Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেট-সুনামগঞ্জ সড়কে বাসচাপায় নারীর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-সুনামগঞ্জ সড়কের চেচান এলাকায় যাত্রীবাহী বাসের চাপায় শিউলী বেগম (৪৪) নামে এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) বিকেল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহত শিউলী বেগম সিলেট মহানগরীর শেখঘাট এলাকার মৃত মান্না মিয়ার স্ত্রী। ঘটনার পর ঘাতক বাসটি আটক করেছে শান্তিগঞ্জ হাইওয়ে পুলিশ। এ সময় বাসের সহকারী রেজাউল হককে হেফাজতে নেওয়া হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শিউলী বেগম সিলেট থেকে এক আত্মীয়ের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে চেচান সেতুর পশ্চিম পাশে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে নামেন। অটোরিকশার ভাড়া পরিশোধ করার সময় সুনামগঞ্জ থেকে সিলেটগামী একটি যাত্রীবাহীRead More


বিয়ানীবাজার বিএনপির সাধারণ সম্পাদক সাময়িক বহিষ্কার

বৈশাখী নিউজ ডেস্ক: দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে সিলেটের বিয়ানীবাজার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. ছরওয়ার হোসেনের পদ সাময়িকভাবে স্থগিত করেছে সিলেট জেলা বিএনপি। বৃহস্পতিবার (১১ জুন) সিলেট জেলা বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ‎ ‎দলীয় সুত্র জানায়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ‎ ‎বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বিয়ানীবাজার উপজেলা বিএনপির প্রথম যুগ্ম সম্পাদক গিয়াস উদ্দিন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন। ‎সিলেট জেলা বিএনপির সভাপতি ও সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী এবং জেলা বিএনপির সাধারণRead More


জমকালো আয়োজনে মেক্সিকোতে পর্দা উঠলো ফুটবল বিশ্বকাপের

স্পোর্টস ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার মেক্সিকোতে পর্দা উঠলো যাচ্ছে ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত ফুটবল বিশ্বকাপের। উদ্বোধনী ম্যাচে মাঠে নামতে যাচ্ছে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার (১১ জুন) সিটির ঐতিহাসিক আজতেকা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হচ্ছে বাংলাদেশ সময় দিবাগত রাত ১টায়। এর আগে শুরু হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান। যেখানে মেক্সিকোর আদিবাসী সংস্কৃতি, লোকজ পরিবেশনা এবং ঐতিহ্যবাহী ‘পাপেল পিকাডো’ শিল্প তুলে ধরা হবে। পারফর্ম করবেন শাকিরা ও নাইজেরিয়ার তারকা বার্না বয়, যেখানে অফিসিয়াল গান হিসেবে থাকছে ‘ডাই ডাই (লেটস গো)’। ৪৮ দলের এই বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ দেখতে নির্ধারিত সময়ের আগেই থেকে স্টেডিয়ামেরRead More


খুলনা সিটি মেডিকেলে ভয়াবহ আগুন

বৈশাখী নিউজ ডেস্ক: খুলনার সিটি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১১ জুন) রাত সা‌ড়ে ৯টার দি‌কে হাসপাতালটিতে এ অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ইতোমধ্যে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ফায়ার সার্ভিসের ৫ ইউনিট। তারা আগুন নেভা‌নোর চেষ্টা ক‌রছে। তারা নীচতলার অ‌ক্সি‌জেন রু‌মে পা‌নি দি‌তে থা‌কে। রাত ১১টা পর্যন্ত বেজ‌মেন্ট থে‌কে ধোয়া বের হ‌তে দেখা যায়। প্রত‌্যক্ষদর্শী একজন জানান, রাত সা‌ড়ে ৯টার দি‌কে খুলনা সি‌টি মে‌ডি‌কেল ক‌লে‌জের বেজমেন্ট থে‌কে শব্দ হয় এরপর আগু‌নের সূত্রপাত হয়। অ‌গ্নিকা‌ন্ডের সুচনা নীচতলায় হ‌লেও ধোয়া সারা বি‌ল্ডিং‌য়ে ছ‌ড়ি‌য়ে প‌ড়ে। ফায়ার সা‌র্ভিসের সদস‌্যদেরRead More


অনলাইনে যেভাবে দেখবেন ফুটবল বিশ্বকাপের খেলা

স্পোর্টস ডেস্ক: ফুটবল বিশ্বকাপ নিয়ে বিশ্বের সর্বস্তরের মানুষের উন্মাদনার শেষ নেই। তবে বাংলাদেশের মানুষের উন্মদনা যেন একটু বেশিই। অথচ কিছুদিন আগেই মনে হচ্ছিলো প্রিয় দলের খেলা সরাসরি দেখতে পারবেন না বাংলাদেশের সমর্থকরা। অবশ্য সেই শঙ্কার মেঘ কেটেছে। ঘরে বসেই দেশের তিনটি টিভি চ্যানেলে খেলা দেখা যাবে। রাষ্ট্রীয় টিভি চ্যানেল বিটিভির পাশাপাশি বিশ্বকাপের খেলা সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস ও সময় টেলিভিশন। শুধু তাই নয়, ম্যাচগুলো অনলাইনেও উপভোগ করতে পারবন ফুটবলপ্রেমীরা। সাবস্ক্রিপশন ফি দিয়ে মোবাইল ফোন কিংবা স্মার্ট ডিভাইসে মাই রবি অ্যাপ, বাংলালিংকের টফি ও গ্রামীণফোনের বায়োস্কোপ থেকে ঘরে বসেই দেখা যাবেRead More


