হবে না বলে জানানো হয়েছে। সোমবার (২০ এপ্রিল) জারি করা এ গণবিজ্ঞপ্তিতে বলা হয়, গেলো বছরের ১৮ অক্টোবর থেকে অভিযান চালিয়ে ব্যাটারিচালিত রিকশা/ইজিবাইক/মিশুক/টেম্পোসহ বিভিন্ন অবৈধ যানবাহন জব্দ করা হয়েছে। মানবিক বিবেচনায় মালিকদের আবেদনের পরিপ্রেক্ষিতে শর্তসাপেক্ষে এসব যানবাহন ফেরত দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিজ্ঞপ্তি অনুযায়ী, আগামী ১ মে ২০২৬ তারিখ পর্যন্ত জব্দকৃত যানবাহন প্রকৃত মালিকদের কাছে ফেরত দেওয়া হবে।Read More
সিলেটে চোর ধরতে ১৫টি প্রস্তাবনাসহ কুকুর পালনের পরামর্শ এসএমপি কমিশনারের
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আবাসিক এলাকাগুলোর নিরাপত্তায় ১৫টি প্রস্তাবনা দিয়েছেন মহানগর পুলিশ কমিশনার (এসএমপি) আবদুল কুদ্দুস চৌধুরী। সামাজিক নিরাপত্তা জোরদারমূলক ব্যবস্থা গ্রহণ করার আহবান জানিয়ে তিনি নগরীর প্রত্যেক আবাসিক এলাকায় কুকুর পালনের পরামর্শ দিয়েছেন। সোমবার (২০ এপ্রিল) সন্ধ্যায় নগরীর আবাসিক এলাকাসমূহে নিরাপত্তা জোরদার ও অপরাধ প্রতিরোধে সমন্বয় সভায় তিনি এসব এলাকার নেতৃবন্দকে এসব প্রস্তাবনা দেন। সিলেট মহানগর পুলিশ সূত্রে জানা যায়, সোমবার নগরীর আবাসিক এলাকাসমূহে সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও নিরাপত্তা জোরদারের লক্ষ্যে বিভিন্ন আবাসিক এলাকার নেতৃবৃন্দের সাথে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনারRead More
হবিগঞ্জে নিখোঁজের ৪ দিন পর নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি এলাকার বাংলাটিলা লাইনে মনি মুন্ডা (৩০) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে চুনারুঘাট থানা পুলিশ। তিনি গত ১৫ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (১৯ এপ্রিল) সন্ধ্যায় জসিম নামে এক চা শ্রমিক পাহাড়ি জঙ্গলের একটি গাছের সাথে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখতে পান। পরে তিনি বিষয়টি স্থানীয় ইউপি সদস্য ও বাগান পঞ্চায়েতকে জানান। খবর পেয়ে চুনারুঘাট থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রাত আনুমানিক ১২টার দিকে মরদেহ উদ্ধার করে। মনি মুন্ডার বাড়ি সাতছড়ি চা বাগানের ৪নং পাইকপাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাংলাটিলাRead More


