বৈশাখী নিউজ ২৪
স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে দলবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ৪
বৈশাখী নিউজ ডেস্ক: কুমিল্লার চান্দিনায় আত্মীয়ের বাড়িতে বেড়াতে যাওয়ার পথে স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নিয়ে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। রোববার (৩ মে) দিবাগত রাত ১২টার দিকে চান্দিনা উপজেলার মাইজখার ইউনিয়নের কামারখোলা গ্রামে এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই নারী (২৭) এক সন্তানের মা। গ্রেপ্তারকৃতরা হলেন চান্দিনা উপজেলার মাদারপুর গ্রামের শাহজাহান মিয়ার ছেলে মো. আশিক (৩১), কামারখোলা গ্রামের আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান ওরফে তারেক (২৪), একই গ্রামের আলমাছ মিয়ার ছেলে মো. আরিফ (৩৪) এবং মৃত জয়নাল আবেদীনের ছেলে মো. ইসমাইল (৩৭)। স্থানীয় কয়েকজনের সঙ্গে কথাRead More
পিতলের পাতে খোদাই করা কোরআনের দুর্লভ কপি জনসম্মুখে
ধর্ম ডেস্ক: মক্কার হেরা কালচারাল ডিস্ট্রিক্ট-এ অবস্থিত পবিত্র কোরআন জাদুঘরে প্রদর্শিত হচ্ছে তামা ও পিতলের পাতে খোদাই করা বিরল ও প্রাচীন একটি কোরআন শরীফ। আঠারো শতকের এই অনন্য নিদর্শনটি দর্শক ও গবেষকদের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করেছে। সৌদি প্রেস এজেন্সির (এসপিএ) খবরে জানা যায়, এই কোরআন শরীফটি কেবল ধর্মীয় গ্রন্থ নয়, বরং ইসলামী চারুকলার এক অসাধারণ উদাহরণ। ধাতব পাতের ওপর সূক্ষ্ম ও নিখুঁতভাবে আয়াত খোদাই করা হয়েছে, যা তৎকালীন শিল্পীদের দক্ষতা ও ধৈর্যের পরিচয় বহন করে। জাদুঘর কর্তৃপক্ষ জানিয়েছে, এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো কোরআন সংরক্ষণের দীর্ঘ ঐতিহাসিক ধারার সঙ্গে দর্শকদেরRead More
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে ১৭ শিশুর মৃত্যু
স্বাস্থ্য ডেস্ক: দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে আরও ১৭ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৫ জন উপসর্গ নিয়ে এবং নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ২ শিশু। সোমবার (৪ মে) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে হাম ও এর উপসর্গে মোট ৩১১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে- নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৫২ জন এবং উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২৫৯ জন। একই সময়ে পরীক্ষায় নিশ্চিতভাবে হাম আক্রান্ত হয়েছে ৫ হাজার ৪৬৭ শিশু। এছাড়া হাম-সদৃশ উপসর্গRead More
মার্কিন বাহিনী হরমুজে ঢুকলেই কঠোর হামলা: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে ট্রাম্পের নতুন সামরিক অভিযান ‘প্রজেক্ট ফ্রিডম’-এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। এক বিবৃতিতে দেশটি স্পষ্ট করেছে, মার্কিন সেনারা সেখানে প্রবেশের চেষ্টা করলেই কঠোর হামলার মুখে পড়বে। সোমবার (৪ মে) ইরানের কেন্দ্রীয় কমান্ড প্রধান আলী আবদুল্লাহি বলেন,‘এ জলপথের নিরাপত্তার দায়িত্ব ইসলামিক প্রজাতন্ত্র ইরানের সামরিক বাহিনীর হাতে ন্যস্ত। তাই এখানে যেকোনো ধরনের নৌচলাচল বা নিরাপত্তা সংক্রান্ত উদ্যোগ নিতে হলে অবশ্যই ইরানের সামরিক বাহিনীর সঙ্গে সমন্বয় করতে হবে।’ একই সঙ্গে কঠোর সতর্কবার্তাও দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে, কোনো বিদেশি সেনাবাহিনী, বিশেষ করে মার্কিন বাহিনী, যদি হরমুজ প্রণালির দিকে অগ্রসর হয় বাRead More
সুনামগঞ্জে পৃথক দুর্ঘটনায় সড়কে ঝরলো ৩ জনের প্রাণ
ছাতক প্রতিনিধি: সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার জালালপুর এলকার বদিরগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।এছাড়া সুনামগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর এলাকায় আরও একটি সড়ক দুর্ঘটনায় এক নারীর মৃত্যু হয়েছে। সোমবার (৪ মে) বেলা দুইটার দিকে বাস ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মুহূর্তেই সিএনজি যানটি বাসের নিচে চাপা পড়ে ধুমড়ে মুচড়ে যায়, এতে ঘটনাস্থলেই দু’জনের মৃত্যু হয়। হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী সিএনজি অটোরিকশাটি সিলেটের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাস জালালপুরে পৌঁছালে দুটি গাড়িরRead More
এপ্রিল মাসে সিলেটের সড়কে ঝরল ১৫ প্রাণ
