বুধবার সিলেটের যেসব এলাকায় থাকবে না বিদ্যুৎ
বৈশাখী নিউজ ডেস্ক: জরুরী মেরামত ও সংরক্ষণ কাজের জন্য বুধবার (১৩ মে) সিলেটের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকায় ৬ ঘন্টা বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা বলে জানানো হয়েছে।
মঙ্গলবার (১২ মে) বিকালে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানায় সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী মো. শামছ-ই- আরেফিন।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বুধবার সকাল ১১টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ১১ কেভি পুলিশ লাইন ফিডারের আওতাধীন বলদি, তেতুরতল, লতিপুর, বানেশ্বরপুর, পিরিজপুর, চন্ডিপুল, দারোগাবাড়ি, সুনামপুর, লালারচক, খিদিরপুর, আহমেদপুর, বাইপাস রোড, বঙ্গবীর রোড, লাউয়াই, তেলিবাজার, তেতলি, অভিরবাড়ীসহ এর আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
তবে সাটডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য হবে এবং নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক সরবরাহ চালু হবে।
সাময়িক এ সমস্যার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোর গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করে সহযোগীতা চেয়েছেন শামছ-ই আররেফিন।
Related News
সিলেটে মিছিল দিতে গিয়ে ছাত্রলীগ কর্মী গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের এক কর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানাRead More
সিকৃবিতে বিশ্ব ডিম দিবস ২০২৬ পালিত
সিকৃবি সংবাদদাতা: নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে (সিকৃবি) পালিত হয়েছে বিশ্ব ডিম দিবসRead More



Comments are Closed