Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

এপ্রিলে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় নিহত ৫১০ জন

বৈশাখী নিউজ ডেস্ক: এপ্রিলে সারাদেশে ৫২৭টি সড়ক দুর্ঘটনায় ৫১০ জন নিহত ও ১২৬৮ জন আহত হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি। বুধবার (১৩ মে) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি। এ মাসেই রেলপথে ৫৪টি দুর্ঘটনায় ৪৯ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন। নৌ-পথে ৫টি দুর্ঘটনায় নিহত হয়েছেন ৪ জন। সড়ক, রেল ও নৌ-পথে সর্বমোট ৫৮৬টি দুর্ঘটনায় ৫৬৩ জন নিহত এবং ১২৭৯ জন আহত হয়েছেন বলে জানিয়েছে সংগঠনটি। এপ্রিল মাসে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে চট্টগ্রাম বিভাগে, ১৩৫টি সড়ক দুর্ঘটনায় ১৩৭ জন নিহত ও ২৬৩ জন আহত হয়েছেন।Read More


সিলেটে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জেলা প্রশাসক মো. সারোয়ার আলম বলেছেন, অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। প্রতিটি নাগরিকের মতো অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদেরও পূর্ণ মর্যাদা নিয়ে বেঁচে থাকার অধিকার রয়েছে। যথাযথ পরিচর্যা, সহানুভূতিশীল আচরণ ও উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা গেলে অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন ব্যক্তিদের একটি সুস্থ, সুন্দর ও কর্মক্ষম জীবনে ফিরিয়ে এনে সমাজের মূলধারায় সম্পৃক্ত করা সম্ভব। বুধবার (১৩ মে) সকালে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে ১৯তম বিশ্ব অটিজম সচেতনতা দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে সিলেট জেলা প্রশাসন, জেলা সমাজসেবা কার্যালয়, প্রতিবন্ধী সেবা ও সাহায্য কেন্দ্র এবং বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের নিয়ে সম্পৃক্ত স্বেচ্ছাসেবী সমাজকল্যাণRead More


সিলেট সীমান্তে ৮৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানী মালামাল আটক করেছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি)। গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে প্রায় ৮৪ লাখ টাকার বিভিন্ন পণ্য জব্দ করা হয়েছে বলে জানিয়েছে বাহিনীটি। বুধবার (১৩ মে) সিলেট ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে এসব মালামাল আটক করা হয়। বিজিবি জানায়, আটককৃত পণ্যের মধ্যে রয়েছে জিরা, সানগ্লাস, স্কিন ব্রাইট ক্রিম, চিংড়ির রেণু, মেহেদী, চিনি, বাসমতি চাল এবং বাংলাদেশ থেকে পাচারের সময় শিং মাছ ও রসুন। বিজিবি সূত্রে জানা যায়, জব্দকৃত চোরাচালানী পণ্যের আনুমানিক সিজার মূল্য ৮৪Read More


সিলেটে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে চন্ডিপুল সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডিপুল এলাকায় এক ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পর রাত ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণাRead More


মৌলভীবাজারে পিকআপ চাপায় শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বছরের এক শিশু নিহত হয়েছে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। মঙ্গলবার (১২ মে) মৌলভীবাজার সদর উপজেলার ২ নং মনুমুখ ইউনিয়নের বাউরভাগ এলাকায় সিলেট-মৌলভীবাজার আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহত ওই কন্যা শিশু বাউরভাগ এলাকার বাসিন্দা মামুন মিয়ার মেয়ে বলে জানা গেছে। ঘটনার সময় সে তার নানার সঙ্গে ছিল। স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, সিলেট থেকে আসা একটি দ্রুতগতির পিকআপ ভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের দিকে চলে যায়। পরে মিনারা এলাকায় পৌঁছালে গাড়িটি প্রথমে শিশুটিকে সজোরে চাপা দেয়। এরপর নিয়ন্ত্রণহীন অবস্থায়Read More


