বৈশাখী নিউজ ২৪
সিলেটে তালাবদ্ধ দোকান খুলে দিতে রাস্তায় ব্যবসায়ীরা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের তালাবদ্ধ দোকান খুলে দেওয়ার দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যবসায়ীরা। সোমবার (৪ মে) সকাল ১১টা থেকে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ কর্মসূচি শুরু হয়। কালেক্টরেট জামে মসজিদ মার্কেটের ব্যবসায়ীদের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, মহামান্য হাইকোর্ট বিভাগের স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ থাকা সত্ত্বেও জেলা প্রশাসকের নির্দেশে গত ২৬ মার্চ থেকে মার্কেটের দোকানগুলো তালাবদ্ধ করে রাখা হয়েছে, যা বেআইনি ও আদালতের আদেশ অমাননার শামিল। ব্যবসায়ীরা জানান, ১৯৯৯ সালে দরপত্রের মাধ্যমে সর্বোচ্চ দরদাতা হিসেবে তারা প্রায় কোটি টাকা সেলামি দিয়ে ১ থেকে ৭Read More
ময়মনসিংহে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে তিন নারীসহ নিহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের মুক্তাগাছায় সড়ক দুর্ঘটনায় তিন নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। সোমবার (৪ মে) বেলা পৌনে ১২ টার দিকে ময়মনসিংহ-টাঙ্গাইল মহাসড়কের মুক্তাগাছা কুমারগাতার মনতলা সমিতি ঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, মুক্তাগাছা থেকে ময়মনসিংহগামী বালুবোঝাই ট্রাকের সঙ্গে মুক্তাগাছাগামী সিএনজিচালিত রিকশার (অটোরিকশা) মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং ট্রাকটি সড়কে উল্টে পড়ে। ঘটনাস্থলেই অটোরিকশার তিন নারী যাত্রী নিহত হন। এ সময় ট্রাকের চালক, হেলপার ও অটোরিকশার চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে একজনের মৃত্যু হয়। তাৎক্ষণিকভাবে নিহতদেরRead More
সারাদেশে টানা ৫ দিন ঝড়-বৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিন ধরেই দেশের বিভিন্ন অঞ্চলে হানা দিচ্ছে কালবৈশাখী ঝড়। সেইসঙ্গে হচ্ছে মাঝারি থেকে ভারী বর্ষণ। কোথাও কোথাও দেখা মিলছে শিলাবৃষ্টিরও। বজ্রপাতে মৃত্যুর খবরও পাওয়া যাচ্ছে অনেক জায়গা থেকে। এর মধ্যেই খবর, দেশজুড়ে ঝড়-বৃষ্টির এ প্রবণতা অব্যাহত থাকবে আরও অন্তত ৫ দিন; যেখানে ভারী বৃষ্টির দেখা মিলতে পারে ঢাকাসহ দেশের চার বিভাগে। এরপর কমে আসবে বৃষ্টিপাতের প্রবণতা। তবে, পাশাপাশি বাড়তে থাকবে তাপমাত্রা। হানা দিতে পারে তীব্র তাপপ্রবাহ। সেইসঙ্গে বঙ্গোপসাগরে একাধিক লঘুচাপ সৃষ্টিরও আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর, যার মধ্যে একটি লঘুচাপ রূপ নিতে পারে নিম্নচাপে এবং তাRead More
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ২
বৈশাখী নিউজ ডেস্ক: ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কে ট্রাক-পিকআপ ভ্যানের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। সোমবার (৪ মে) ভোর সোয়া ৫টার দিকে মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। এলেঙ্গা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শরিফ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, যমুনাসেতুগামী একটি ট্রাক রাবনা ফ্লাইওভার অতিক্রমের সময় অপর একটি পিকআপ ভ্যানের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত ও দুইজন আহত হন। নিহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে ও আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারেরRead More
হবিগঞ্জে দেড় কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ, আটক ২
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ৫৫ ব্যাটালিয়নের অভিযানে দেড় কোটি টাকার মালামালসহ দুটি গাড়ি জব্দ করা হয়েছে। এসময় ২ আসামিকে আটক করেছে বিজিবি। রোববার (৩ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। আটককৃতরা হলেন-সুনামগঞ্জের ছাতক উপজেলার তাতিকোনা গ্রামের শুক্কুর আলীর ছেলে মো. শাহেদ মিয়া (২৫) ও দোয়ারাবাজার উপজেলার বরখাল গ্রামের আলমগীর মিয়ার ছেলে মো. আশরাফুল (২০)। এসময় ১ কোটি ৫০ লাখ ২৭ হাজার ২০০ টাকা মূল্যের ভারতীয় জিরা, গরু, এনার্জি ড্রিংকস ও ২টি যানবাহন জব্দ হয়েছে। আটক আসামিসহ মালামাল ওRead More