বৈশাখী নিউজ ডেস্ক: বিগত দুই বছরের মধ্যে এপ্রিল মাসে সড়ক দুর্ঘটনায় সর্বনিম্ন প্রানহানির ঘটনা ঘটেছে সিলেট বিভাগে। এ মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় ১৫ জনের প্রানহানি হয়েছে। এরমধ্যে ৫ জনই মোটরসাইকেল চালক ও আরোহী। এপ্রিল মাসে সিলেট বিভাগে সবচেয়ে বেশি প্রানহানি ঘটেছে সিলেট জেলায়।কম সংঘটিত হয়েছে সুনামগঞ্জ ও হবিগঞ্জ জেলায়। এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জন নিহত ও ৫৮ জন আহত হয়েছেন। সোমবার (৪ মে) নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি এ প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদনে এপ্রিল মাসে সিলেট বিভাগে ১৯টি সড়ক দুর্ঘটনায় ১৫ জনRead More
অবিলম্বে ক্যামেলিয়া হাসপাতালে স্বাস্থ্য সেবা শুরু না হলে আন্দোলনের হুশিয়ারি
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধিঃ দীর্ঘ এক মাসের বেশি সময় ধরে ডানকান ব্রাদার্সের পরিচালনাধীন ১৫ টি চা-বাগানের লক্ষাধিক চা-জনগোষ্টির জনসাধারণ চিকিৎসা সুবিধা বঞ্চিত করে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগর চা বাগানে অবিস্থিত ক্যামেলিয়া ডানকান ফাউন্ডেশন হাসপাতালে চা-শ্রমিকদের চিকিৎসা সেবা বন্ধ রাখায় চা-শ্রমিকরা তীব্র ক্ষোভ প্রকাশ করে দ্রুত হাসপাতাল চালু করার দাবি জানান। রোববার (৩ মে) সন্ধ্যায় কমলগঞ্জ উপজেলার শমসেরনগরস্থ কার্যালয়ে চা-শ্রমিক সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সভা থেকে এই দাবি জানানো হয়। চা-শ্রমিক সংঘের জেলা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি শ্যামল অলমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটিরRead More
শান্তিগঞ্জে কৃষকদের কাছ থেকে সরকারি ভাবে বোরো ধান সংগ্রহ শুরু
সুনামগঞ্জ প্রতিনিধি: কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য মূল্য নিশ্চিত করতে এবং খাদ্য নিরাপত্তা মজবুত করার লক্ষ্যে প্রকৃত কৃষকেদের কাছ থেকে অনলাইনে অভ্যন্তরীন বোরো ধান সংগ্রহে কৃষক নির্বাচন ও বোরো ধান সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সোমবার (৪ এপ্রিল) দুপুরে উপজেলা প্রশাসন ও উপজেলা খাদ্য বিভাগের আয়োজেন শান্তিগঞ্জ উপজেলা ঝিলমিল অডিটোরিয়ামে অনলাইনে লটারী করে আবেদনকারী কৃষকদের কাছ থেকে লটারী করে ধান প্রদানকারী কৃষকদের নির্বাচন কার্যক্রম উদ্ভোধন করা হয়। শান্তিগঞ্জ উপজেলার ৮টি ইউনিয়ন থেকে অনলাইনে আবেদনকারী ২ হাজার ২৯৩ জন কৃষকদের কাছ থেকে অনলাইনে উপজেলা প্রশাসন, গনমাধ্যমকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, রজনৈতিক নেতাকর্মী সহ কৃষকRead More
চট্টগ্রামে ব্যাংক আমানতকারীদের বিক্ষোভ, এক্সিম ব্যাংকে তালা
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের আগ্রাবাদ এলাকায় আমানত ফেরত ও ‘হেয়ার কাট’ পদ্ধতি বাতিলের দাবিতে বিক্ষোভ করেছেন একাধিক ব্যাংকের গ্রাহকরা। সোমবার (৪ মে) বেলা ১১টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে কয়েকশ আমানতকারী অংশ নেন। বিক্ষোভ চলাকালে ক্ষুব্ধ গ্রাহকরা আগ্রাবাদের এক্সিম ব্যাংকের শাখায় তালা ঝুলিয়ে দেন। পরে আগ্রাবাদ এলাকায় বিক্ষোভ মিছিল করে অবস্থান নিয়েছে ব্যাংক গ্রাহকরা। আন্দোলনকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা নিজেদের জমা করা অর্থ উত্তোলন করতে পারছেন না। স্বাভাবিক ব্যাংকিং লেনদেনও ব্যাহত হচ্ছে। অনেক ক্ষেত্রে নির্ধারিত মেয়াদের আগেই আমানত ভাঙতে দেওয়া হচ্ছে না, এমনকি ২০২৮ সালের আগে টাকা উত্তোলন সম্ভব নয়Read More
সিলেটে যৌথ অভিযানে ২৭ লাখ টাকার ভারতীয় পণ্যসহ ট্রাক জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জে র্যাব-৯ এবং ৪৮ বিজিবি এর যৌথ অভিযানে প্রায় ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় জিরা এবং একটি ট্রাক জব্দ করা হয়েছে। রোববার (৩ মে) ভোররাতে গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ উপজেলার হাইটেক পার্ক এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় প্রায় ৫,৪০০ কেজি ভারতীয় জিরা এবং একটি ট্রাক উদ্ধার করা হয়। জব্দকৃত পণ্যের আনুমানিক বাজারমূল্য প্রায় ২৭ লাখ টাকা। অভিযান চলাকালে চোরাচালানের সঙ্গে জড়িত কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্তে তদন্ত কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছে র্যাব। র্যাব সূত্রে জানা যায়, মাদক,Read More