সিলেটে হামের উপসর্গে একদিনে প্রাণ গেল ৩ শিশুর

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর সংখ্যা উদ্বেগজনকভাবে বেড়েই চলছে। গত ২৪ ঘণ্টায় সিলেটে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে সিলেটে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৩১ জনে। মৃতদের সবাই শিশু। বুধবার (১৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গত ২৪ ঘণ্টায় মারা যাওয়া শিশুদের মধ্যে রয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার ২ বছর ৩ মাস বয়সী হাফিজা আক্তার, সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ১ বছর ৪ মাস বয়সী রাইসা জান্নাত এবং ছাতকের ৮ মাস বয়সী আরিয়াRead More


হঠাৎ করে হবিগঞ্জ-সিলেট সড়কে পরিবহন ধর্মঘট, বিপাকে যাত্রীরা

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে বাসে ভাঙচুর ও শ্রমিকদের মারধরের প্রতিবাদে জেলার অভ্যন্তরীণ সব রুটে অনির্দিষ্টকালের জন্য বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে কোনও ঘোষণা ছাড়া এমন সিদ্ধান্তে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। হবিগঞ্জ মোটরমালিক গ্রুপ জানায়, ৫২ বছর ধরে হবিগঞ্জ-সিলেট ভায়া মৌলভীবাজার রুটে ‘বিরতিহীন এক্সপ্রেস’ পরিবহন চলাচল করছে। ১০ মে মৌলভীবাজার মোটরমালিক গ্রুপ ওই রুটে বিরতিহীন বাসে হামলা, ভাঙচুর ও শ্রমিকদের মারধর করে। এ ঘটনার প্রতিবাদে মঙ্গলবার সকাল থেকে বাস চলাচল বন্ধ রেখেছে মোটরমালিক গ্রুপ। পূর্ব ঘোষণা ছাড়াই হঠাৎ শুরু হওয়া এই ধর্মঘটের কারণে চরমRead More


সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি বৃহস্পতিবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষে অপেক্ষামাণ তালিকা থেকে শিক্ষার্থী ভর্তি করা হবে বৃহস্পতিবার। মঙ্গলবার (১২ মে) কলেজের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়| বিজ্ঞপ্তিতে বলা হয়, কলেজের প্রশাসনিক ভবনে বৃহস্পতিবার (১৪ মে) সকাল ৯টায় সাক্ষাৎকারের জন্য নির্বাচিত ২০৩ থেকে ২৪১ পর্যন্ত ক্রমধারীরা ভর্তির জন্য উপস্থিত থাকবেন। গত ১০ মে তিনটি বিভাগে মোট ১৮০টি আসনের বিপরীতে ১৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়। আসন ফাঁকা রয়েছে ২৮টি। ভর্তির সময় শিক্ষার্থীকে ভর্তি পরীক্ষার প্রবেশপত্র, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিক ট্রান্সক্রিপ্ট, এসএসসি/সমমান ও এইচএসসি/সমমান পরীক্ষার মূল একাডেমিকRead More


বুধবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ

বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১৩ মে) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা বলে জানানো হয়েছে। মঙ্গলবার (১২ মে) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই- আরেফিন। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ি, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই,Read More


সিলেটে মামলায় নিখোাঁজ ইলিয়াস আলীসহ বিএনপির ৩৮ নেতা খালাস

বৈশাখী নিউজ ডেস্ক: যাত্রীবাহী বাস পোড়ানো ও হত্যা মামলায় বিএনপির নিখোঁজ নেতা ইলিয়াস আলী সহ ৩৮ নেতাকর্মীকে খালাস দিয়েছে আদালত। মঙ্গলবার (১২ মে) দুপুরে এই মামলার সাক্ষ্য-প্রমাণ জেরা শেষে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল, সিলেটের (জেলা ও দায়রা জজ) বিচারক মো. শরিফুল ইসলাম এই মামলার আসামিদের খালাসের রায় ঘোষণা করেন। ২০১১ সালের ১৮ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমার বদিকোনা এলাকায় মহাসড়কে যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ ও এক যাত্রীর মৃত্যুর ঘটনায় এ মামলা দায়ের করা হয়। মামলা থেকে খালাস পেয়েছেন নিখোঁজ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী, অ্যাডভোকেট সামসুজ্জামান জামান, অ্যাডভোকেট এটিএম ফয়েজ, নিখোঁজRead More