বৈশাখী নিউজ ২৪
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৭ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হামের প্রকোপ ও মৃত্যুর সংখ্যা দিন দিন বাড়ছেই। সবশেষ ২৪ ঘণ্টায় দেশে হাম এবং হামের উপসর্গ নিয়ে আরও সাত শিশু মারা গেছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে তিন শিশু এবং হামের লক্ষণ নিয়ে চার শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে আরও ১ হাজার ৬৩১ জন শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত বুলেটিনে এই তথ্য জানানো হয়। অধিদপ্তর জানায়, বুধবার (২০ মে) সকাল ৮টা থেকে বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই শিশুদের মৃত্যু ও রোগ শনাক্তের ঘটনা ঘটে।Read More
সিলেটে ৭২ লাখ টাকার চোরাচালান পণ্য ধরলো বিজিবি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিপুল পরিমাণ চোরাচালানী মালামাল আটক করা হয়েছে, যার আনুমানিক সিজার মূল্য ৭২ লাখ ১৩ হাজার ৭৩০ টাকা। বৃহস্পতিবার (২১ মে) সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর দায়িত্বাধীন বাংলাবাজার, সোনারহাট, বিছনাকান্দি, তামাবিল, প্রতাপপুর, সংগ্রাম, দমদমিয়া এবং পান্থুমাই বিওপি এলাকায় এই অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় শাড়ী, কাশ্মীরি শাল, মোবাইল ডিসপ্লে, জিরা, বিড়ি, ফুচকা, পুরাতন চাকার রিম, কম্বল, নারিকেল, চিনি, চা পাতা, সুপারি ও সাবানসহ বিভিন্ন চোরাচালানী পণ্য আটক করা হয়। এছাড়া বাংলাদেশ থেকে পাচারকালে বাংলাদেশীRead More
জৈন্তাপুরে মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগে বাবা গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জৈন্তাপুর উপজেলায় নিজের ১১ বছর বয়সী মেয়েকে পাশবিক নির্যাতনের অভিযোগে ওই শিশুর বাবাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আকবর হোসেন (৩৬) উপজেলার ঘিলাতৈল গ্রামের বাসিন্দা। বুধবার আকবর হোসেনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায় পুলিশ। তবে তিনি আদালতে দোষ স্বীকার করেননি। জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা বলেন, অভিযুক্তের কথাবার্তা চলাফেরা ও ভাবভঙ্গি দেখে আমরা প্রাথমিকভাবে আমরা বুঝতে পারি লোকটি ধর্মীয় লেবাসধারী হলেও বিকৃত মানসিকতার। তাকে গ্রেপ্তারের পরও তিনি হাসছিলেন। গ্রেপ্তারের পর আদােতে তোলা হলে আকবর আদালতে স্বীকারোক্তি দেয়নি। বুধবার (২০ মে) ভুক্তভোগীRead More
সিলেটে রেললাইন থেকে নারীর কাটা মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার পারাইচক এলাকায় রেললাইন থেকে এক নারীর কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২১ মে) বেলা ১১টার দিকে স্থানীয়দের জানানোর ভিত্তিতে রেলওয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। প্রাথমিক তথ্য অনুযায়ী, নিহত নারীর বয়স আনুমানিক ৩৫ বছর। স্থানীয়দের বক্তব্য, তিনি ভবঘুরে ছিলেন। পুলিশ ধারণা করছে এটি একটি দুর্ঘটনা হতে পারে। এ তথ্যটি নিশ্চিত করেন সিলেট রেলওয়ে থানার কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কুদ্দুস বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে পাঠানো হবে এবং পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। খবর পেয়ে পিবিআই-এর একটি দলও ঘটনাস্থলে গেছেন। Views:Read More
তাহিরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুরে নির্মাণাধীন বহুতল ভবনে কাজ করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক এসএসসি পরীক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাদাঘাট ইউনিয়নের কামড়াবন্দ মধ্যহাটি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত আহসানুল মিয়া (১৬) বড়দল উত্তর ইউনিয়নের চন্দ্রপুর গ্রামের আলী রহমানের ছেলে। সে এবার বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। স্থানীয় সূত্রে জানা যায়, কামড়াবন্দ মধ্যহাটি গ্রামের একটি তিনতলা ভবনের নির্মাণকাজ চলাকালে ভবনের পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের ১১ কেভি উচ্চ ভোল্টেজ লাইনেরRead More
