Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

ফ্রান্সে নির্বাচনে বিজয়ী পাঁচ বাংলাদেশিকে সংবর্ধনা

প্রবাস ডেস্ক: ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি বংশোদ্ভূত নতুন প্রজন্মের সাফল্যকে উদযাপন করতে পাঁচ জনপ্রতিনিধিকে সংবর্ধনা দিয়েছে প্যারিস-বাংলা প্রেসক্লাব ফ্রান্স। মিউনিসিপ্যাল নির্বাচন ২০২৬-এ বিজয়ী এসব জনপ্রতিনিধিকে রবিবার (১০ মে) স্থানীয় সময় বিকালে বটতলা মিলনায়তনে এ সম্মাননা জানানো হয়। সংবর্ধিত জনপ্রতিনিধিরা হলেন- কৌশিক রাব্বানী (কাউন্সিলর, স্তা), নাহিদুল মোহাম্মদ (কাউন্সিলর, সাঁ-দেনি), ফাহিম মোহাম্মদ (কাউন্সিলর, ক্রেতেই), জুবায়েদ আহমেদ (কাউন্সিলর, ইভরি-সুর-সেন) এবং তানিয়া টুনু (কাউন্সিলর, গার্জ-লে-গোনেস)। এ ছাড়া বাংলাদেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে লেখক ও সাংবাদিক শাহাবুদ্দিন শুভকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে এ সময় বিভিন্ন রাজনৈতিক সামাজিক সাংবাদিক ও শ্রেনীপেশার বিপুল সংখ্যক প্রবাসীরা উপস্থিত ছিলেন।Read More


শপিংমল-দোকানপাট খোলা রাখা নিয়ে নতুন সিদ্ধান্ত

বৈশাখী নিউজ ডেস্ক: পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে দেশের মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার নতুন সময় নির্ধারণ করেছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। মঙ্গলবার (১২ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মঙ্গলবার (১২ মে) থেকে ঈদুল আজহা পর্যন্ত দেশের সব মার্কেট, বিপণিবিতান ও ব্যবসা প্রতিষ্ঠান রাত ১০টা পর্যন্ত খোলা রাখা যাবে। বাংলাদেশ দোকান মালিক সমিতি জানায়, তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে এ সিদ্ধান্তের বিষয়ে অবহিত করা হয়েছে। ফলে ঈদকে কেন্দ্র করে ক্রেতা-বিক্রেতাদের সুবিধার্থে ব্যবসা প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম আগের তুলনায় বাড়তি সময়Read More


সিলেটে মাজারে আসা তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, আটক ৩

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মাজার জিয়ারতে আসা এক প্রতিবন্ধী তরুণীকে (৩০) দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তিনজনকে আটক করেছে র‍্যাব-৯। আটককৃতরা হলেন সিলেটের বিমানবন্দর মাহালদি এলাকার আতিকুর রহমান (৪০), লোহারপাড়া এলাকার শামসুল হক (৪৫) এবং আশিকুর রহমান (৩০)। র‍্যাব-৯ সূত্রে জানা যায়, ভুক্তভোগী তরুণী সাতক্ষীরা জেলার বাসিন্দা। ধর্মীয় উদ্দেশ্যে তিনি হযরত শাহজালাল (রহ.) মাজার জিয়ারতের জন্য সিলেট আসেন। মঙ্গলবার (১২ মে) বেলা ২টার দিকে আতিকুর রহমান ও শামসুল হককে লোহারপাড়া এলাকা থেকে এবং বিকেল সাড়ে ৫টার দিকে আশিকুর রহমানকে নগরীর হুমায়ুন রশীদ চত্বর এলাকা থেকে আটক করা হয়। জানাRead More


নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা, নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকার ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপন করা হয়। বৃক্ষরোপণকালে নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে। তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিকRead More


সিলেটে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের বিক্ষোভ মিছিল

বৈশাখী নিউজ ডেস্ক: ‘ভাত দে, কাজ দে, নইলে হকার বসতে দে’ সহ নানা শ্লোগান সহকারে সিলেট নগরীতে বিক্ষোভ মিছিল করেছে তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদ সিলেট মহানগর। বিকেল ৫টার পর সরকারি অফিস-আদালত বন্ধের পর ব্যবসা করার সুযোগ দিতে এই বিক্ষোভ মিছিল করা হয়। মঙ্গলবার (১২ মে) বিকেলে নগরীর রেজিস্টারি মাঠ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারের সামনে গিয়ে এক সমাবেশে মিলিত হয়। তৃণমূল হকার ঐক্য কল্যাণ পরিষদের সংগ্রামী আহ্বায়ক নজরুল ইসলাম এর সভাপতিত্বে এবং সদস্য সচিব রুহুল আমিন রুবেল এর পরিচালনায় সমাবেশেRead More


হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গ নিয়ে ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে তিনজন হামে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন বলে নিশ্চিত করেছে স্বাস্থ্য অধিদপ্তর। বাকি ৬ জনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে। মঙ্গলবার (১২ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত হামে ৬৮ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে সন্দেহভাজন হামজনিত মৃত্যুর সংখ্যা ৩৫৬ জন। ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছেন ৭Read More


ধর্ষণ ও হত্যার আগে শিশু ফাহিমাকে দিয়ে সিগারেট আনায় জাকির

বৈশাখী নিউজ ডেস্ক: ধর্ষণ ও হত্যার আগে শিশু ফাহিমা আক্তারকে দিয়ে দোকান থেকে সিগারেট আনতে বলেন গ্রেপ্তার হওয়া জাকির হোসেন (৩০)। এজন্য ফাহিমাকে ২০ টাকা দেন তিনি। সিগারেট নিয়ে আসার পর তাকে ধর্ষণ ও হত্যা করা হয়। জাকিরকে গ্রেপ্তারের বিষয়ে মঙ্গলবার (১২ মে) দুপুরে সিলেট মহানগর পুলিশ আয়োজিত সংবাদ সম্মেলনে এমনটি জানান উপ পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি বলেন, ঘটনার পর এলাকাবাসী যখন শিশুটিকে খুঁজছিল, তখন অভিযুক্ত জাকিরও তাদের সঙ্গে ছিল। এমনকি পুলিশ ঘটনাস্থলে উপস্থিত থাকার সময়ও সে মানুষের সঙ্গে মিশে গিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করেছে। তিনি বলেন, ফাহিমাRead More


হবিগঞ্জে বাসচাপায় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের বাহুবলে বাসচাপায় উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক ও বিএনপি নেতা মনিরুজ্জামান খান ফারুক (৫০) নিহত হয়েছেন। সোমবার (১১ মে) বিকেল সাড়ে ৪টার দিকে বাহুবল উপজেলার মৌচাক এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মনিরুজ্জামান খান ফারুক বিকেলে মোটরসাইকেলযোগে মিরপুরের বাসায় ফিরছিলেন। মৌচাক এলাকায় হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাস তার মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত মনিরুজ্জামান উপজেলার সাহাপুর গ্রামের মৃত উস্তার মিয়ার ছেলে। বাহুবল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, খবরRead More


বঙ্গোপসাগরে লঘুচাপ, সারা দেশে টানা ৫ দিন ভারী বৃষ্টির সতর্কবার্তা 

বৈশাখী নিউজ ডেস্ক: উত্তর শ্রীলঙ্কা উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর প্রভাবে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারি থেকে অতি ভারি বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১২ মে) আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া পূর্বাভাসে বলা হয়, লঘুচাপের পাশাপাশি পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ৯৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়। পূর্বাভাস অনুযায়ী, পরবর্তী ২৪ ঘণ্টায় রাজশাহী ওRead More


সিলেটে শিশু ফাহিমাকে পাশবিক নির্যাতন করে হত্যাকারী গ্রেফতার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তারকে পাশবিক নির্যাতন করে হত্যা করা হয়েছে। এই ঘটনায় জড়িত ফাহিমার চাচা পাষণ্ড জাকির হোসেন (৩০)কে গ্রেফতার করেছে এসএমপির জালালাবাদ থানা পুলিশ। সোমবার (১১ মে) দিনগত রাত ১২টার দিকে সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রাম থেকে জাকিরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার হওয়া জাকির সোনাতলা গ্রামের মৃত তোতা মিয়ার ছেলে এবং নিহত ফাহিমার প্রতিবেশি ও তার বাবার চাচাতো ভাই। সম্পর্কে ফাহিমার চাচা হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, ঘাতক জাকির হোসেন বিবাহিত এবং তার নিজেরও তিনটি কন্যাসন্তান রয়েছে। জাকিরকে গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লেRead More