Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

হামের উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, আক্রান্ত ১,২১৪

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২১৪টি শিশু। বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে কোনো শিশুর মৃত্যু হয়নি। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারা দেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ১ হাজার ৯টি শিশুর। আর হামে আক্রান্ত হয়ে আরও ১০১Read More


কুলাউড়ায় খাসিয়া পুঞ্জিতে ৮ হাজারের অধিক পানগাছ কর্তন​

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নে অবস্থিত নার্সারি খাসিয়া পুঞ্জিতে ভয়াবহ এক হামলার ঘটনা ঘটেছে। পুঞ্জির ৯টি পরিবারের পানজুমের ৮ হাজারের অধিক পানগাছ রাতের আঁধারে কেটে ফেলেছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে এ ন্যক্কারজনক ঘটনা ঘটে। ​ক্ষতিগ্রস্ত পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ১৩নং কর্মধা ইউনিয়নের নার্সারি খাসিয়া পুঞ্জির বাসিন্দা লিকিন খংপ্ডা, পাইলা পতাম, নাসরিন পতাম, জনি পতাম, নিস্তার পাটুয়াট, শিউলি আজিম, টিউনি আজিম, ডিমান পতাম এবং মাসার তংপের- এই ৯টি পরিবারের জুম থেকে পানগাছগুলো কেটে ফেলা হয়। ​ক্ষতিগ্রস্ত জুমের মালিক, নাসরিন পতাম ক্ষোভ ও হতাশাRead More


কাজিরবাজার মাদ্রাসায় শিশুকে যৌন নির্যাতন, শিক্ষক গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ঐতিহ্যবাহী কাজীরবাজার মাদ্রাসার শিশু যৌন নির্যাতন ও বলাৎকারর চেষ্টার অভিযোগে মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১ অক্টোবর) তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। নগরীর ঘাসিটুলা লামাপাড়ার এক শিশুর মা সিলেট কোতোয়ালি মডেল থানায় এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেন। এ ঘটনায় মতিউর রহমান নামে কাজিরবাজার মাদ্রাসার এক শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। তিনি ওই মাদ্রাসার আরবি বিভাগের শিক্ষক। গত সোমবার (২৯ সেপ্টেম্বর) থানায় জমা দেওয়া লিখিত অভিযোগে শিশুটির মা অভিযোগ করেছেন, তার ১২ বছর বয়সি ছেলে সিলেট মহানগরীর জামেয়া মাদানিয়া ইসলামিয়া কাজীরবাজার মাদ্রাসার শিক্ষার্থী।Read More


বিয়ানীবাজারে ভাতিজিকে ধর্ষণে অভিযুক্ত চাচা গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে পঞ্চম শ্রেণীতে পড়ুয়া ১১ বছরের আপন ভাতিজিকে ধর্ষণের অভিযোগে দায়ের করা মামলার পলাতক আসামি চাচা হাছান আহমদকে (৪০) লক্ষ্মীপুর জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩০ সেপ্টেম্বর) দিবাগত রাতে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে লক্ষ্মীপুর জেলার রায়পুর থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। বৃহস্পতিবার (১ অক্টোবর) লক্ষ্মীপুর থেকে আসামি হাছান আহমদকে নিয়ে বিয়ানীবাজারের উদ্দেশ্যে রওনা হয় পুলিশের ওই অভিযানিক দল। গত ৮ আগস্ট বিয়ানীবাজার উপজেলার কুড়ারবাজার ইউনিয়নের খশির নয়াবাড়ি এলাকায় এই ধর্ষণের ঘটনা ঘটে। অভিযুক্ত হাছান আহমদ একই ইউনিয়নের মৃত আপ্তাব আলীরRead More


সরকারি দামেই বিক্রি করতে হবে এলপিজি, না মানলে কঠোর ব্যবস্থা

বৈশাখী নিউজ ডেস্ক: ব্যাপক অস্থিরতা চলছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) খুচরা পর্যায়ে। সরবরাহ সংকটের কথা বলে ভোক্তা সাধারণের কাছ থেকে প্রতিটি এলপিজি সিলিন্ডারের জন্য ইচ্ছেমতো দাম নিচ্ছেন খুচরা ব্যবসায়ীরা। কিন্তু, প্রকৃত চিত্র একেবারে ভিন্ন। চাহিদার তুলনায় পর্যাপ্ত সরবরাহ রয়েছে এলপিজির। এমতাবস্থায় বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যে এলপিজি বিক্রি নিশ্চিত করতে সদস্য কোম্পানি, পরিবেশক, ডিলার ও খুচরা বিক্রেতাদের নির্দেশ দিয়েছে এলপিজি অপারেটরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (এলওএবি)। একইসঙ্গে বেশি দামে এলপিজি বিক্রি করলে ও নিয়মবহির্ভূতভাবে মজুত করলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) এলওএবির সভাপতিRead More


ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৭৮

বৈশাখী নিউজ ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ সময় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৭৮ জন। বৃহস্পতিবার (১ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মোট ২৪৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে শুধু আগস্ট মাসেই মারা গেছেন ৪৩ জন। এছাড়া সেপ্টেম্বরে ১৫২, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন, মে মাসে একজন এবং জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুজন করে ডেঙ্গু রোগীর মৃত্যু হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে পরবর্তীRead More


কিশোর-কিশোরীদের হোয়াটসঅ্যাপে নিরাপত্তা দিতে নতুন সুবিধা চালু

তথ্যপ্রযুক্তি ডেস্ক: কিশোর-কিশোরী হোয়াটসঅ্যাপ ব্যবহার আরও নিরাপদ ও বয়স উপযোগী করতে প্যারেন্টাল কন্ট্রোল সুবিধা চালু করেছে হোয়াটসঅ্যাপ। নতুন এই সুবিধার মাধ্যমে সন্তান কোনো গ্রুপে যোগ দিলে বা গ্রুপ থেকে বের হয়ে গেলে অভিভাবকেরা জানতে পারবেন। পাশাপাশি সন্তানের অ্যাকাউন্টের বিভিন্ন গোপনীয়তা সেটিংসও নির্ধারণ করে দিতে পারবেন তারা। শিশুদের জন্য নিরাপদ ও বয়স উপযোগী অনলাইন পরিবেশ নিশ্চিত করতে প্রযুক্তি-প্রতিষ্ঠানগুলোর ওপর বিভিন্ন দেশের সরকার ও নিয়ন্ত্রক সংস্থার চাপ বাড়ছে। এরই ধারাবাহিকতায় নতুন এই সুবিধা চালুর ঘোষণা দিয়েছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের প্যারেন্টাল কন্ট্রোল সুবিধায় অভিভাবকেরা নির্ধারণ করে দিতে পারবেন, কোন কোন ব্যক্তি তাঁদের সন্তানের প্রোফাইলRead More


কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বৃক্ষরোপন ও চারা বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা, পরিবেশ সংরক্ষণ ও টেকসই উন্নয়ন নিশ্চিতকরণে নির্বাচনী ইশতেহার-২০২৬ এ বর্ণিত ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সফল বাস্তবায়নের লক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে পল্লী সঞ্চয় ব্যাংকের বিশেষ উদ্যোগে পল্লী সবুজায়ন কর্মসুচির আওতায় শতাধিক গ্রাহকের মধ্যে বৃক্ষের চারা বিতরণ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচির অংশ হিসেবে গত বুধবার বিকেলে পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখা কার্যালয়ের সামনে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। পাশাপাশি ব্যাংক থেকে ঋণ গ্রহণকারী গ্রাহকদের মাঝে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়। পল্লী সঞ্চয় ব্যাংক কমলগঞ্জ শাখার আয়োজনে প্রধান অতিথিRead More


কমলগঞ্জে প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষার ইউনিয়নে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও টিফিন বক্স বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন পরিষদের আয়োজনে ইউনিয়ন জনমিলন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি)’র মৌলভীবাজার এর নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ ফারুক আহমেদ। পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা বিএনপির আহবায়ক অলি আহমদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডি’র কমলগঞ্জ উপজেলা প্রকৌশলী সাঈফুল আজম, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মনিরুজ্জামান খান, মাইজগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফেরদৌসRead More


সিলেটে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে জরিমানা

বৈশাখী নিউজ ডেস্ক: পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগ ও জেলা কার্যালয়ের উদ্যোগে সিলেটের মুরাদপুর বাইপাস এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে শব্দ ও বায়ুদূষণের দায়ে ১৪ ব্যক্তি/প্রতিষ্ঠানকে মোট ৯ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এ সময় ১৬টি হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়। আজ (বৃহস্পতিবার) পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া আক্তারের নেতৃত্বে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫-এর ৬(ক) ধারা এবং শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধিমালা, ২০২৫-এর ৬(২) ধারা অনুযায়ী এ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের সিনিয়র টেকনিশিয়ান আল মামুন প্রসিকিউশন প্রদান করেন। এ সময়Read More