বৈশাখী নিউজ ২৪
যুক্তরাষ্ট্রে মসজিদে হামলায় নিহত ৫
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সান ডিয়েগো শহরের একটি মসজিদে ভয়াবহ গুলির ঘটনায় অন্তত পাঁচজন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে তিনজন মুসল্লি এবং দুইজন কিশোর সন্দেহভাজন হামলাকারী রয়েছে বলে জানিয়েছে পুলিশ। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ তথ্য নিশ্চিত করেছে। স্থানীয় সময় সোমবার (১৮ মে) দুপুরের কিছু আগে সান ডিয়েগো শহরের ক্লেয়ারমন্ট এলাকায় অবস্থিত ইসলামিক সেন্টারে এই হামলার ঘটনা ঘটে। এতে এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ব্যাপক পুলিশ অভিযান শুরু হয়। পুলিশ জানায়, ঘটনাস্থলে দ্রুত পৌঁছে তারা মসজিদের বাইরে গুলিবিদ্ধ তিনজন প্রাপ্তবয়স্কের মরদেহ উদ্ধার করে। নিহতদের মধ্যে একজন নিরাপত্তাকর্মী ছিলেন, যিনি আরও বড় ধরনের প্রাণহানিRead More
সিলেট সীমান্তে ১ কোটি ৮৫ লাখ টাকার চোরাচালানী পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিভিন্ন সীমান্তে অভিযান চালিয়ে প্রায় ১ কোটি ৮৫ লাখ টাকার অধিক চোরাচালানী মালামাল জব্দ করেছে ৪৮ বিজিবি। সোমবার (১৮ মে) ভোরে গোপন সংবাদের ভিত্তিতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন সিলেট সীমান্তবর্তী এলাকায় বাংলাবাজার, সোনালীচেলা, প্রতাপপুর, নোয়াকোট, বিছনাকান্দি এবং পান্থুমাই বিওপি কর্তৃক চোরাচালানী অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ ভারতীয় জিরা, সিটি গোল্ড চেইন, ফেস পাউডার, চিংড়ি রেনু, চিনি এবং বাংলাদেশ হতে পাচারকালে বাংলাদেশী চানাচুর আটক করে। আটককৃত চোরাচালানী মালামালের আনুমানিক মূল্য ১ কোটি ৮৫ লক্ষ ৩৪ হাজার ৯ শত টাকা বলে জানিয়েছে বিজিবি। বিষয়টি নিশ্চিত করেRead More
মঙ্গলবার থেকে সারাদেশে শুরু হচ্ছে ভূমিসেবা মেলা, থাকছে অনলাইন সেবা
বৈশাখী নিউজ ডেস্ক: জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা গড়ে তোলার লক্ষ্যে আগামী ১৯ থেকে ২১ মে পর্যন্ত সারাদেশে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা ২০২৬’ আয়োজন করতে যাচ্ছে ভূমি মন্ত্রণালয়। মেলা জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়ের পাশাপাশি জাতীয় পর্যায়ে ঢাকার তেজগাঁওয়ে ভূমি ভবনে একযোগে অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জানানো হয়, এবারের মেলার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে—‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’। জনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও অটোমেটেড ভূমিসেবা পৌঁছে দেওয়া এবং নাগরিক সচেতনতা বৃদ্ধি করাই এ আয়োজনের মূল উদ্দেশ্য। তবে মেলার উদ্বোধনকারী হিসেবে সংবাদ সম্মেলনে যে তথ্য দেওয়া হয়েছে, সেখানেRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সারা দেশে হামের উপসর্গ নিয়ে রোববার (১৭ মে) সকাল ৮টা থেকে সোমবার সকাল ৮টা পর্যন্ত আরও ৫ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে কোনো শিশুর হাম শনাক্ত হয়নি। এ সময়ে সারা দেশে আরও এক হাজার ৪০৫ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দেওয়ার তথ্য দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। সোমবার (১৮ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে হামের উপসর্গে দেশে ৩৮৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে হাম আক্রান্ত হয়ে মারা গেছে ৭৫ জন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪৬৪Read More
বাজারে আসছে নতুন নোট
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর সম্বলিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১৮ মে থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে ইস্যু করা হবে। সোমবার (১৮ মে) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব কমিউনিকেশনস অ্যান্ড পাবলিকেশনস (ডিসিপি) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। এতে বলা হয়, গভর্নর মো. মোস্তাকুর রহমানের স্বাক্ষর সম্বলিত ‘বাংলাদেশের ঐতিহাসিক এবং প্রত্নতাত্ত্বিক স্থাপত্য’ শীর্ষক নতুন ডিজাইন ও সিরিজের ১০০০, ৫০০ ও ১০ টাকা মূল্যমানের ব্যাংক নোট ১৮ মে থেকে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিসRead More
