বৈশাখী নিউজ ২৪
সাবেক মন্ত্রী মান্নানের এপিএস হাসনাত কারাগারে
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নানের সাবেক ব্যক্তিগত সহকারী (এপিএস) হাসনাত হোসাইনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। বুধবার (১০ জুন) দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় আসামি হিসেবে আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন তিনি। শুনানি শেষে আদালতের বিচারক নুরুল হক তাঁর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। বিষয়টি নিশ্চিত করেছেন সংশ্লিষ্ট আদালতের পিপি মো. কামাল হোসেন। জানা গেছে, এম এ মান্নান পরিকল্পনামন্ত্রী থাকাকালে হাসনাত হোসাইন তাঁর ব্যক্তিগত সহকারী হিসেবে দায়িত্ব পালন করেন। দুজনেরই বাড়ি সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার ডুংরিয়াRead More
সালমান শাহর মৃত্যুর রহস্য উদঘাটনে কবর থেকে মরদেহ উত্তোলনের অনুমতি
বৈশাখী নিউজ ডেস্ক: চিত্রনায়ক সালমান শাহ (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) হত্যা মামলার তদন্তে নতুন অগ্রগতি হিসেবে তার মরদেহ কবর থেকে উত্তোলনের অনুমতি দিয়েছেন আদালত। হত্যার প্রকৃত কারণ অনুসন্ধানের স্বার্থে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে মরদেহ উত্তোলন, সুরতহাল প্রতিবেদন প্রস্তুত এবং পুনরায় ময়নাতদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির পরিদর্শক জিয়াউল মোর্শেদের আবেদনের পরিপ্রেক্ষিতে গত ২৪ মে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানা এই আদেশ দেন। এর আগে ২০ মে তদন্তকারী কর্মকর্তা আদালতে আবেদনটি দাখিল করেন। বুধবার (১০ জুন) জিয়াউল মোর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, আদালতের অনুমোদন পাওয়ার পর প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেRead More
আজ রাতে দেশের ১২ অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে রাতের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের পাশাপাশি এসব এলাকায় বজ্রবৃষ্টিও হতে পারে এ সময়। বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া সতর্কবার্তায় এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই বার্তা অনুযায়ী, বুধবার (১০ জুন) দিবাগত রাত ১টার মধ্যে ঢাকা, রাজশাহী, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, ফরিদপুর, মাদারীপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, কুমিল্লা এবং সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকাRead More
হাম উপসর্গ নিয়ে একদিনে আরও ৮ জনের মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশে হাম-সংক্রান্ত রোগে আরও আট শিশু মারা গেছে। এ নিয়ে চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩৯ জনে। বুধবার (১০ জুন) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার সকাল ৮টা থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে কেউ মারা না গেলেও সন্দেহজনক হাম রোগে মৃত্যু হয়েছে আটজনের। অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত নিশ্চিত হামে ৯২ জনের প্রাণ গেছে। একই সময়ে সন্দেহভাজনRead More
মাধবপুরে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজির চালক-যাত্রী নিহত
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাম্পট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশার চালক ও এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে মাধবপুর উপজেলার আন্দিউড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙাডুবা গ্রামের বাবু মিয়ার ছেলে আক্কাস মিয়া (৪০) এবং একই উপজেলার রতনপুর গ্রামের মৃত্তিকা বিজ্ঞানী ড. কামরুল আহসানের স্ত্রী মনোয়ারা খাতুন (৭০)। আহত দুইজনের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সিলেটগামী একটি ডাম্পট্রাক ফিডার সড়ক থেকে মহাসড়কে উঠতেRead More
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তি আবেদন শুরু