কিশোরগঞ্জে ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, আহত ৩

বৈশাখী নিউজ ডেস্ক: কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পণ্যবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত তিনজন। বৃহস্পতিবার (১১ জুন) ভোরে উপজেলার শ্রীরামদী এলাকায় সরকারি হিমাগার সংলগ্ন ঢাকা-কিশোরগঞ্জ সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা এলাকার রুস্তম আলীর ছেলে বাদল মিয়া এবং হোসেনপুর উপজেলার শাহেদল ইউনিয়নের দাপুনিয়া এলাকার শামসুদ্দিনের ছেলে ইছাম উদ্দিন। তারা সবাই শৌখিন মৎস্যশিকারী ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, ভোররাতে ঢাকা থেকে কিশোরগঞ্জগামী একটি মালবাহী ট্রাক শ্রীরামদী সরকারি হিমাগার এলাকায় বিপরীতমুখী একটি ব্যাটারিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশার দুই যাত্রী নিহতRead More


সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের প্রস্তুতি সভা

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশে পুশইন ও সীমান্ত হত্যার প্রতিবাদে ১১ দলীয় ঐক্যের কেন্দ্রঘোষিত কর্মসুচীর অংশ হিসেবে সিলেটের সীমান্তবর্তী উপজেলাসমুহে বিক্ষোভ কর্মসুচীর ডাক দেয়া হয়েছে। শুক্রবার (১২ জুন) সিলেটের ৬টি সীমান্তবর্তী উপজেলা বিয়ানীবাজার, কোম্পানীগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলা সদরে পৃথক বিক্ষোভ কর্মসুচী পালিত হবে। পৃথক কর্মসুচীতে ১১ দলীয় ঐক্যেও সিলেট জেলা ও মহানগর নেতৃবৃন্দ উপস্থিত থাকবেন। এদিকে শুক্রবারের বিক্ষোভ কর্মসুচীকে সফলের লক্ষ্যে সিলেট জেলা ও মহানগর ১১ দলীয় ঐক্যের উদ্যোগে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়। বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় মহানগর ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ও মহানগর জামায়াতের আমীরRead More


আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ

বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন স্থানে বৃহস্পতিবার (১১ জুন) রাত ৯টা ৪০ মিনিটে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (ইএমএসসি) ও মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থার (ইউএসজিএস) তথ্য অনুযায়ী, এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে। এর উপকেন্দ্র ছিল ভারতের আসাম রাজ্যের সিলচর শহর থেকে ১৯ কিলোমিটার উত্তর-পূর্ব দিকে এবং মণিপুরের রাজধানী ইম্ফল থেকে ১০০ কিলোমিটার পশ্চিমে (২৪ দশমিক ৯১৬ উত্তর অক্ষাংশ এবং ৯২ দশমিক ৯৬২ পূর্ব দ্রাঘিমাংশ)। উৎপত্তিস্থলটি রাজধানী ঢাকা থেকে প্রায় ২৮৭ কিলোমিটার দূরে হলেও ভারতের আসাম ও মণিপুর রাজ্যের সীমান্তবর্তী বাংলাদেশেরRead More


৫৮ পাবলিক বিশ্ববিদ্যালয় পেল ১২ হাজার কোটি টাকা

বৈশাখী নিউজ ডেস্ক : ২০২৬-২৭ অর্থবছরে দেশের ৫৮টি পাবলিক বিশ্ববিদ্যালয়কে ১২ হাজার ১ কোটি ৮২ লাখ টাকার বাজেট অনুমোদন করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি)। পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের মোট বাজেটের মধ্যে ৭ হাজার ৪২৮ কোটি ৪৩ লাখ টাকা পরিচালন ব্যয় এবং ৪৩টি প্রকল্পের অনুকূলে ৪ হাজার ৫৭৩ কোটি ৩৯ লাখ টাকা উন্নয়ন ব্যয় হিসেবে বরাদ্দ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১১ জুন) ইউজিসি চেয়ারম্যান প্রফেসর ড. মামুন আহমেদের সভাপতিত্বে ১৭৮তম পূর্ণ কমিশন সভায় এ বাজেট অনুমোদন করা হয়। সভার কার্যপত্র উপস্থাপন করেন ইউজিসি সচিব ড. ফখরুল ইসলাম। সভায় ২০২৫-২৬ অর্থবছরের সংশোধিত বাজেট এবংRead More


শাবিপ্রবির হলে হলে বড় পর্দা স্থাপন করল প্রশাসন

বৈশাখী নিউজ ডেস্ক: শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে ‘ফিফা বিশ্বকাপ ফুটবল-’ উপভোগ করতে ৬টি আবাসিক হলে বড় পর্দা স্থাপন করেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) প্রশাসন। বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল গুলোতে এসব পর্দা স্থাপন করা হয় বলে জানান শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ। পুরো ফিফা বিশ্বকাপ সুষ্ঠু ও উৎসবমূখর পরিবেশে উপভোগ করতে প্রতিটি আবাসিক হলে শিক্ষার্থীদের নিয়ে ৮-১০ট সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শাহপরাণ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. ইফতেখার আহমদ বলেন, বিশ্বকাপের ম্যাচগুলো যেন শিক্ষার্থীরা একসঙ্গে ও আনন্দঘন পরিবেশে উপভোগ করতে পারেন, সেজন্য ছেলেদেরRead More