বৈশাখী নিউজ ২৪
মৌলভীবাজারে বজ্রপাতে ১৪ গরু-মহিষের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী ইউনিয়নের কুচাই জ্বালাই ও পাথরটিলা গ্রামে বুধবার (৩ জুন) আকস্মিক বজ্রপাতে ১৩টি গরু ও ১টি মহিষ মারা গেছে। জানা গেছে, সকাল ১১টার দিকে বজ্রসহ বৃষ্টিপাতের সময় বজ্রাঘাতে কুচাই চা বাগান এলাকার ১৩টি গরু এবং পাথরটিলা গ্রামের একটি মহিষ ঘটনাস্থলেই মারা যায়। এতে চা শ্রমিক পরিবারের ব্যাপক আর্থিক ক্ষতি হয়েছে। নিহত গরুর মালিকরা হলেন— কুচাই চা বাগান এলাকার রবি মুন্ডা, কালাচান মুন্ডা, বুধুলাল মুন্ডা, রাজেন মুন্ডা, মক্র মুন্ডা, চিনিলাল মুন্ডা ও বিরসা মুন্ডা। এসব চা শ্রমিক পরিবারের আয়ের অন্যতম প্রধান উৎস ছিল গবাদিপশু। হঠাৎRead More
হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৬০০ ছাড়ালো
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মৃত্যু বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় দেশে আরও সাত শিশুর মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ২৬৫ জন। বুধবার (৩ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৬০১ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯০ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৫১১ জন। একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত)Read More
ঘরে বসে করানো যাবে রক্ত, ইউরিন ও ডায়াবেটিসসহ বিভিন্ন টেস্ট
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের জনগণের স্বাস্থ্যসেবা আরও তৃণমূলে পৌঁছে দিতে ঘরে ঘরে হেলথ স্ক্রিনিং কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মো. সাখাওয়াত হোসেন। বুধবার (৩ জুন) সচিবালয়ে স্বাস্থ্যখাত বিষয়ক এক ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান। স্বাস্থ্যমন্ত্রী বলেন, প্রথম পর্যায়ে ৬ থেকে ১০টি উপজেলার একটি করে ইউনিয়নে এই স্ক্রিনিং কার্যক্রম পাইলট আকারে চালু করা হবে। সফলতা পাওয়া গেলে এটি সারাদেশে সম্প্রসারণ করা হবে। তিনি জানান, এই উদ্যোগের মাধ্যমে প্রাথমিক পর্যায়েই বিভিন্ন রোগ শনাক্তে সহায়তা করা হবে এবং জনগণকে স্বাস্থ্যসেবার আওতায় আনা সহজ হবে। ঘরে ঘরে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে একটি মেডিকেল কিটRead More
হবিগঞ্জে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে ছাত্রদল নেতা গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগে হোসাইন আহমেদ (২৬) নামে এক ছাত্রদল নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (৩ জুন) দুপুরে নবীগঞ্জ থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। গ্রেফতারকৃত হোসাইন আহমেদ উপজেলার গজনাইপুর ইউনিয়নের দক্ষিণ গজনাইপুর গ্রামের দুলা মিয়ার ছেলে এবং গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সদস্য বলে জানা গেছে। এছাড়া হোসাইন তালুকদার গজনাইপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি প্রার্থী, নবীগঞ্জ উপজেলা তারেক পরিষদের যুগ্ম আহ্বায়ক। মামলার এজাহার সূত্রে জানা যায়, দেবপাড়া ইউনিয়নের দক্ষিণ দেবপাড়া গ্রামের এক বিবাহিত নারীর সঙ্গে মোবাইল ফোনের মাধ্যমে হোসাইন আহমেদের পরিচয়Read More
শ্রীমঙ্গলে ছড়ার চোরাবালিতে আটকা পড়ে স্কুলছাত্রের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারে গোসলে নেমে চোরাবালিতে আটকা পড়ে রুদ্র তাঁতী (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ জুন) দুপুর ২টার দিকে শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের কেজুরী ছড়া চা বাগান এলাকায় এ ঘটনা ঘটে। নিহত রুদ্র তাঁতী কেজুরী ছড়া চা বাগানের বাসিন্দা কমল তাঁতীর ছেলে। রুদ্র শ্রীমঙ্গল র্যানার উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে বন্ধুদের সঙ্গে ছড়ায় গোসল করতে নেমে চোরাবালিতে আটকে রুদ্র তাঁতী নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি পর স্থানীয় লোকজন ও স্বজনদের প্রচেষ্টায় ছড়া থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শী সঞ্জয়Read More
কমলগঞ্জে কমলকুঁড়ি পত্রিকার ১৬তম বর্ষে পদার্পণে আলোচনা সভা
