Main Menu

নকশী বাংলা ফাউন্ডেশনের মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

বৈশাখী নিউজ ডেস্ক: বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা, নকশী বাংলা ফাউন্ডেশনের উদ্যোগে সিলেট সদর উপজেলার সাহেববাজার এলাকার ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুল মাঠে বৃক্ষরোপণ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে এই বৃক্ষরোপন করা হয়।

বৃক্ষরোপণকালে নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্প হিসেবে দেশব্যাপী বৃক্ষরোপণ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে, নকশী বাংলা ফাউন্ডেশন সিলেটে মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করবে।

তিনি আরো বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় বেশি বেশি গাছ লাগানোর বিকল্প নেই। বর্তমান সময়ে তাপমাত্রা বৃদ্ধি, বায়ুদূষণ ও প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সামাজিক আন্দোলনের অংশ হিসেবে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়ে যেতে হবে।

উলেখ্য, মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আওতায় সিলেট জেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হবে।

বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন, নকশী বাংলা ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম জয়নাল, হিউম্যান কেয়ারের চেয়ারম্যান এম জি রাব্বানী, প্রচার ও দপ্তর সম্পাদক সাংবাদিক মো: হাবিবুর রহমান, পাঠাগার সম্পাদক মো: একরাম হোসেন তালুকদার, ইকরা ইন্টারন্যাশনাল কলেজিয়েট স্কুলের শিক্ষক অচীন পার্থ, শাহেদুর রহমান সোহাগ, হিফজুর রহমান, প্রমুখ । এছাড়াও স্কুলের শতাধিক শিক্ষার্থীরা বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করে। বিজ্ঞপ্তি

Share





Related News

Comments are Closed