বৈশাখী নিউজ ২৪
সৌদিতে পৌঁছেছেন ৫৮ হাজার ৩৪৭ হজযাত্রী, মৃত্যু বেড়ে ১৫
ধর্ম ডেস্ক: এ বছর পবিত্র হজ পালন করতে বাংলাদেশ থেকে এখন পর্যন্ত ৫৮ হাজার ৩৪৭ জন সৌদি আরবে পৌঁছেছেন। সেখানে আরও একজন বাংলাদেশি মারা গেছেন। এ নিয়ে মোট ১৫ বাংলাদেশি হজযাত্রী মৃত্যুবরণ করেছেন। শনিবার (১৬ মে) ধর্ম মন্ত্রণালয়ের হজ পোর্টালের আইটি হেল্পডেস্কের প্রতিদিনের বুলেটিন থেকে এসব তথ্য জানা গেছে। বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত ১৫০টি হজ ফ্লাইট পরিচালনা করা হয়েছে। এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৭৫টি, সৌদি এয়ারলাইনসের ৫৩টি ও ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইট পরিচালিত হয়েছে। সর্বশেষ শুক্রবার (১৫ মে) টাঙ্গাইলের গোপালপুরের মো. এ মজিদ (৭৫) মদিনায় মারা গেছেন। তিনি বেসরকারিRead More
সিলেটে হাম-উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে আরও দুই শিশু মারা গেছে। তাদের একজনের বয়স ৫ মাস ও আরেকজনের ৮ মাস। একজনের বাড়ি সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলায় ও আরেকজনের বাড়ি মৌলভীবাজার জেলার কুলাউড়ায়। দুজনই শুক্রবার (১৫ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। শনিবার (১৬ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, শনিবার সকালে পূর্ববর্তী ২৪ ঘন্টায় সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম ও উপসর্গ নিয়ে ভর্তি হয়েছেন ৫৪Read More
গোয়াইনঘাটে গভীর রাতে নিজ ঘরে দুর্বৃক্তদের হামলায় বৃদ্ধা নিহত, কিশোরী আহত
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট উপজেলার ১নং রুস্তমপুর ইউনিয়নের বীর মঙ্গল হাওর মাটিকাঁপা এলাকায় গভীর রাতে দুর্বৃত্তদের হামলায় এক বৃদ্ধা নিহত এবং এক কিশোরী গুরুতর আহত হওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক ৩টা ৩০ মিনিটের দিকে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত দিলারা বেগম (৫৪) মৃত মাহমুদ হোসেনের স্ত্রী। গুরুতর আহত হয়েছে তার নাতনি হাবিবা আক্তার (১৪)। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, গভীর রাতে অজ্ঞাত তিন যুবক দরজা ভেঙে ঘরে প্রবেশ করে। এ সময় তারা হাবিবা আক্তারকে মুখ চেপে ধরে ঘর থেকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। হাবিবারRead More
নাসার বাংলাদেশি বিজ্ঞানীর মৃত্যু
প্রবাস ডেস্ক: মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বাংলাদেশি বিজ্ঞানী ড. এম রেজাউল হক মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিল ৮০ বছর। তিনি বাংলাদেশ সময় গত বৃহস্পতিবার (১৪ মে) সন্ধ্যায় আমেরিকায় মারা যান। ড. এম রেজাউল হকের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভার কেল্লাবারুইপাড়া মহল্লায়। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। ড. এম রেজাউল হক আমেরিকার কলোরাডো অঙ্গরাজ্যের স্টেট ইউনিভার্সিটির মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ছিলেন। পরবর্তীতে নাসার বিজ্ঞানী হিসেবে যোগ দিয়েছিলেন। কয়েক বছর আগে তিনি নাসা থেকে অবসর নিয়ে আমেরিকাতেই বসবাস করছিলেন। রেজাউল হকের বাবার নাম মৃত ফহিম উদ্দিন বিশ্বাস,Read More
পর্তুগালে ট্রেনের ধাক্কায় প্রবাসী বাংলাদেশি নিহত, আহত ৪
বৈশাখী নিউজ ডেস্ক: পর্তুগালে ট্রেনের ধাক্কায় এক প্রাইভেটকারে থাকা প্রবাসী বাংলাদেশির মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও চারজন বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন। নিহত রাম প্রসাদ সরকার (৩৬) টাঙ্গাইলের বাসিন্দা এবং দীর্ঘদিন ধরে পর্তুগালে বসবাস করছিলেন। দুর্ঘটনাটি ঘটে পর্তুগালের আলগার্ভ অঞ্চলের মেশিলহোইরা গ্রান্ডে এলাকায়। স্থানীয় সময় গত বৃহস্পতিবার (১৪ মে) প্রাইভেটকারটি রেলক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় এই দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন বাংলাদেশি। তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। শুক্রবার (১৫ মে) লিসবনে অবস্থিত বাংলাদেশ দূতাবাস এক বিবৃতিতে এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং নিহতেরRead More
