Main Menu

সিলেট মাউন্ট এডোরা হসপিটালে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ

Manual6 Ad Code

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর নয়াসড়ক পয়েন্ট সংলগ্ন মাউন্ট এডোরা হসপিটালে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

এ ঘটনায় মঙ্গলবার (৫ মে) রাত ৯টা থেকে ওই হসপিটালে উত্তেজনা চলছে। ঘটনাস্থলে পুলিশ গেছে বলে জানা গেছে।

Manual1 Ad Code

এছাড়া ঘটনাস্থলে সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পদক ইমদাদ হোসেন চৌধুরীও গিয়েছেন।

Manual8 Ad Code

নিহত রোগীর নাম আমীর আলী (৩২)। তাঁর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

আমীর আলীর ভায়রা-ভাই আতাউর রহমান সাংবাদিকদের জানান- রোগী পায়ে প্রচন্ড ব্যথা অনুভব করায় মঙ্গলবার বেলা ২টার দিকে মাউন্ট এডোরা হসপিটালে আসলে তাকে ভর্তি দিয়ে দেয় কর্তৃপক্ষ। এসময় রোগীর সঙ্গে কেউ ছিলেন না। সন্ধ্যার পর স্বজনরা এসে আমীর আলীকে মৃত দেখতে পান।

স্বজনদের অভিযোগ- মৃত্যুর খবরটা পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ তাদের জানায়নি। তারা হাসপাতালে উপস্থিত হওয়ায় জানতে পেরেছেন।

Manual3 Ad Code

এদিকে, সিলেট মহানগর বিএনপির নেতৃবৃন্দ হাসপাতাল কর্তৃপক্ষ ও নিহতের স্বজনদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করে সমঝোতায় পৌঁছেন।

পরে রাত ১২টার দিকে মহানগর বিএনপির সাধারণ সম্পদক ইমদাদ হোসেন চৌধুরী জানান- হাসপাতাল কর্তৃপক্ষ, প্রশাসন ও নিহতের স্বজনদের সহযোগিতামূলক মানসিকতার কারণে বিষয়টি সমাধানের পথে গিয়েছে। এখন তারা লাশ বাড়িতে নিয়ে যাচ্ছেন দাফন-কাফনের জন্য।

Manual2 Ad Code

তিনি বলেন- মূলত রোগী পিএলআইডি (PLID বা Prolapsed Lumbar Intervertebral Disc)-তে ভুগছিলেন। তিনি চিকিৎসা নিতে আসলে হাসপাতালের একজন অর্থোপেডিক্স সার্জন একটি ইঞ্জেকশন পুশ করেন। এর ঘণ্টাখানেক পর রোগীর কার্ডিয়াক অ্যাটাক হয় এবং তিনি মৃত্যুবরণ করেন। এখন আসলে আরেকজন ডাক্তার যদি নিশ্চিত না করেন যে, ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে- তাহলে আমরা এটি বলতে পারি না।

এর আগে রাত ৯টার দিকে মাউন্ট এডোরা হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভুল চিকিৎসায় এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠায় উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এবং সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পদক ইমদাদ হোসেন চৌধুরীসহ আরও নেতৃবৃন্দ ছুটে গিয়ে পরিস্থিতি শান্ত করেন।

নিহত রোগীর নাম আমীর আলী (৩৭)। তাঁর বাড়ি সিলেটের গোয়াইনঘাট উপজেলার বাউরভাগ গ্রামে।

Share





Related News

Comments are Closed

Manual1 Ad Code
Manual4 Ad Code