Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

জগন্নাথপুরে প্রবাসীর স্ত্রীর রহস্যজনক মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে জগন্নাথপুরে প্রবাসে থাকা স্বামীর সঙ্গে কলহের জেরে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। রোববার (১৩ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে জগন্নাথপুর উপজেলার আশারকান্দি ইউনিয়নের কাঠালখাই গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তামান্না আক্তার জলি (২৬) কাঠালখাই গ্রামের আব্দুল মজিদের মেয়ে। পুলিশ ও পরিবার সূত্রে জানা গেছে, প্রায় দুই বছর আগে জগন্নাথপুর উপজেলার আলমপুর গ্রামের আনোয়ার আলীর ছেলে সৌদি আরব প্রবাসী মারুফ আহমেদের সঙ্গে জলির বিয়ে হয়। তাদের ১৩ মাস বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পরই মারুফ সৌদি আরবে চলে যান। এরপর থেকেই পারিবারিক নানা বিষয় নিয়ে তাদের মধ্যে মোবাইলেRead More


স্থানীয় সরকার নির্বাচনের তারিখ ঘোষণা, ভোট হবে ৭ ধাপে

বৈশাখী নিউজ ডেস্ক: সারাদেশের ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের সম্ভাব্য দিনক্ষণ নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রস্তাবিত সূচি অনুযায়ী, আগামী ১২ নভেম্বর প্রথম ধাপের ভোটগ্রহণের মাধ্যমে শুরু হবে স্থানীয় সরকারের বড় এই উৎসব। মোট ৭টি ধাপে দেশের সব ইউনিয়ন পরিষদে নির্বাচন সম্পন্ন করার প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সোমবার (১৪ সেপ্টেম্বর) কমিশন বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। বৈঠক শেষে নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ জানান, দেশের মোট ৪ হাজার ৫৮০টি ইউনিয়ন পরিষদে ৭টি ধাপে ভোটগ্রহণ অনুষ্ঠিতRead More


কমলগঞ্জে যুবকের মরদেহ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পারিবারিক কলহের জেরে শফিকুর রহমান (৩৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত আনুমানিক সাড়ে ১২টা থেকে সোমবার সকাল সাড়ে ৭টার মধ্যে উপজেলার আলীনগর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলতলী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শফিকুর রহমান ওই গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের জেরে পরিবারের সদস্যদের অগোচরে শফিকুর রহমান নিজ বসতঘরের উত্তর পাশের শয়নকক্ষে তীরের বাঁশের সঙ্গে গামছা গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের সদস্যরা বিষয়টি স্থানীয় ইউপি সদস্যকে জানালে তিনি কমলগঞ্জ থানায় খবর দেন। খবর পেয়েRead More


সিলেট ব্যাগ ব্যবসায়ী ও উৎপাদনকারী সমিতির অভিষেক সম্পন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেছেন, নগরীর ব্যবসা-বাণিজ্যের প্রসার এবং ব্যবসায়ীদের স্বার্থ সংরক্ষণে বর্তমান সরকার ও সিটি কর্পোরেশন আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। ব্যবসায়ী ও উৎপাদনকারীরা দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। তাদের সমস্যা ও সম্ভাবনাগুলো বিবেচনায় নিয়ে পারস্পরিক সহযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। তিনি বলেন, একটি সুন্দর, পরিচ্ছন্ন ও পরিকল্পিত নগর গড়ে তুলতে সিটি কর্পোরেশনের পাশাপাশি ব্যবসায়ী সমাজেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। ব্যবসা পরিচালনার ক্ষেত্রে নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি নগরীর পরিবেশ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা রক্ষায় ব্যবসায়ীদের সহযোগিতা প্রয়োজন। তিনি নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, ব্যবসায়ীRead More


নিখোঁজের ৩০ ঘণ্টা পর ধলাই নদী থেকে টমটম চালকের মরদেহ উদ্ধার

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে ব্যাটারিচালিত টমটমসহ ধলাই নদীতে পড়ে নিখোঁজ হওয়ার প্রায় ৩০ ঘণ্টা পর প্রীতম এরিক (পিতু) নামে এক চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে ভানুগাছ রেলওয়ে ব্রিজসংলগ্ন ধলাই নদী থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে রোববার সকালে নদীতে মাছ ধরতে গিয়ে স্থানীয় কয়েকজন জেলে পানিতে মরদেহটি ভাসতে দেখে পুলিশকে খবর দেন। পরে কমলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। নিহত প্রীতম এরিক (৪৫) কমলগঞ্জ সদর ইউনিয়নের দক্ষিণ বালিগাঁও বটতলা এলাকার প্রয়াত টমাস এরিকের ছেলে। ৩ ভাই ও ১ বোনেরRead More