ঈদে ১৩ দিন ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন
বৈশাখী নিউজ ডেস্ক: ঈদুল আজহা উপলক্ষে দেশের সব ফিলিং স্টেশনকে ২৪ ঘণ্টা খোলা রাখার জন্য বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে। ঈদযাত্রায় যান চলাচলে সুবিধার্থে টানা ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশন খোলা রাখার এ সিদ্ধান্ত নিয়েছে সরকার। সম্প্রতি জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ থেকে পেট্রোবাংলার চেয়ারম্যানকে এ সংক্রান্ত একটি চিঠি দেওয়া হয়। যেখানে বিষয়টি নিয়ে বিস্তারিত বর্ণনা করা হয়েছে। চিঠিতে আগামী ২১ মে থেকে ২ জুন পর্যন্ত ১৩ দিন সিএনজি ফিলিং স্টেশনগুলো সার্বক্ষণিক খোলা রাখার সিদ্ধান্তের কথা বলা হয়। অর্থাৎ ঈদুল আজহার পূর্বে সাত দিন এবং পরে পাঁচ দিন দেশের সব ফিলিংRead More
ঝড়ে যাদুকাটা নদীতে ভেঙে পড়ল নির্মাণাধীন সেতুর ৫ গার্ডার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাদুকাটা নদীর ওপর নির্মাণাধীন ‘শাহ আরেফিন-অদ্বৈত মৈত্রী সেতুর’ পাঁচটি গার্ডার ভেঙে নদীতে পড়ে গেছে। সোমবার (১৭ মে) ভোররাতে উপজেলার বিন্নাকুলি-গরকাটি এলাকায় সেতুর ৩ ও ৪ নম্বর পিলারের ওপর থাকা গার্ডারগুলো ধসে পড়ে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে বিকট শব্দে নির্মাণাধীন সেতুর মাঝখানের পিলারের ওপর থেকে পাঁচটি গার্ডার নদীতে পড়ে যায়। এলাকাবাসীর অভিযোগ, সেতুর পাশ থেকে অবৈধভাবে ড্রেজার দিয়ে বালু উত্তোলন এবং নির্মাণকাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণে এ দুর্ঘটনা ঘটেছে। এর আগে ২০২২ সালেওRead More
নরসিংদীতে অপহৃত শিশু ব্রাহ্মণবাড়িয়ায় উদ্ধার, স্বামী-স্ত্রী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: নরসিংদীর শিবপুর থেকে অপহৃত ৩ বছরের শিশুকে ব্রাহ্মণবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ ও র্যাব-১১ এর যৌথ টিম। এসময় অপহরণকারী সিলেটের দক্ষিণ সুরমার বাসিন্দা স্বামী-স্ত্রীকে আটক করা হয়। রবিবার (১৭ মে) রাত সাড়ে ১০টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর থানাধীন বুড়িশ্বর ইউনিয়নের ভোলাউক এলাকা থেকে এ দুজনকে আটক ও শিশুকে উদ্ধার করে র্যাব। আটকরা হলেন- সিলেটের দক্ষিণ সুরমার মাওনপুর গ্রামের ছিদ্দিক মিয়ার ছেলে মো. নিজাম উদ্দিন (৪০) ও তার স্ত্রী শরীফা বেগম (৩৫)। র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ এসব তথ্যRead More
মৌলভীবাজারে দুই প্রতিষ্ঠানকে ৮০ হাজার টাকা জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও সংরক্ষণের অভিযোগে দুই প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করেছে র্যাব-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সোমবার (১৮ মে) জেলা শহরের চৌমুহনা এলাকায় র্যাব-৯, সিপিসি-২ মৌলভীবাজার এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই জরিমানা কার্যকর করা হয়। অভিযানে সহযোগিতা করে কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। র্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার ও মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ গণমাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। র্যাব জানায়, অভিযানে ‘মামার বাড়ি রেস্টুরেন্ট’-কে ৩০ হাজার টাকা এবং ‘রাজমহল কনফেকশন’-কে ৫০ হাজার টাকা জরিমানা করাRead More
সুনামগঞ্জে হাওরে রহস্যময় কাদাজল-মিশ্রিত গ্যাস
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের ধর্মপাশা উপজেলার রায়পুর গ্রামে হাওরের পানিতে ডুবে থাকা একটি নলকূপ থেকে হঠাৎ উচ্চচাপে কাদাজল মিশ্রিত গ্যাস বের হওয়ার ঘটনা স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি করেছে। স্থানীয়রা সোমবার (১৮ মে) দুপুরে উপজেলার রায়পুর গ্রামের টগার হাওরের পূর্বপাশে এই ঘটনা লক্ষ্য করেন। খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হাওরপাড়ে উৎসুক জনতার ভিড় জমে। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্মপাশা উপজেলার রাজাপুর ইউনিয়নের রায়পুর গ্রামের টগার হাওরে বোরো ধান কাটা শেষ হওয়ার পর পুরো হাওর পানিতে তলিয়ে যায়। এ সময় হাওরের মধ্যে থাকা একটি ডুবন্ত নলকূপ থেকে হঠাৎ দ্রুতRead More


