Main Menu

সিলেট রেঞ্জের নতুন ডিআইজি জিললুর রহমান

Manual4 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: রাজশাহী ও বরিশাল মহানগর পুলিশের কমিশনারসহ ৯ ডিআইজি (উপমহাপরিদর্শক) ও ২৯ পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মঙ্গলবার (৫ মে) এ-সংক্রান্ত আলাদা দুটি প্রজ্ঞাপন জারি করে। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে এ বদলি কার্যকর করা হয়েছে।

যাঁদের রদবদল ও পদায়ন করা হয়েছে তাঁদের মধ্যে রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) কমিশনার জিললুর রহমানকে সিলেট রেঞ্জের ডিআইজি, বিশেষ শাখার ডিআইজি মোহাম্মদ ফয়েজুল কবিরকে আরএমপির কমিশনার, বরিশাল মহানগর পুলিশের (বিএমপি) শফিকুল ইসলামকে ট্যুরিস্ট পুলিশের ডিআইজি এবং পুলিশ সদর দপ্তরের ডিআইজি আশিক সাঈদকে বিএমপির কমিশনার হিসেবে বদলি করা হয়েছে।

এ ছাড়া সিলেট রেঞ্জের ডিআইজি মুশফেকুর রহমানকে পুলিশ সদর দপ্তরের ডিআইজি, ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার এস এন মো. নজরুল ইসলামকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ডিআইজি, সিআইডির ডিআইজি আবুল বাশার তালুকদারকে ডিএমপির অতিরিক্ত কমিশনার, ডিএমপির ডিআইজি সানা শামীমুর রহমানকে সিআইডির ডিআইজি এবং সিআইডির ডিআইজি মোহাম্মদ শামসুল হককে ডিএমপির অতিরিক্ত কমিশনার।

Manual2 Ad Code

এসপি পদমর্যাদার যে কর্মকর্তাদের বদলি করা হয়েছে, তাঁদের মধ্যে উপসচিব পদ থেকে প্রত্যাগত শাহেদুল আকবর খানকে এসবির এসপি, ১৩ এপিবিএনের এসপি এলিজা শারমীনকে পুলিশ সদর দপ্তরের এসপি, ডিএমপির উপকমিশনার (ডিসি) মোহাম্মদ মাকছুদের রহমানকে এসবির এসপি, এপিবিএনের এসপি কাজী আখতার উল আলমকে এসবির এসপি, ডিএমপির ডিসি মোহাম্মদ মোর্শেদ আলমকে খুলনা মহানগর পুলিশের (কেএমপি) ডিসি এবং ডিএমপির ডিসি মোহাম্মদ আহাদুজ্জামান মিয়াকে কেএমপির ডিসি হিসেবে বদলি করা হয়েছে।

পঞ্চগড় জেলার এসপি রবিউল ইসলামকে নৌ পুলিশের এসপি এবং এপিবিএন-২–এর এসপি মিজানুর রহমানকে করা হয়েছে পঞ্চগড় জেলার এসপি। বান্দরবান জেলার এসপি আবদুর রহমানকে রংপুর মহানগর পুলিশের (আরপিএমপি) ডিসি এবং এসবির এসপি ওহাবুল ইসলাম খন্দকারকে বান্দরবানের এসপি হিসেবে বদলি করা হয়েছে। জয়পুরহাটের এসপি মিনা মাহমুদাকে ডিএমপির ডিসি এবং ঢাকা রেঞ্জ ডিআইজি কার্যালয়ের এসপি শাহনাজ বেগমকে জয়পুরহাটের এসপি করা হয়েছে।

Manual2 Ad Code

পাবনার এসপি আনোয়ার জাহিদকে এসবির এসপি এবং এসবির এসপি সুফী উল্লাহকে পাবনার এসপি করা হয়েছে। নীলফামারীর এসপি শেখ জাহিদুল ইসলামকে ডিএমপির ডিসি এবং শিল্পাঞ্চল পুলিশের এসপি ফরহাদ হোসেন খাঁনকে নীলফামারীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। নড়াইলের এসপি মোহাম্মদ আল মামুন শিকদারকে ট্যুরিস্ট পুলিশের এসপি এবং ডিএমপির ডিসি মল্লিক আহসান উদ্দিন সামীকে নড়াইলের এসপি হিসেবে বদলি করা হয়েছে।

সাতক্ষীরার এসপি আরেফিন জুয়েলকে এপিবিএনের এসপি এবং সারদার পুলিশ একাডেমির এসপি আবু সালেহ মো. আশরাফুল আলমকে সাতক্ষীরা এসপি করা হয়েছে। চাঁদপুর জেলার এসপি রবিউল হাসানকে ডিএমপির ডিসি এবং ঝালকাঠির এসপি মিজানুর রহমানকে চাঁদপুরের এসপি করা হয়েছে। সিআইডির এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে ঝালকাঠির এসপি করা হয়েছে। মৌলভীবাজারের এসপি মোহাম্মদ বিল্লাল হোসেনকে নৌ পুলিশের এসপি এবং আরএমপির ডিসি রিয়াজুল ইসলামকে মৌলভীবাজারের এসপি করা হয়েছে।

Manual4 Ad Code

চট্টগ্রামের এসপি মোহাম্মদ নাজির আহম্মেদ খাঁনকে এপিবিএনের এসপি এবং ডিএমপির ডিসি মাসুদ আলমকে চট্টগ্রামের এসপি করা হয়েছে। ফেনীর এসপি শফিকুল ইসলামকে পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি) এবং চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) ডিসি মোহাম্মদ মাহবুব আলম খানকে ফেনীর এসপি করা হয়েছে।

Manual6 Ad Code

এ ছাড়া এপিবিএনের অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারী এসপি পদে পদোন্নতিপ্রাপ্ত) ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (এডিসি) হিসেবে বদলি করা হয়েছে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual2 Ad Code