Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

চলতি বছর হজে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সৌদি আরবে মোছা. নিলুফা বেগম (৫৭) নামে আরও এক বাংলাদেশি হজযাত্রী মারা গেছেন। তিনি ঠাকুরগাঁওয়ের হরিপুরের বাসিন্দা। মক্কায় মৃত্যুবরণ করেছেন তিনি। নিলুফা বেগম বেসরকারি ব্যবস্থাপনায় হজে গিয়েছিলেন। এ নিয়ে চলতি বছর সৌদি আরবে ১০ জন বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হলো। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাত ৩টায় ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালে আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এ তথ্য জানা গেছে। এ পর্যন্ত যেসব হজযাত্রী মারা গেছেন তাদের মধ্যে আটজন পুরুষ ও দুজন নারী। এর মধ্যে মক্কায় আটজন ও মদিনায় দুজনের মৃত্যু হয়েছে। এদিকে এখন পর্যন্ত ১২০টি হজ ফ্লাইটে সৌদিRead More


দেশের বাজারে বাড়লো স্বর্ণের দাম

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম বাড়ানো হয়েছে ২ হাজার ১৫৮ টাকা। এতে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকায়। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা সোনা) দাম বাড়ার পরিপ্রেক্ষিতে এই দাম বাড়ানো হয়েছে। বুধবার (৬ মে) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরে কমিটির চেয়ারম্যানRead More


পঞ্চগড়ে চলন্ত বাস থেকে পড়ে চালকের সহকারী নিহত

সফিকুল আলম দোলন, পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের বোদা উপজেলার পৌরসভা এলাকায় চলন্ত যাত্রীবাহী বাস থেকে পড়ে গিয়ে পিষ্ট হয়ে শান্ত (৩৮) নামে এক বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। মঙ্গলবার (৫ মে) সকালে ঢাকা পঞ্চগড় মহাসড়কের বোদা পৌরসভার বাইপাস মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত শান্ত ঠাকুরগাঁও জেলার কাঠালডাঙ্গী হরিপুর এলাকার বাসিন্দা। ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, পঞ্চগড় থেকে ছেড়ে আসা সামিম নামে গেটলক যাত্রীবাহী বাসটি বোদা বাইপাস মোড়ের কাছে পৌছালে পথিমধ্যে দাঁড়িয়ে থাকা এক যাত্রী গাড়িতে উঠার জন্য হাত উঠালে গাড়ির ড্রাইভার ব্রেকে পা রাখেন। এ সময় ব্রেক জামRead More


সোলার প্যানেল স্থাপন নিয়ে সরকারের নতুন নির্দেশনা

বৈশাখী নিউজ ডেস্ক: আগামী পাঁচ বছরের মধ্যে সৌরবিদ্যুৎ পাঁচ হাজার মেগাওয়াট উন্নীত করার জন্য অফিসের ছাদে সোলার প্যানেল স্থাপনের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। মঙ্গলবার (৫ মে) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়সংক্রান্ত কার্য-অধিবেশন শেষে একথা বলেন তিনি। জ্বালানিমন্ত্রী বলেন, অতি দ্রুত সোলারের মাধ্যমে আমাদের পাঁচ বছরে মিনিমাম পাঁচ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের প্ল্যান আছে। সেটা বাস্তবায়নের জন্য ডিসি সাহেবদের প্রত্যেকটা অফিসে ও জেলার প্রত্যেকটা অফিসের রুফটপে (ছাদে সোলার প্যানেল) লাগানোর জন্য বলা হয়েছে। ‘আমাদেরRead More


ঈদুল আজহা উপলক্ষে চামড়া ব্যবসায়ীদের ঋণ বিতরণে নির্দেশ বাংলাদেশ ব্যাংকের

বৈশাখী নিউজ ডেস্ক: আসন্ন ঈদুল আজহা উপলক্ষে কোরবানিকৃত পশুর কাঁচা চামড়া সংগ্রহ, সংরক্ষণ ও বিপণন কার্যক্রম নির্বিঘ্ন করতে চামড়া ব্যবসায়ীদের অনুকূলে ঋণ বিতরণের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। কেন্দ্রীয় ব্যাংক মঙ্গলবার (৫ মে) জারিকৃত এক সার্কুলার লেটারে এ তথ্য জানিয়েছে। এতে জানানো হয়, চামড়া শিল্প দেশীয় কাঁচামালনির্ভর একটি গুরুত্বপূর্ণ রপ্তানিমুখী খাত, যা জাতীয় প্রবৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি, বৈদেশিক মুদ্রা অর্জন ও সাশ্রয় এবং মূল্য সংযোজনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। প্রতি বছর এ শিল্পে ব্যবহৃত মোট কাঁচামালের একটি বড় অংশই আসে পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে কোরবানিকৃত পশুর চামড়া থেকে। ফলে এই সময়ে কাঁচাRead More