সিলেটে হামের উপসর্গে আরও ১শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৮৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। ওই শিশুর নাম হাফিজুর রহমান (৭ মাস), তার বাড়ি মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইলাশপুর এলাকায়। বুধবার (২০ মে) সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এনিয়ে সিলেট বিভাগে চলতি সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৪২ জনে। বৃহস্পতিবার (২১ মে) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। সূত্র জানায়, বৃহস্পতিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগের বিভিন্ন হাসপাতালে হামের উপসর্গ নিয়ে নতুন করেRead More
জৈন্তাপুরে বোমা মেশিনে বালু উত্তোলণের অভিযোগে ৩ জনের কারাদণ্ড
জৈন্তাপুর প্রতিনিধি: সিলেটের জৈন্তাপুরে অবৈধভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলন করায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। এসময় ৩ জনকে আটক করা হয়। পরে ৩ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় আটকৃতদের। বুধবার (২০ মে) দিবাগত রাত ২টার দিকে জৈন্তাপুর উপজেলার সারি-২ এলাকার দিগারাইল পাখিবিলের মধ্যবর্তী স্থানে এই অভিযান পরিচালনা করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়। অভিযানে অবৈধ অনুমোদনহীন ভাবে বোমা মেশিন ব্যবহার করে বালু উত্তোলনের দায়ে উপজেলার উত্তর বাউরভাগ গ্রামের শমশের আহমেদের ছেলে পারভেজ আহমেদ (২২), বশির আহমেদের ছেলেRead More
সিলেটে বিমানবন্দরের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের দাবিতে স্মারকলিপি
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের নিরাপত্তা বেষ্টনী ও নিরাপত্তা টহল সড়ক নির্মাণ প্রকল্পের জন্য অধিগ্রহণকৃত জমির ক্ষতিপূরণের অর্থ দ্রুত পরিশোধের দাবিতে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান এবং অবস্থান কর্মসূচি পালন করেন ক্ষতিগ্রস্ত ভূমির মালিকরা। বৃহস্পতিবার (২১ মে) সকাল সাড়ে ১১টার দিকে সিলেট জেলা প্রশাসকের কার্যালয়ে সিলেটের জেলা প্রশাসক বরাবরে এই স্মারকলিপি জমা দেওয়া হয়। পরে জেলা প্রশাসকের কার্যালয়ের বাইরে অবস্থান কর্মসূচি পালন করেন। স্মারকলিপিতে উল্লেখ করা হয়, সিলেট সদর উপজেলার বিমানবন্দর থানার অন্তর্গত কেওয়াছড়া, ছালিয়া, বড়শালা ও আঙ্গারুয়া মৌজার ৩নং খাদিমনগর ইউনিয়নের ৩, ৪ ও ৫নং ওয়ার্ডের ধূপাগোল,Read More
গুগল সার্চে বড় পরিবর্তন, এআই-নির্ভর নতুন যুগের সূচনা
তথ্যপ্রযুক্তি ডেস্ক: যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত বার্ষিক প্রযুক্তি সম্মেলনে বিশ্বের শীর্ষ সার্চ ইঞ্জিন গুগল তাদের সার্চ ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি বলছে, গত ২৫ বছরে সার্চ প্রযুক্তিতে এটিই সবচেয়ে বড় রূপান্তর। নতুন ব্যবস্থায় ব্যবহারকারীরা শুধু ওয়েবসাইটের লিংক নয়, বরং সরাসরি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক বিশ্লেষণধর্মী উত্তর পাবেন। আগের মতো আলাদা আলাদা ওয়েবসাইটে প্রবেশ না করেই ব্যবহারকারীরা প্রশ্নের বিস্তারিত ও কথোপকথনধর্মী উত্তর পেতে পারবেন। একই বিষয়ে ধারাবাহিক প্রশ্ন করার সুযোগও থাকবে, যা সার্চ অভিজ্ঞতাকে আরও ইন্টার্যাকটিভ করবে। গুগল জানিয়েছে, নতুন ফিচারের মাধ্যমে ব্যবহারকারীদের জন্য একটি স্বয়ংক্রিয় তথ্য সহকারীও থাকবে। এই সহকারীRead More
সিলেটে বজ্রসহ ভারী বৃষ্টির পূর্বাভাস
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট অঞ্চলে আগামী ২৪ ঘণ্টায় আকাশ আংশিক মেঘলা থেকে অস্থায়ীভাবে মেঘাচ্ছন্ন থাকতে পারে। একই সঙ্গে অনেক জায়গায় অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি ভারী থেকে ভারী বর্ষণও হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (২০ মে) সিলেট আবহাওয়া অফিসের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দিনের এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সিলেটে আজ সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৪ দশমিক ০ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রাRead More