সিলেটে সড়ক দুর্ঘটনায় আহত আরেকজনের মৃত্যু, নিহত বেড়ে ৯
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুমরায় ট্রাক ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে আহত আরেকজন মারা গেছেন। এ নিয়ে নিহতের সংখ্যা দাঁড়ালো ৯ জনে। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৩ মে) রাত সাড়ে ১০টার দিকে তিনি মারা যান। নিহত রামিম মিয়া (৫০) সুনামগঞ্জের দিরাই উপজেলার ভাটিপাড়ার আলিমুদ্দিনের ছেলে। রবিবার (৩ মে) সকাল ছয়টার দিকে দক্ষিণ সুরমা উপজেলার তেলিবাজারে সিলেট-ঢাকা মহাসড়কে ঘটা ভয়াবহ দুর্ঘটনায় ঘটনাস্থলেই ৪ জন এবং পরে আরও ৪ জন নিহত হন। তারা সবাই নির্মাণশ্রমিক। এ ঘটনায় আহত হয়েছেন ১০-১২ জন। নিহত অন্যরা হলেন–Read More
সিলেট থেকে সরাসরি হজ্জ ফ্লাইটের উদ্বোধন করলেন বানিজ্যমন্ত্রী
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে হজ্জ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। রবিবার (৩ মে) রাতে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির, এমপি। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, “বাংলাদেশ বিমানের নেটওয়ার্ক আরও বিস্তৃত করতে সরকার ইতিমধ্যে বোয়িং থেকে ১৪টি নতুন এয়ারক্রাফট ক্রয় করেছে। জাতীয় পতাকাবাহী এই প্রতিষ্ঠানটিকে কেবল লাভজনক করাই আমাদের লক্ষ্য নয়, বরং বিশ্ব দরবারে এটিকে একটি শক্তিশালী ও মর্যাদাপূর্ণ অবস্থানে নিয়ে যাওয়াই সরকারের মূল উদ্দেশ্য।” তিনি আরও জানান, অদূর ভবিষ্যতে বহরেRead More
সংরক্ষিত নারী আসনের ৪৯ এমপির শপথ
বৈশাখী নিউজ ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে নবনির্বাচিত ৪৯ জন সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন। রোববার (৩ মে) রাত ৯টায় জাতীয় সংসদ ভবনের পূর্ব ব্লকের লেভেল–১ এ অবস্থিত শপথ কক্ষে তাদের শপথবাক্য পাঠ করান জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। এর মধ্য দিয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ পূর্ণাঙ্গ রূপ পেল। এর আগে ৩০ এপ্রিল নির্বাচন কমিশন (ইসি) বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ৪৯ জন সংরক্ষিত নারী আসনের এমপির গেজেট প্রকাশ করে। নির্বাচন কমিশনের প্রকাশিত তালিকা অনুযায়ী, সংরক্ষিত নারী আসনে বিএনপি জোটের ৩৬ জন, জামায়াত জোটের ১২ জন এবং স্বতন্ত্র জোটেরRead More
সিলেট উইমেন্স মেডিকেলে নবাগত ছাত্রীদের ওরিয়েন্টেশন সম্পন্ন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী বলেছেন, চিকিৎসা পেশা কেবল একটি পেশা নয়, এটি অত্যন্ত মহৎ এবং দায়িত্বশীল একটি ব্রত। একজন শিক্ষার্থীকে কেবল মেধাবী হলেই চলবে না, বরং দক্ষ ও মানবিক চিকিৎসক হিসেবে নিজেকে গড়ে তুলে দেশের সেবায় আত্মনিয়োগ করতে হবে। বর্তমান সময়ের প্রেক্ষাপট উল্লেখ করে তিনি আরও বলেন, আধুনিক চিকিৎসা বিজ্ঞানের নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলায় শিক্ষার্থীদের এখন থেকেই প্রস্তুত হতে হবে। নিয়মিত পড়াশোনা ও গবেষণার মাধ্যমে নিজেদের আন্তর্জাতিক মানে উন্নীত করতে হবে। কলেজের শিক্ষা কার্যক্রমের প্রশংসা করে অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরী শিক্ষার্থীদের উদ্দেশ্যেRead More
সিলেট বাস টার্মিনালে শ্রমিকদের সংঘর্ষে আহত বাস হেল্পারের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর কদমতলীস্থ কেন্দ্রীয় বাস টার্মিনালে পরিবহন শ্রমিকদের দুপক্ষের সংঘর্ষে আহত এক পরিবহন শ্রমিক মারা গেছেন। শনিবার (২ মে) বেলা সোয়া ১১টার দিকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। নিহত রিপন আহমদ (৩০) গোলাপগঞ্জ উপজেলার উত্তর রনকেলি গ্রামের সাবু মিয়ার ছেলে ও একটি বাসের হেল্পার হিসাবে কর্মরত ছিলেন। শনিবার তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন এসএমপির দক্ষিণ সুরমা থানার ওসি মো. আশরাফুজ্জামান। উল্লেখ্য, সিলেট-জগন্নাথপুর রুটে চলাচলকারী বাস মিনিবাস শ্রমিকদের সংগঠনের আহ্বায়ক কমিটি গঠনকে কেন্দ্র করে গত ২৭ এপ্রিল দুপুর থেকে বিকাল পর্যন্ত কদমতলী বাস টার্মিনালেRead More