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে পাক্ষিক কমলকুঁড়ি পত্রিকার ১৬ তম বর্ষে পদার্পন উপলক্ষে কমলগঞ্জে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। বুধবার (৩ জুন) সকাল ১১টায় কমলগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন কমলকুঁড়ি পত্রিকার সম্পাদক ও প্রকাশক পিন্টু দেবনাথ। কমলকুঁড়ি পরিবারের উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সাংবাদিক নির্মল এস পলাশের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনায় অংশ নেন উপজেলা বিআরডিবি চেয়ারম্যান ছরওয়ার শোকরানা নান্না, কমলগঞ্জ প্রেসক্লাব সভাপতি আসহাবুজ্জামান শাওন, সাধারণ সম্পাদক আহমেদুজ্জামান আলম, কমলগঞ্জ সাংবাদিক সমিতিরRead More
শান্তিগঞ্জে কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে শিশু নিহত
সুনামগঞ্জ প্রতিনিধি: সুনামগঞ্জের শান্তিগঞ্জে কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যানের চাপায় পিষ্ট হয়ে রিক সূত্রধর (৫) নামে এক শিশু নিহত হয়েছে। বুধবার (৩ জুন) দুপুর ২টার দিকে উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের দামোধরতপী এলাকার সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রিক সূত্রধর ওই এলাকার নান্টু সূত্রধরের ছেলে। স্থানীয় ও হাইওয়ে পুলিশ সূত্রে জানা যায়, রিক স্বজনদের সঙ্গে সড়কের পাশে অবস্থান করছিল। একপর্যায়ে সে মহাসড়ক পার হওয়ার সময় ঢাকা মেট্রো-ম (১১-৮৭৭৬) নম্বরের ‘STEAD FAST’ কুরিয়ার সার্ভিসের একটি কাভার ভ্যান তাকে চাপা দেয়। এতে সে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। দুর্ঘটনার পর কাভারRead More
ভারতে হোটেলে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২১
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের রাজধানী দিল্লিতে একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। অন্তত ২১ জন প্রাণ হারিয়েছেন এ ঘটনায়। সেইসঙ্গে অন্তত ৪০ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে ঘটনাস্থল থেকে। আশেপাশের বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে তাদেরকে। বুধবার (৩ জুন) সকাল ৮টা ৫০ মিনিটের দিকে দিল্লির মালভিয়া নগরে অবস্থিত মিকাসা হোটেলে এ অগ্নিকাণ্ড ঘটে। হোটেলের পাঁচতলা ভবনের বেজমেন্টে থাকা রেস্তোরাঁ থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে কর্তৃপক্ষ। খবর এনডিটিভির। ভারতীয় সংবাদমাধ্যমটির প্রতিবেদন অনুযায়ী, হোটেলটিতে বহু মানুষ অবস্থান করছিলেন অগ্নিকাণ্ডের সময়, যাদের বেশিরভাগই বিদেশি নাগরিক। তাদের অনেকেই চিকিৎসার জন্য ভারতে গিয়েছিলেন। আগুন থেকে বাঁচতেRead More
বেড়ে গেল বিদ্যুতের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: নানা জল্পনা-কল্পনার পর অবশেষে এবার দেশে বেড়ে গেল বিদ্যুতের দাম। বুধবার (৩ জুন) বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্যহার ঘোষণা করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন মূল্য গত ১ জুন থেকে কার্যকর হবে বলে জানানো হয়। নতুন ঘোষণা অনুযায়ী, এবার পাইকারি পর্যায়ে ১৯.৮৫ শতাংশ এবং গ্রাহক পর্যায়ে গড়ে ১৬.৬৮ শতাংশ বেড়ে গেছে বিদ্যুতের দাম। নতুন ঘোষণায় পাইকারি বিদ্যুতের দাম ৭ টাকা থেকে ১ টাকা ৩৯ পয়সা বৃদ্ধি করে ৮ টাকা ৩৯ পয়সা নির্ধারণ করেছে বিইআরসি। এছাড়া খুচরো পর্যায়ের ৯ টাকা ১১ পয়সা থেকে ১ টাকা ৫২ পয়সা বাড়িয়েRead More
সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে গেলেন জামায়াত আমীর
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের প্রথিতযশা সাংবাদিক, দৈনিক সিলেটের ডাক পত্রিকার নির্বাহী সম্পাদক ও দৈনিক জালালাবাদের সাবেক নির্বাহী সম্পাদক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর বাসায় গিয়েছে জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডাঃ শফিকুর রহমান এমপি। তিনি মঙ্গলবার (২ জুন) প্রবীণ সাংবাদিক আব্দুল হামিদ মানিককে দেখতে তাঁর দরগামহল্লাস্থ বাসায় গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং দ্রুত সুস্থ্যতা কামনা করে মোনাজাত করেন। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারী জেনারেল ও কেন্দ্রীয় প্রচার মিডিয়া সেক্রেটারী অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেটRead More