গ্যাস-বিদ্যুৎ কাল রাত থেকে স্বাভাবিক হবে: আশ্বাস প্রধানমন্ত্রীর

বৈশাখী নিউজ ডেস্ক: আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার রাত থেকেই গ্যাস সংকটের সুরাহা শুরু হতে পারে বলে জানিয়েছেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক। সোমবার (১৪ সেপ্টেম্বর) সচিবালয়ে ২১টি ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিদের সঙ্গে প্রায় তিন ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। ফজলুল হক বলেন, প্রধানমন্ত্রী বৈঠকে আশ্বস্ত করেছেন যে নতুন করে তৈরি হওয়া গ্যাস ও বিদ্যুৎ সংকট দ্রুত সমাধান করা হবে এবং আগের স্বাভাবিক সরবরাহ পরিস্থিতিতে ফিরে যাওয়া সম্ভব হবে। তার ভাষায়, “আগামীকাল (মঙ্গলবার) রাত থেকেই ইনশাআল্লাহRead More


খুলনা থেকে অপহৃত কলেজ ছাত্রী সিলেটে উদ্ধার, যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আম্বরখানায় অভিযান চালিয়ে অপহৃত এক কলেজছাত্রীকে উদ্ধার এবং এক যুবককে আটক করেছে র‌্যাব-৯। র‌্যাব জানিয়েছে, খুলনায় দায়ের হওয়া একটি অপহরণ মামলার আসামি হিসেবে তাকে আটক করা হয়েছে। র‌্যাব জানায়, খুলনা জেলার পাইকগাছা উপজেলার একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর সঙ্গে মোবাইল ফোনে পরিচয়ের সূত্র ধরে প্রেমের প্রস্তাব দেন ইমরান মোল্ল্যা (৩৫)। প্রস্তাবে সাড়া না পেয়ে বিভিন্ন সময় তাকে অপহরণের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ রয়েছে। গত ১৮ আগস্ট সকালে ওই শিক্ষার্থী বাড়ি থেকে কলেজের উদ্দেশ্যে বের হয়ে আর ফিরে না এলে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। পরদিন কলেজেরRead More


ছাতকে সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই

আনোয়ার হোসেন রনি, ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলার দক্ষিণ খুরমা ইউনিয়নের ভূইগাঁও গ্রামের বিশিষ্ট সালিশ ব্যক্তিত্ব সামছুল ইসলাম আর নেই। ইন্নালিল্লাহি…..রাজিউন। রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই সালিশ ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুর খবরে ভূইগাঁও গ্রামসহ ছাতক ও আশপাশের বিভিন্ন এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্বজন, শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহীদের অনেকেই আপনজনের মতো একজন মানুষকে হারানোর বেদনায় শোকাহত হয়ে পড়েন। মরহুম সামছুল ইসলাম ছিলেন ভূইগাঁও গ্রামের মরহুম রফাত উল্লাহর সন্তান। জীবনের দীর্ঘ সময় তিনি মানুষের সঙ্গে মানুষের সম্পর্ক, সামাজিক সম্প্রীতি এবং বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেরRead More


হঠাৎ সৌদিতে জরুরি সতর্কতা জারি

আন্তর্জাতিক ডেস্ক: ইয়েমেনে সংঘাত তীব্র আকার ধারণ করার প্রেক্ষাপটে সীমান্তবর্তী আসির প্রদেশের খামিস মুশাইত ও আবহা শহরে জরুরি সতর্কতা জারি করেছিল সৌদি আরবের সিভিল ডিফেন্স। সম্ভাব্য নিরাপত্তার ঝুঁকির আশঙ্কায় এই পদক্ষেপ নেওয়ার পর সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে তা আবার প্রত্যাহার করে নেওয়া হয়। সোমবার (১৪ সেপ্টেম্বর) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। সিভিল ডিফেন্সের পক্ষ থেকে পরিস্থিতি নিরাপদ ঘোষণা করা হলেও জনসাধারণকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। বিশেষ করে যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে ঘটনাস্থলে অহেতুক জমায়েত না হওয়া এবং সামাজিক যোগাযোগমাধ্যমের জন্য ছবি বা ভিডিও ধারণ থেকে বিরত থাকারRead More


মঙ্গলবার সিলেট আসছেন রাষ্ট্রপতি, নগর জুড়ে ব্যাপক প্রস্তুতি

বৈশাখী নিউজ ডেস্ক: রাষ্ট্রপতির সিলেট সফর ঘিরে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নগর। চলছে পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ। গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে জোরদার করা হয়েছে নিরাপত্তা। রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সিলেট সফরে করবেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার আগমন উপলক্ষে সিলেট নগরীতে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। সিলেট সিটি করপোরেশনের (সিসিক) নগর ভবন প্রাঙ্গণে নাগরিক সংবর্ধনার যোগ দেবেন তিনি। সফরসূচি অনুযায়ী, সকাল ১১টা ১৫ মিনিটে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন রাষ্ট্রপতি। পরে সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ করবেন। পরে দুপুর সাড়ে ১২টায় হজরত শাহজালাল (রহ.) এবং বেলা ১টা ২৫Read More