Main Menu

সিলেটে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে এক অজ্ঞাতনামা বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১২ মে) দিবাগত রাত দেড়টার দিকে চন্ডিপুল সংলগ্ন উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, চন্ডিপুল এলাকায় এক ব্যক্তিকে রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্থানীয়রা দক্ষিণ সুরমা থানা পুলিশকে খবর দেন। খবর পেয়ে রাত্রিকালীন ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

হাসপাতালে নেওয়ার পর রাত ১টা ৪০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ সুরমা থানা পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম-পরিচয় এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। মরদেহটি ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।

পুলিশ জানিয়েছে, নিহতের পরিচয় শনাক্তে আশেপাশের থানাগুলোতে বার্তা পাঠানো হয়েছে। এছাড়া কেউ মৃত ব্যক্তিকে চিনে থাকলে দক্ষিণ সুরমা থানায় যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

Share





Related News

Comments are Closed