বৈশাখী নিউজ ২৪
বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটেছে: বাণিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: বর্তমান সরকারের কার্যক্রমে জনগণের প্রত্যাশা ও স্বপ্নের প্রতিফলন ঘটেছে বলে মন্তব্য করেছেন বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। শুক্রবার (০১ মে) প্রধানমন্ত্রীর সিলেট আগমন উপলক্ষে নতুন কুঁড়ি স্পোর্টসের উদ্বোধন অনুষ্ঠানের ভেন্যু সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, দীর্ঘদিন ধরে জনগণ তাদের পছন্দের একটি সরকারের জন্য অপেক্ষা করেছে। সরকার প্রতিষ্ঠার আন্দোলনে বিএনপির নেতাকর্মীরা নানা ধরনের নির্যাতনের শিকার হয়েছেন। অনেকেই গুম ও হত্যার মতো ঘটনার মুখোমুখি হয়েছেন। এই প্রেক্ষাপটে প্রধানমন্ত্রীর সফর বিশেষ তাৎপর্য বহন করে। মন্ত্রীRead More
প্রশিক্ষণ নিতে পাকিস্তান যাচ্ছেন ১২ সরকারি কর্মকর্তা
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ সিভিল সার্ভিস (বিসিএস) কর্মকর্তাদের জন্য আয়োজিত এক বিশেষ প্রশিক্ষণ কর্মসূচিতে অংশ নিতে পাকিস্তান যাচ্ছেন সরকারের ১২ জন উচ্চপদস্থ কর্মকর্তা। আগামী ৪ মে থেকে ২১ মে পর্যন্ত পাকিস্তানের লাহোরে অবস্থিত সিভিল সার্ভিসেস একাডেমিতে এই এক্সিকিউটিভ ডেভেলপমেন্ট প্রোগ্রাম অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি সরকারি আদেশ জারি করা হয়েছে। প্রশিক্ষণে মনোনীত কর্মকর্তারা হলেন- ১. স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব সালমা সিদ্দিকা মাহতাব, ২. বাণিজ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক (যুগ্ম সচিব) মো. মোস্তফা জামাল হায়দার, ৩. জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. আবু রায়হান মিয়া, ৪. মন্ত্রিপরিষদRead More
শনিবার সিলেট আসছেন প্রধানমন্ত্রী, মানুষের মধ্যে উৎসাহ-উদ্দীপনা ও উন্নয়নের প্রত্যাশা
বৈশাখী নিউজ ডেস্ক: শনিবার (২ মে) সিলেট আসছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এ সফর ঘিরে একদিকে যেমন নতুন উদ্দীপনা সিলেটে, তেমনি প্রত্যাশারও শেষ নেই মানুষের। সফরসূচি অনুযায়ী, শনিবার সকাল ১০টার দিকে আকাশপথে ঢাকা থেকে সিলেটে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পৌঁছে তিনি হজরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করবেন। পরে বেলা ১১টার দিকে সিলেট সার্কিট হাউস-সংলগ্ন সুরমা নদীর পাড়ের চাঁদনিঘাট এলাকায় জলাবদ্ধতা নিরসনে সিটি করপোরেশনের একটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সুধী সমাবেশে অংশ নেবেন। বেলা ১১টা ৩৫ মিনিটে বাংলাদেশ ওভারসিজ সেন্টার সিলেটের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। একই দিন দুপুর ১২টায় সিলেট সদর উপজেলারRead More
জামিনে বের হয়ে বাদীপক্ষের বাড়িতে হামলা-ভাঙচুর, আহত ৩
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে আদালত থেকে জামিনে বের হয়ে আসামিপক্ষ বাদীপক্ষের বাড়িতে হামলা চালিয়েছে বলে অভিযোগ উঠেছে। এ সময় ঘরবাড়ি ও একটি সিএনজিচালিত অটোরিকশাও ভাঙচুর করা হয়। এ ঘটনায় নারী, শিশুসহ তিনজন আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন মামলার বাদী আব্দুল গফফার (৪০), তাঁর স্ত্রী মিলন বেগম (৩২) ও ছেলে বিশাল আহমদ (১২)। আব্দুল গফফারকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গত ১৫ মার্চ উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ইসলামপুর গ্রামের প্রয়াত বীর মুক্তিযোদ্ধাRead More
৩ মে থেকে হাওরাঞ্চলে ধান-চাল সংগ্রহ শুরু করবে সরকার
বৈশাখী নিউজ ডেস্ক: আকস্মিক জলোচ্ছ্বাসে ক্ষতিগ্রস্ত হাওর অঞ্চলের কৃষকদের সহায়তায় ধান ও চাল সংগ্রহ কার্যক্রম এগিয়ে এনেছে সরকার। সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ নেত্রকোণা ও কিশোরগঞ্জ জেলার কৃষকদের কাছ থেকে নির্ধারিত সময়ের আগেই ধান-চাল সংগ্রহ শুরু হবে। শুক্রবার (১ মে) খাদ্য মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বনির্ধারিত ১৫ মে’র পরিবর্তে আগামী ৩ মে থেকে হাওর অঞ্চলের কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ কার্যক্রম শুরু করা হবে। এই উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত কৃষকদের উৎপাদিত ধান সংরক্ষণ ও বিক্রয়ে সহায়তা দেওয়া হবে। এছাড়া দেশের অন্যান্য জেলার কৃষকদের কাছ থেকেRead More