বৈশাখী নিউজ ডেস্ক: রাজধানীর সরকারি সাত কলেজের সমন্বয়ে গঠিত নতুন ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি’র ২০২৫-২৬ শিক্ষাবর্ষে স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষার পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা যাচাই, আবেদন ফি জমাসহ বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে এতে। বুধবার (১০ জুন) থেকে অনলাইনে শুরু হয়েছে ভর্তির আবেদন। আগামী ২০ জুন পর্যন্ত আবেদন করতে পারবেন ভর্তিচ্ছুরা। আগামী ৫ জুলাই থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে। ভর্তি পরীক্ষা শেষে ৬ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথমবর্ষের ক্লাস। বিজ্ঞপ্তির তথ্যমতে, ২০২৫-২৬ শিক্ষাবর্ষে কলা, বিজ্ঞান, সমাজবিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা- এ তিন ইউনিটের বিভিন্ন বিভাগে ৪ বছর মেয়াদি প্রথমবর্ষRead More
সিলেটে হাম-উপসর্গে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার (১০ মে) সকাল ৮টা পর্যন্ত এই ২৪ ঘন্টার মধ্যে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ৫ মাস বয়েসি এ শিশুর বাড়ি সিলেটের জকিগঞ্জ উপজেলায়। এ নিয়ে সিলেট বিভাগে হাম ও উপসর্গে মোট মৃতের সংখ্যা ৬৮ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে সরাসরি হাম রোগে মারা গেছেন ৪ জন ও বাকিরা উপসর্গে। বুধবার (১০ জুন) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য অধিদপ্তর জানায়, এই সময়ে বিভাগের বিভিন্নRead More
দেশের বাজারে ম্বর্ণের দাম আরও কমলো
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে ম্বর্ণের দাম আরও কমানো হয়েছে। সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ম্বর্ণের দাম কমানো হয়েছে ৬ হাজার ৫৯১ টাকা। এতে এক ভরি ম্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। স্থানীয় বাজারে তেজাবী ম্বর্ণের (পাকা সোনা) দাম কমার পরিপ্রেক্ষিতে এই দাম কমানো হয়েছে। বুধবার (১০ জুন) সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। বুধবার সকালে বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং কমিটি বৈঠকে করে এই দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। পরেRead More
মাদ্রিদে কোকোর স্মরণে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্পন্ন
হোসাইন ইকবাল, স্পেন থেকে: স্পেনের রাজধানী মাদ্রিদে স্পেন বিএনপির উদ্যোগে মরহুম আরাফাত রহমান কোকোর স্মরণে টি-১৬ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। সোমবার (৮ জুন) বিকেলে মাদ্রিদের খেতাফে মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নেয় ঢাকা ফ্রুতাস ও তারুণ্য মাদ্রিদ। উত্তেজনাপূর্ণ এ ম্যাচে তারুণ্য মাদ্রিদকে পরাজিত করে ঢাকা ফ্রুতাস ক্রিকেট টিম চ্যাম্পিয়ন হওয়ার কৃতিত্ব অর্জন করে। স্পেন বিএনপির সভাপতি জামাল উদ্দিন মনিরের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রমিজ উদ্দিনের সঞ্চালনায় আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রিদস্থ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মাসুদুর রহমান। অনুষ্ঠানের শুরুতে স্বাগতRead More
তাহিরপুরের রক্তি নদীতে নিখোঁজ যুবকের লাশ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: হাউজবোডে ও মালামাল পরিবহনকারী নৌকার চালকদের মধ্যে কথা-কাটাকাটি ও হাতাহাতি ঘটনায় সুনামগঞ্জের তাহিরপুরের রক্তি নদীতে পড়ে নিখোঁজ আমিন মিয়ার (২২) লাশ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫ টার দিকে রক্তি নদীতেই তার মরদেহ উদ্ধার করা হয়েছে। এর পূর্বে ভোর রাতে উপজেলা বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোডে ও মালামাল পরিবহনকারী নৌকা রাখা নিয়ে ঝগড়া ও হাতাহাতি ঘটনা ঘটে। নিহত মালবাহী নৌকার ষ্টাফ আমিন মিয়া কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার আগানগর ইউনিয়নের কলাপাড়া গ্রামের কামাল হোসেনের ছেলে। জানা গেছে, উপজেলার বালিজুড়ী ইউনিয়নের আনোয়ারপুর-পাতারী এলাকায় হাউজবোড ও মালামালRead More


