বৈশাখী নিউজ ২৪
হামের উপসর্গ নিয়ে একদিনে ১২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: ক্রমেই ভয়াবহ আকার ধারণ করছে হাম। টিকাদান কর্মসূচি শুরুর পরও কোনোভাবেই নিয়ন্ত্রণে আনা যাচ্ছে না রোগটিকে। প্রতিদিনই দীর্ঘ হচ্ছে কোমলমতি শিশুদের লাশের মিছিল। সবশেষ ২৪ ঘণ্টার হিসাবে হামের উপসর্গ নিয়ে সারাদেশে প্রাণ হারিয়েছে আরও ১২ শিশু। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত প্রতিবেদন থেকে জানা গেছে এ তথ্য। প্রতিবেদন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১ হাজার ৫২৪ জনের শরীরে পাওয়া গেছে হাম ও এর উপসর্গ। স্বাস্থ্য অধিদপ্তর থেকে প্রাপ্ত সবশেষ আপডেট অনুসারে, হামের উপসর্গ নিয়ে ঢাকা বিভাগে ৬ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে একRead More
সিকৃবির সিন্ডিকেট সদস্য মনোনীত হলেন মন্ত্রী মুক্তাদির ও এমপি লুনা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) আইন, ২০০৬ অনুযায়ী বিশ্ববিদ্যালয়টির সিন্ডিকেট সদস্য হিসেবে দুই জন সংসদ সদস্যকে মনোনয়ন দিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। মনোনীত সদস্যরা হলেন বাণিজ্য, শিল্প, পাট, বস্ত্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবদুল মুক্তাদির এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য মোছাঃ তাহসিনা রুশদীর লুনা। গত সোমবার (৪ মে) বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের মানব সম্পদ শাখা-১ থেকে প্রকাশিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়। সিনিয়র সহকারী সচিব নিবিড় রঞ্জন তালুকদার স্বাক্ষরিত ওই চিঠিতে বলা হয়েছে, ‘সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭(১)(ছ)Read More
সিলেটে বিশ্ব রেড ক্রস ও রেড ক্রিসেন্ট দিবস পালন
বৈশাখী নিউজ ডেস্ক: রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের চেয়ারম্যান ও সিলেট জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীম বলেছেন, দুর্যোগ মোকাবিলা, রক্তদান এবং আর্তমানবতার সেবায় রেড ক্রিসেন্ট সোসাইটি বিশ্বজুড়ে আস্থার প্রতীক। বিশেষ করে সিলেটে বন্যা ও প্রাকৃতিক দুর্যোগের সময় সংগঠনটির স্বেচ্ছাসেবকরা সবসময় অগ্রণী ভূমিকা পালন করে আসছেন। তিনি বলেন, সিলেট জেলা ও মহানগরীর প্রতিটি সাধারণ মানুষের কাছে স্বাস্থ্যসেবা এবং জরুরি সহায়তা পৌঁছে দিতে রেড ক্রিসেন্ট ইউনিট নিরলসভাবে কাজ করে যাচ্ছে। আগামী দিনে এই সেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি। বৃহস্পতিবার (৭ মে) সকালে সিলেট জেলা পরিষদেরRead More
সিলেট বাস টার্মিনালে সংঘর্ষে শ্রমিকের মৃত্যু, ২৯ জনের নামে মামলা
বৈশাখী নিউজ ডেস্ক: দক্ষিণ কদমতলিতে সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় সংঘর্ষে আহত শ্রমিকের মৃত্যুর ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। নিহত রিপন আহমদ (৩০)-এর বাবা গোলাপগঞ্জ উপজেলার রণকেলী উত্তর গ্রামের ছাবলু মিয়া বাদী হয়ে এ মামলা দায়ের করেছেন। মামলায় সিলেট জেলা বাস-মিনিবাস-কোচ-মাইক্রোবাস পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলামকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়া সাবেক ছাত্রদল নেতা ও শ্রমিক ইউনিয়নের বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক আলী আকবর রাজন (৩৬)-সহ ২৯ নামের উল্লেখ করা হয়েছে মামলার এজাহারে। অজ্ঞাত আসামি করা হয়েছে ৬০ জনকে। মঙ্গলবার (৬ মে) মামলাটি দায়ের করা হয়। অন্য আসামিরা হলেন- দক্ষিণRead More
সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে উদ্বেগ ছড়াচ্ছে হাম ও রুবেলার সংক্রমণ। গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৮ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। একই সময়ে হাম উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে এক বছরের এক শিশু। তার বাড়ি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ উপজেলায়। এ নিয়ে বিভাগে মোট ২০ শিশুর মৃত্যুর তথ্য জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। বৃহস্পতিবার (৭ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সূত্র এসব তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত বিভাগে ল্যাব কনফার্মড হাম ও রুবেলার রোগী শনাক্ত হয়েছেন ১৪১ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় সন্দেহজনকRead More