সিলেটের নয়া সড়কের বিশিষ্ট সমাজসেবী ইসমাইল হোসেনের ইন্তেকাল, দাফন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর বৃহত্তর নয়াসড়ক নিবাসী, বিশিষ্ট সমাজসেবক, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ও গ্যাস বিদ্যুৎ গ্রাহক কল্যাণ পরিষদের কেন্দ্রীয় সদস্য সচিব জননেতা মকসুদ হোসেনের বড় ভাই, যমুনা টেলিভিশনের সিলেট প্রতিনিধি নাবিল হোসেনের পিতা ইসমাইল হোসেন ৩০ এপ্রিল বৃহস্পতিবার দুপুর সাড়ে বারোটায় নয়াসড়কস্থ একটি প্রাইভেট ক্লিনিকে ইন্তেকাল করেছেন। মৃত্যু কালে তার বয়স ছিল ৭৫। তিনি স্ত্রী, দুই ছেলে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। মরহুমের নামাজে জানাজা এদিন বাদ এশা ঐতিহাসিক নয়াসড়ক জামে মসজিদে সম্পন্ন হয়। জানাজায় ইমামতি করেন নয়াসড়ক জামে মসজিদের খতিব ও ইমাম মাওলানা হোসাইনRead More
পত্নীতলায় আন্তর্জাতিক শ্রমিক দিবসে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: সারা দেশের ন্যায় পত্নীতলায় যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মহান মে দিবস উদযাপন উপলক্ষে শুক্রবার পত্নীতলা ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং- ৩২৫০), বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন পত্নীতলা উপজেলা শাখা, পত্নীতলা থানা রিকশা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৫৬৫), পত্নীতলা উপজেলা লোড-আনলোড কুলি শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ২৫৯৫) সহ অন্যান্য শ্রমিক সংগঠন গুলি পৃথক পৃথক ভাবে র্যালি শেষে স্ব-স্ব কার্যালয়ে আলোচনা সভা ও দোয়ার মাহফিলের আয়োজন করে । “সুস্থ শ্রমিক, কমঠ হাত, আসবে এবার নব প্রভাত” প্রতিপাদ্য নিয়ে র্যালি শেষে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৪৭,Read More
তাহিরপুরে খালে ডুবে কৃষক নিখোঁজ
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরের লোভার হাওরের পাশে খালের পানিতে ডুবে মোসলেম উদ্দিন (৫৫) নামে এক কৃষক নিখোঁজ হয়েছেন। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় হাওর থেকে গরু নিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ কৃষক উপজেলার বাদাঘাট ইউনিয়নের ননাই গ্রামের বাসিন্দা আব্দুর রশীদের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন নিখোঁজ মোসলেম উদ্দিনের বড় ভাই চাঁন মিয়া। তিনি জানান, ঘটনার খবর পেয়ে নিখোঁজ মোসলেম উদ্দিনের সন্ধানে স্থানীয়রা দীর্ঘসময় খোঁজাখুঁজি করেও তাঁর কোন খোঁজ পাননি। এখন ডুবুরিকে খবর পাঠানো হয়েছে। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মনজুর আহমেদ জানান, ঘটনাটি রাত ১০টার দিকে জানতে পেরেছেন তাঁরা।Read More
আজ শুভ বুদ্ধ পূর্ণিমাআজ শুভ বুদ্ধ পূর্ণিমা
বৈশাখী নিউজ ডেস্ক: জগতের সকল প্রাণি সুখী হোক’ এই অহিংস বাণীর প্রচারক গৌতম বুদ্ধের আবির্ভাব, বোধিপ্রাপ্তি আর মহাপরিনির্বাণ- এই স্মৃতি বিজড়িত দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে পালন করেন বুদ্ধ ভক্তরা। আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। গৌতম বুদ্ধের শুভজন্ম, বোধিজ্ঞান ও নির্বাণ লাভ এই ত্রিস্মৃতি বিজড়িত বৈশাখী পূর্ণিমা বৌদ্ধ সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব। বিশ্বের সকল বৌদ্ধ ধর্মাবলম্বীদের কাছে এটি বুদ্ধপূর্ণিমা নামে পরিচিত। বৌদ্ধ ধর্মমতে, আজ থেকে আড়াই হাজার বছর আগে এই দিনে মহামতি গৌতম বুদ্ধ আবির্ভূত হয়েছিলেন। তার জন্ম, বোধিলাভ ও মহাপ্রয়াণ বৈশাখী পূর্ণিমার দিনে হয়েছিল বলে এর (বৈশাখী পূর্ণিমা) অপর নাম দেয়াRead More
গোলাপগঞ্জে ১০ লাখ টাকার অবৈধ ভারতীয় পণ্যসহ পিকআপ আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে ভারতীয় মসলা পাচারের সময় একটি পিকআপ আটক করেছে স্থানীয় জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মালামাল জব্দ করে থানায় নিয়ে যায়। বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা প্রায় ৬টার দিকে উপজেলার বাঘা ইউনিয়নের গাজী বোরহান উদ্দিন সড়কের খালপাড় বাজার এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, সন্দেহজনকভাবে দ্রুতগতিতে বাজারের ভেতর দিয়ে চলাচল করছিল পিকআপটি। এতে অল্পের জন্য কয়েকজন পথচারী দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান। বিষয়টি সন্দেহজনক মনে হলে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে গাড়িটির গতিরোধ করেন। এ সময় চালক পালিয়ে যায়। খবর পেয়ে গোলাপগঞ্জ মডেল থানার এসআই জুবায়েরের নেতৃত্বেRead More


