বৈশাখী নিউজ ২৪
কমলগঞ্জে গাছ ভেঙ্গে রেল ও সড়কপথ বন্ধ, এসএসসি পরীক্ষার্থীদের দুর্ভোগ
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে সোমবার দিবাগত রাতে ফের কালবৈশাখি ঝড়ে বাড়িঘর ও বিদ্যুৎ লাইনের ব্যাপক ক্ষতি সাধিত হয়েছে। ঝড়ে গাছগাছালি ভেঙ্গে পড়ে ভানুগাছ-শ্রীমঙ্গল সড়কপথ ও সিলেট-আখাউড়া রেলপথে ট্রেন চলাচল সাময়িক বন্ধ হয়ে পড়ে। বিদ্যুৎ সরবরাহ না থাকায় মুন্সিবাজারে এসএসসি পরীক্ষা কেন্দ্রে অন্ধকারের মধ্যে দুর্ভোগ পোহাতে হয় এসএসসি পরীক্ষার্থীদের। দু’দিনের টানা বৃষ্টিপাত ও উজানের পাহাড়ি ঢলে নিন্মাঞ্চলে বন্যায় অর্ধশতাধিক পরিবার পানিবন্দি এবং ধলাই নদীর পানি বৃদ্ধি পেয়ে বৃহদ বন্যার আশঙ্কা রয়েছে। জানা যায়, গত সোমবার দিবাগত রাতে বয়ে যাওয়া কালবৈশাখি ঝড়ে উপজেলার শমশেরনগর, পতনঊষার ও মুন্সিবাজার ইউনিয়নের প্রায় ৫০টি ঘরRead More
সিলেটে ঘন ঘন বিদ্যুতের লোডশেডিং বন্ধের দাবিতে অবস্থান কর্মসূচি পালন
বৈশাখী নিউজ ডেস্ক: বৃহত্তর সিলেটের অরাজনৈতিক কল্যাণমূলক স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন সিলেট কল্যাণ সংস্থা (সিকস), সিলেট বিভাগ যুব কল্যাণ সংস্থা ও সিলেট প্রবাসী কল্যাণ সংস্থার যৌথ আয়োজনে সোমবার (২৭ এপ্রিল) সন্ধ্যায় ঘন ঘন বিদ্যুৎ লোডশেডিংয়ের প্রতিবাদে প্রচন্ড বৈরী আবহাওয়া উপেক্ষা করে হ্যারিকেন, কুপিবাতি ও মোমবাতি সহ বিদ্যুতের লোডশেডিংয়ের সময় ব্যবহৃত বিভিন্ন সামগ্রী নিয়ে সিলেট কল্যাণ সংস্থার কেন্দ্রীয় কার্যালয় হতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত পদযাত্রা ও সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে ১ ঘন্টার অবস্থান কর্মসূচী অনুষ্ঠিত হয়। ১ ঘন্টার অবস্থান কর্মসূচীতে বক্তারা বলেন, সিলেট নিয়ে বৈষম্য কবে দূর হবে? সিলেটের গ্যাস,Read More
দেশে ১০০০-৫০০ টাকার নোট নিয়ে সতর্কবার্তা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা ও কুরবানির পশুর হাটে বড় অংকের নোট লেনদেনে বিশেষ সতর্কতা জারি করেছে বাংলাদেশ ব্যাংক। এই সময়ে বাজারে জালনোটের বিস্তার বেড়ে যাওয়ার ঝুঁকি থাকায় সাধারণ মানুষকে সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি বছর ঈদুল আজহায় কুরবানির পশু ক্রয়-বিক্রয়ের সময় বড় অংকের নোটের লেনদেন হয়। ফলে এসব নোটের মধ্যে জাল নোটও থাকতে পারে। তাই লেনদেনের সময় নোট যাচাই করে নেওয়া উচিত। নোট যাচাইয়ের উপায়; লেনদেনের সময় ১০০, ২০০, ৫০০ ও ১০০০ টাকার নোটের নিরাপত্তা বৈশিষ্ট্য যেমন— জলছাপ, নিরাপত্তা সুতা, রং পরিবর্তনশীল কালি ও অসমতল ছাপারRead More
বড়লেখায় ডাকাতদলের গুলিতে ডাকাত নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় ডাকাতির চেষ্টাকালে ডাকাত দলের গুলিতে এক ডাকাত নিহত হওয়ার ঘটনা ঘটেছে। নিহত সাইফুল ওরফে ছয়ফুল (৩২) সিলেটের বিয়ানীবাজার উপজেলার নন্দীরফল গ্রামের বাসিন্দা এবং ফজলুর রহমানের ছেলে। মঙ্গলবার (২৮ এপ্রিল) ভোররাতে উপজেলার দাসেরবাজার ইউনিয়নের দক্ষিণ লঘাটি গ্রামে যুক্তরাষ্ট্র প্রবাসী আব্দুল কুদ্দুসের বাড়িতে এ ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আব্দুল কুদ্দুসের বাড়িতে তার আত্মীয় গিয়াস উদ্দিন পরিবারসহ বসবাস করছিলেন। সাম্প্রতিক ভারী বর্ষণের সুযোগে ভোররাতে একদল সশস্ত্র ডাকাত বাড়িটিতে প্রবেশ করে। তারা রান্নাঘরের দরজা ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা চালায়। দরজা ভাঙার শব্দ পেয়ে পরিবারেরRead More
কানাইঘাটে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কানাইঘাট উপজেলায় স্বামীর ছুরিকাঘাতে ফারহানা বেগম নামে গৃহবধূ তিন সন্তানের জননী মারা গেছেন। সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ২নং লক্ষীপ্রসাদ পশ্চিম ইউনিয়নের বড়বন্দ ১ম খণ্ড গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কানাইঘাট উপজেলার বড়বন্দ গ্রামের সোহেল আহমদের সঙ্গে কয়েক বছর আগে জৈন্তাপুর উপজেলার চারিকাটা ইউনিয়নের নয়াখেল গ্রামের ফারহানা বেগমের বিয়ে হয়। বিয়ের পর থেকেই সোহেল তার স্ত্রীর ওপর প্রায়ই নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। পরিবারের সদস্যরা জানান, নির্যাতনের কারণে দুই দিন আগে ফারহানা বাবার বাড়িতে চলে যান। পরে সোমবার তিনিRead More