বাংলাদেশে পড়লো বিএসএফ’র ড্রোন

বৈশাখী নিউজ ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মগলিবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) একটি নজরদারি ড্রোন আছড়ে পড়ার ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ মে) দুপুরে বাংলাদেশের অভ্যন্তরে ড্রোনটি পাওয়ার পর সীমান্ত এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে সীমান্তে টহল জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে। জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে তিস্তা ব্যাটালিয়নের (৬১-বিজিবি) আওতাধীন বুড়িমারী বিওপির মগলিবাড়ী সীমান্তের মেইন পিলার ৮৪১/৮-এস এলাকায় এ ঘটনা ঘটে। ভারতের কোচবিহার জেলার চ্যাংড়াবান্ধা সংলগ্ন ৯৮ হিমালয় ক্যাম্পের বিএসএফ সদস্যরা ড্রোন উড়িয়ে সীমান্তে নজরদারি চালাচ্ছিলেন। স্থানীয় ও বিজিবিRead More


এক মাসের ছুটিতে যাচ্ছে শাবি

বৈশাখী নিউজ ডেস্ক: গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে দীর্ঘ এক মাসের ছুটিতে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)। মঙ্গলবার (৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার সৈয়দ ছলিম মো. আব্দুল কাদির স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গ্রীষ্মকালীন ছুটি, বৌদ্ধ পূর্ণিমা ও পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে ১০ মে থেকে ৪ জুন ক্লাস এবং ১৭ মে থেকে ৪ জুন বিশ্ববিদ্যালয়ের সকল অফিস বন্ধ থাকবে। কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ বিজ্ঞপ্তি জারি করা হলো। তবে ৮ ও ৯ মে এবং ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি থাকায় এক মাসের ছুটি পাচ্ছেনRead More


সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্ট সংলগ্ন মাউন্ট এডোরা হসপিটালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) রাত ৯টা থেকে ওই হসপিটালে উত্তেজনা চলছে। ঘটনাস্থলে পুলিশ গেছে বলে জানা গেছে। এছাড়া ঘটনাস্থলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পদক ইমদাদ হোসেন চৌধুরীও গিয়েছেন। নিহত রোগীর নাম আমীর আলী (৩২)। তাঁর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়। আমীর আলীর ভায়রা-ভাই আতাউর রহমান সাংবাদিকদের জানান- রোগী পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করায় মঙ্গলবার বেলা ২টার দিকে মাউন্ট এডোরা হসপিটালে আসলে তাকে ভর্তি দিয়ে দেয় কর্তৃপক্ষ। এসময় রোগীর সঙ্গে কেউ ছিলেন না।Read More


সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জিললুর রহমান

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী ও বরিশাল মহানগর পুলিশের কমিশনারসহ ৯ ডিআইজি (উপমহাপরিদর্শক) ও ২৯ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার (৫ মে) এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে। যাঁদের রদবদল ও পদায়ন করা হয়েছে তাঁদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশিক সাঈদকে বিএমপির কমিশনারRead More


কোম্পানীগঞ্জে ৯ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, অভিযুক্ত আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার পশ্চিম টুকেরগাঁও গ্রামে ৯ বছর বয়েসি এক শিশুকন্যাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। মঙ্গলবার (৫ মে) সকালে এ ঘটনা ঘটেছে। পরে ভিকটিমের পরিবারের অভিযোগের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানাপুলিশ অভিযুক্ত বিলাল মিয়া (৩০)-কে আটক করেছে। অভিযুক্ত বিলাল মিয়া কোম্পানীগঞ্জের টুকেরগাঁও গ্রামের নুর মিয়ার ছেলে। ভিকটিমের পরিবার সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর ১২ টার দিকে বিলাল মিয়া শিশুটিকে সাইকেল ও মিষ্টির প্রলোভন দেখিয়ে নিজ ঘরে নিয়ে ধর্ষণ করেন। পরে ভিকটিমের চিৎকারে আশপাশের লোকজন বিলাল মিয়াকে আটক করে এবং পুলিশে খবর দেন। তাৎক্ষণিকভাবে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিলাল মিয়াকে আটক করেRead More