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ৪ হাজার ৩৭৪ টাকা কমানো হয়েছে। এতে এই মানের স্বর্ণের নতুন দাম দাঁড়িয়েছে ২ লাখ ৩৮ হাজার ১২১ টাকা। শনিবার (১৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাজুস। নতুন এই দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে সোনার নতুন এই দাম নির্ধারণ করেছে বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্যRead More
অতিবৃষ্টির কারণে কুড়িগ্রামে ধান কেটে দিলেন ভিডিপি সদস্যরা
গোলাম মোস্তফা রাঙ্গা: কয়েকদিন যাবৎ প্রবল বৃষ্টির কারণে কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি গ্রামের পাকা ধানের জমিসমূহ পানিতে ডুবে যায়। শ্রমিকের অভাবে পাকা ধানগুলো নষ্ট হয়ে যাচ্ছিলো। ১৪ মে উক্ত গ্রাম হতে একজন ভিডিপি সদস্য পাকা ধানের জমি পানিতে ডুবে নষ্ট হয়ে যাওয়ার একটি ভিডিও রাজারহাট উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের দায়িত্বে থাকা উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেনকে জানায়। উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন বিষয়টি সংশ্লিষ্ট জেলা কমান্ড্যান্টকে জানায় এবং পরবর্তী নির্দেশনা মোতাবেক ১৫ মে সকালে উপজেলা প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন উমরমজিদ ইউনিয়নের ২০ জন স্বেচ্ছাসেবী আনসার ওRead More
সিলেটে শিশু ফাহিমা হত্যাকাণ্ডে অভিযুক্তের বাড়িতে হামলা ও ভাঙচুর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে চার বছরের শিশু ফাহিমা আক্তার হত্যা ও ধর্ষণচেষ্টার ঘটনায় গ্রেফতার জাকির হোসেনের বাড়িতে ফেসবুকে দেওয়া একটি পোস্টকে কেন্দ্র করে আবারও হামলা ও ভাঙচুর করেছে এলাকাবাসী। শুক্রবার (১৫ মে) বিকেলে মানববন্ধন শেষে সিলেট সদরের কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামে বিক্ষুব্ধ এলাকাবাসী জাকিরের বাড়িতে হামলা চালায়। বিষয়টি নিশ্চিত করেন জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল হাবিব। অভিযুক্ত জাকির হোসেন সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের বাসিন্দা। নিহত শিশু ফাহিমা তার প্রতিবেশী রইসুল হকের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার জুমার নামাজের পর শিশু ফাহিমার হত্যার বিচারের দাবিতে এলাকাবাসীRead More
সিলেটে ৪৩ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৪৩ লাখ টাকার অধিক মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় জিরাসহ বিভিন্ন চোরাই মালামাল জব্দ করেছে জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি)। শুক্রবার (১৫ মে) জকিগঞ্জ ব্যাটালিয়ন (১৯ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার (১৪) মে রাত আনুমানিক ১১টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সিলেট সেক্টরের অধীনস্থ জকিগঞ্জ ব্যাটালিয়নের একটি বিশেষ আভিযানিক টহল দল সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্তবর্তী বালিধারা এলাকায় অভিযান চালায়। এ সময় সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মালিকবিহীন অবস্থায় ১ হাজার ৭৭০ কেজিRead More
বিয়ানীবাজারে বন্ধুর হাতে কিশোর খুন
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজারে এক কিশোরের ছুরিরকাঘাতে অপর আরেক কিশোর খুন হয়েছে। তারা দুজন বন্ধু ছিলো। শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় উপজেলার লাউতা ইউনিয়নের দক্ষিণ পাড়িয়াবহর গ্রামের থানাঘাট এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ঘাতক বন্ধু পলাতক রয়েছে। এলাকাবাসী জানান, আম খাওয়াকে কেন্দ্র করে দ্বন্ধের জের ধরে কথা কাটাকাটির এক পর্যায়ে কিশোর তামিম আহমদ (১৪) তার বন্ধু সিয়াম আহমদ (১৫)-কে ছুরি দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই সিয়াম মারা যায়। তার পিতা কয়েছ আহমদ। আর তামিমের পিতার নাম আব্দুস শুকুর। বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মনিরুল হক খান জানান, আঘাতটিRead More