হাম ও হামের উপসর্গে আরও ৯ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় আরও ৯ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১ হাজার ২৭৬ জনের মধ্যে সন্দেহজনক হাম সংক্রমণ শনাক্ত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, গতকাল সকাল ৮টা থেকে আজ সকাল ৮টা পর্যন্ত সময়ে মারা যাওয়া ৯ শিশুর মধ্যে নিশ্চিত হাম আক্রান্ত ছিল ৩ জন ও ৬ জন হামের উপসর্গ নিয়ে মারা গেছে। এর মধ্যে হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয়জনের মধ্যে বরিশাল বিভাগে ২ জন, ঢাকার ২ জন,Read More
সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে একযোগে আঘাত হানতে তীব্র কালবৈশাখী ঝড়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এক জরুরি বার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো সময় দেশের আটটি বিভাগেই কালবৈশাখীর তাণ্ডব শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে। সতর্কবার্তায় বলা হয়, এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঝড় বয়ে যাবে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে জনজীবনে ব্যাপক প্রভাবRead More
সিলেটে নিখোঁজ বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ফতেহপুর এলাকা থেকে নিখোঁজ হওয়া আব্দুল আলী চুনু মিয়া (৭৩) নামের এক বৃদ্ধের মরদেহ চট্টগ্রামে উদ্ধার করা হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) নিখোঁজের প্রায় পাঁচ দিন পর মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত হয়। বৃদ্ধের ছেলে সাবের আহমদ জানান, গত ১৯ এপ্রিল বিকেল ৫টার দিকে নিজ বাড়ি থেকে স্থানীয় মীরগঞ্জ বাজারে যাওয়ার উদ্দেশ্যে বের হন চুনু মিয়া। এরপর থেকে তিনি আর বাড়ি ফিরে আসেননি। পরিবার সূত্রে জানা যায়, চট্টগ্রামে অজ্ঞাত পরিচয়ে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। দীর্ঘ খোঁজাখুঁজির পরও পরিচয় শনাক্ত করতে না পারায় ময়নাতদন্ত শেষে চট্টগ্রামেরRead More
৩ বছরে ৮ লাখেরও বেশী বাংলাদেশী কর্মী নিয়োগ হবে জাপানে
বৈশাখী নিউজ ডেস্ক: জাপানে চলমান দক্ষ কর্মী সংকট মোকাবিলায় নির্দিষ্ট দক্ষতাসম্পন্ন কর্মী বা এসএসডব্লিউ ক্যাটাগরিতে ব্যাপক জনশক্তি নিয়োগের পরিকল্পনা সামনে আসতেই নতুন সম্ভাবনার আলো দেখছে বাংলাদেশ। প্রশ্ন উঠছে, এই বড় বাজারে কতটা জায়গা করে নিতে পারবে দেশটি। জাপান সরকার ২০২৯ সালের মার্চের মধ্যে এসএসডব্লিউ ক্যাটাগরির ১৬টি খাতে ৮ লাখ ২০ হাজার বিদেশি কর্মী নিয়োগের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। সংশ্লিষ্টরা বলছেন, বাংলাদেশ সঠিকভাবে প্রস্তুতি নিতে পারলে এই চাহিদার অন্তত ৪০ শতাংশ, অর্থাৎ ৩ লাখের বেশি কর্মী পাঠানোর সুযোগ তৈরি হতে পারে। এর আগে মাত্র ছয়টি খাতে জনশক্তি পাঠানোর সক্ষমতা থাকলেও বর্তমানে সবRead More
গোপন যে তিনটি অভ্যাসের কথা জানালেন ১১১ বছর বয়সী এই প্রবীণ
লাইফ স্টাইল ডেস্ক: দীর্ঘ জীবন ও সুস্থতার রহস্য নিয়ে গবেষণা ও কৌতূহলের শেষ নেই। তবে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বয়স্ক জীবিত ব্যক্তি হিসেবে পরিচিত ১১১ বছর বয়সী লুইস কানো জানিয়েছেন, তার দীর্ঘ জীবনের পেছনে কোনো জটিল সূত্র নয় বরং কয়েকটি সহজ জীবনধারাই মূল কারণ। ১৯১৪ সালের ৯ ডিসেম্বর কলম্বিয়ায় জন্ম নেওয়া লুইস কানো বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির লিন্ডেনে বসবাস করছেন। শতাব্দীরও বেশি সময় ধরে তিনি নানা ঐতিহাসিক পরিবর্তনের সাক্ষী হয়েছেন। একসময় তিনি কলম্বিয়ার সেনাবাহিনীতে কাজ করেছেন এবং পরে একটি বাস কোম্পানি প্রতিষ্ঠা করে গ্রামীণ যোগাযোগ ব্যবস্থায় অবদান রাখেন। ফক্স ৫ নিউজসহ বিভিন্নRead More