হযরত শাহজালাল (রহ.) এর দুদিনব্যাপী ওরস শুরু, ভক্তদের ঢল
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর বার্ষিক ৭০৭তম ওরসের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে মাজারের গিলাফ পরিবর্তনের মধ্য দিয়ে। বৃহস্পতিবার (৭ মে) সকাল থেকেই মাজার এলাকায় ভক্ত-অনুরাগীদের ঢল নেমেছে। দেশের বিভিন্ন জেলা থেকে আসা আশেকানরা দলে দলে মাজারে গিলাফ, শিরনি ও নানা উপঢৌকন নিয়ে উপস্থিত হচ্ছেন। সকাল থেকে মাজার এলাকায় ছিল উৎসবমুখর পরিবেশ। ভক্তদের কণ্ঠে বারবার উচ্চারিত হচ্ছে ‘লালে লাল, বাবা শাহজালাল’ স্লোগান। মাজার প্রাঙ্গণ, আশপাশের সড়ক ও প্রবেশপথজুড়ে মানুষের ভিড় বাড়তে দেখা গেছে। মাজার সূত্র জানায়, বৃহস্পতিবার সকালে প্রথমে শাহজালাল মাজার কর্তৃপক্ষের পক্ষ থেকে গিলাফ পরিবর্তন করা হয়। পরে প্রধানমন্ত্রীRead More
যুক্তরাজ্যে পাঠানোর নামে ২৫ লাখ টাকা আত্মসাৎ, ‘প্রতারক’ গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়ে যুক্তরাজ্যে পাঠানোর প্রলোভনে ২৫ লাখ টাকা আত্মসাতের অভিযোগে মালেক খান নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ মে) দিবাগত রাতে উপজেলার আশারকান্দি ইউনিয়নের তিলক গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মালেক ওই গ্রামের হরুপ খানের ছেলে। মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার সৈয়দপুর-শাহারপাড়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের কামরুল মিয়াকে ওয়ার্ক পারমিট ভিসায় যুক্তরাজ্য পাঠানোর কথা বলে ২৫ লাখ টাকার চুক্তি করে একটি প্রতারক চক্র। কামরুল মিয়া ব্যাংকের মাধ্যমে ও নগদে মোট ২৫ লাখ টাকা প্রদান করেন। টাকা নেওয়ার পর আসামিরাRead More
সিলেটে এসএসসি পরীক্ষার্থী ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে এসএসসি পরীক্ষার্থী মঙ্গলী বিশ্বাস শিউলীর (১৭) ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে সিলেটের এয়াপোর্ট থানাধীন ছালিয়া নোয়াটিলায় এ ঘটনা ঘটে। শিউলী এই এলাকার রবীন্দ্র বিশ্বাস (নমশূদ্র)-এর মেয়ে ও সালুটিকরের পিয়াইংগুল কোলিমুল্লা উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী। জানা গেছে, ঘটনার সময় শিউলীর বাবা মা বাড়িতে ছিলেন না। দীর্ঘ সময় ঘরের দরাজ বন্ধ দেখে তার দাদার সন্দেহ হয় এবং দরজা ভেঙে প্রবেশ করে সিলিং ফ্যানের সঙ্গে শিউলীর ঝুরন্ত দেহ দেখতে পান। এসময় তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গিলে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। খবরRead More
সারাদেশে বজ্রপাতে প্রাণ গেল ৭ জনের
বৈশাখী নিউজ ডেস্ক : সারাদেশে বজ্রপাতে ৭ জনের প্রাণহানির ঘটনা ঘটেছে। বুধবার (৬ মে) দেশের ৫ জেলায় এই প্রাণহানীর ঘটনা ঘটে। নওগাঁয় পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। এসব ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।বুধবার (৬ মে) দুপুরে জেলার নিয়ামতপুর ও মহাদেবপুর উপজেলায় বজ্রপাতের এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন, চন্দননগর ইউনিয়নের অনুকূল চন্দ্র মাহন্ত (২২) ও খাজুর উনিয়নের কুড়াপাড়া গ্রামের দিলিপ চন্দ্র বর্মন (৩৫)। নাটোরের লালপুরে পদ্মার চরে কৃষি কাজ করার সময় বজ্রপাতে আজিজ মন্ডল (৪৫) নামে এক কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) দুপুরে উপজেলারRead More
সিকৃবি’র পুকুরে ডুবে প্রাণ গেল মাদরাসাছাত্রের
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) পুকুরে গোসল করতে নেমে মো. রায়হান (১৭) মানের মাদরাসার এক ছাত্রের মৃত্যু হয়েছে। বুধবার (৬ মে) বেলা আড়াইটার দিকে ওই ছাত্রের পানিতে তলিয়ে যাওয়ার ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিকাল ৫টার দিকে লাশ উদ্ধার করে। রায়হান সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থানার রাতারগাঁও বাগেরটেক এলাকার আব্দুর রহমানের ছেলে। সে পরিবারের সঙ্গে সিলেট নগরীর শাহপরাণ থানাধীন বালুচর নতুনবাজার এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। শাহপরাণ থানাপুলিশ ও সিকৃবি প্রশাসন জানায়, বেলা আড়াইটার দিকে রায়হান ও তার ৪/৫ জন বন্ধু খেলা শেষে বিশ্ববিদ্যালয়ের পুকুরে গোসল করতে নামে। তারা সাঁতারRead More


