সারাদেশে কালবৈশাখী ঝড়ের শঙ্কা
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে একযোগে আঘাত হানতে তীব্র কালবৈশাখী ঝড়। মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে এক জরুরি বার্তায় আবহাওয়া অধিদপ্তর এ তথ্য জানিয়েছে।
আবহাওয়া অধিদপ্তর জানায়, মঙ্গলবার বেলা ১১টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টার মধ্যে যেকোনো সময় দেশের আটটি বিভাগেই কালবৈশাখীর তাণ্ডব শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
সতর্কবার্তায় বলা হয়, এই সময়ের মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর পশ্চিম দিক থেকে ঝড় বয়ে যাবে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। এর ফলে জনজীবনে ব্যাপক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রপাতের আশঙ্কাও রয়েছে প্রবল। গত কয়েক দিন ধরে দেশের আবহাওয়া যেভাবে গুমোট হয়ে আছে, তাতে কালবৈশাখীর তীব্রতা বাড়ার বড় ধরনের সম্ভাবনা দেখছেন আবহাওয়াবিদরা।
Related News
বিলুপ্ত র্যাব, সংসদে পাস এসআরবি বিল
Manual8 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) বিলুপ্ত করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নRead More
অনিয়ম ও জালিয়াতির অভিযোগের মুখে ডব্লিউএইচও থেকে পুতুলের পদত্যাগ
Manual4 Ad Code বৈশাখী নিউজ ডেস্ক: বিভিন্ন আর্থিক অনিয়ম ও শিক্ষাগত সনদে অসত্য তথ্য দেওয়ারRead More



Comments are Closed