Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

মহানবীকে নিয়ে ফেসবুকে আপত্তিকর পোস্ট, পুলিশ হেফাজতে যুবক

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ইসলাম ধর্ম ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে প্রিন্স রায় দীপ্ত (২৫) নামে এক যুবককে পুলিশ হেফাজতে নিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকেলে বাদাঘাট বাজারের মুক্তার মিয়ার তেলের দোকান থেকে পুলিশ তাকে কৌশলে হেফাজতে নেয়। এ সময় বাজার এলাকায় বিপুলসংখ্যক মানুষ জড়ো হয়ে অভিযুক্তের বিচারের দাবিতে বিক্ষোভ করে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অভিযুক্ত প্রিন্স রায় দীপ্ত উপজেলার বাদাঘাট ইউনিয়নের গড়কাটি গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে প্রিন্স রায় দীপ্ত তারRead More


হরমুজ নিয়ে বড় ঘোষণা দিল ইরান-ওমান

আন্তর্জাতিক ডেস্ক: হরমুজ প্রণালিতে নৌ-চলাচলের ভবিষ্যৎ ব্যবস্থাপনা নিয়ে আলোচনা চালাতে ওমান ও ইরান একটি যৌথ প্রশাসনিক কাঠামো গঠনের সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার (২৩ জুন) ওমানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে। ওমানের রাজধানী মাসকাটে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির সফরকালে অনুষ্ঠিত বৈঠকের পর এই ঘোষণা আসে। সফরের সময় ইরানি প্রতিনিধিদল ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে সাক্ষাৎ করেন এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আলবুসাইদির সঙ্গেও বৈঠক করেন। হরমুজ প্রণালির উপকূলীয় রাষ্ট্র হিসেবে ওমান ও ইরান আন্তর্জাতিক আইন অনুযায়ী এই গুরুত্বপূর্ণ জলপথে নিরাপদ নৌ-চলাচল নিশ্চিত করার প্রতিশ্রুতিRead More


সিলেটে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নতুন কমিটি গঠন

বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার অন্তর্গত কোতোয়ালী থানা শাখার ৩১ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। সোমবার (২২ জুন) এই নবগঠিত কমিটির অনুমোদন প্রদান করা হয়। কমিটির অনুমোদনপত্রে যৌথভাবে স্বাক্ষর করেছেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট, সিলেট মহানগর শাখার ভারপ্রাপ্ত আহ্বায়ক তুহিন কান্তি নাগ ও সদস্য সচিব রাজিব কুমার দে। নবগঠিত এই ৩১ সদস্য বিশিষ্ট কমিটির আহ্বায়ক হিসেবে সবুজ তালুকদার এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে সঞ্জয় সিংহ, যুগ্ম আহ্বায়ক সুজিত দেব, মিন্টু সিংহ, সুদীপ চৌধুরী কৃষ্ণ, বকুল পুরকায়স্থ, মান্না দে,Read More


সিলেটে আবাসিক হোটেল থেকে ৬ নারী-পুরুষ আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর তালতলার দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে ৬ নারী-পুরুষকে আটক করা হয়েছে। অনৈতিক কাজের অভিযোগে তাদের আটক করা হয় বলে জানিয়েছে পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করে মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ। আটককৃতরা হলেন ফয়জুল ইসলাম ফয়েজ (৫০), আলাউর রহমান আলম (২৮), আলমগীর (৩৫), ইভা আক্তার (২০), সালমা আক্তার রোকেয়া (৪২) ও নাজমিন আক্তার (৩০)। পুলিশ জানায়, তালতলার রহমানিয়া বোর্ডিং ও ছাদী গেস্ট হাউজ থেকে তাদের আটক করা হয়। সেই সাথে দুটি হোটেলকেই সিলগালা করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে আইনগতRead More


সিলেটে স্থাপিত হচ্ছে দেশের প্রথম বায়োড্রায়িং প্ল্যান্ট: বর্জ্য হবে জ্বালানি

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট সিটি কর্পোরেশনে (সিসিক) আধুনিক বর্জ্য ব্যবস্থাপনার অংশ হিসেবে দেশের প্রথম ‘বায়োড্রায়িং প্ল্যান্ট’ স্থাপন করা হচ্ছে। উন্নত প্রযুক্তির এই প্ল্যান্টটি বাস্তবায়িত হলে নগরীর বর্জ্য ব্যবস্থাপনায় আমূল পরিবর্তনের পাশাপাশি বর্জ্য থেকে জ্বালানি উৎপাদন করা সম্ভব হবে। ​মঙ্গলবার (২৩ জুন) বিকেলে নগরভবন সভাকক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই প্রকল্পের অগ্রগতি ও কর্মপদ্ধতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। ​সভায় সভাপতির বক্তব্যে সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, “নগরীর বর্জ্য ব্যবস্থাপনাকে আধুনিকায়ন এবং পরিবেশবান্ধব করে তুলতে আমরা এই বায়োড্রায়িং প্ল্যান্ট স্থাপন করতে চাই। এটি বর্জ্যকে জ্বালানিতে রূপান্তরের মাধ্যমে একটি বৃত্তাকার অর্থনীতিRead More


সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল কার্যক্রম চালুর দাবিতে টানা তৃতীয় দিনের বিক্ষোভ

বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ মেডিকেল কলেজে অবিলম্বে হাসপাতালের কার্যক্রম চালু, প্রয়োজনীয় ক্লিনিক্যাল ক্লাস নিশ্চিত করা এবং শূন্য পদে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন দাবিতে টানা তৃতীয় দিনের মতো বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। মঙ্গলবার (২৩ জুন) সকালে কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। আন্দোলনের অংশ হিসেবে তাঁরা একাডেমিক ভবনে তালাও ঝুলিয়ে দেন। এ সময় শিক্ষকদের সঙ্গে শিক্ষার্থীদের আলোচনা অনুষ্ঠিত হয়। পরে শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা ফোনে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে পর্যায়ক্রমে দাবিগুলো বাস্তবায়নের আশ্বাস দেন। তবে আশ্বাসে সন্তুষ্ট না হয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন শিক্ষার্থীরা। শিক্ষার্থীরা জানান, আগামীকাল বুধবার সকালেRead More


সিলেটে ৫টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার, আটক ২

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) অভিযানে ৫টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার এবং চোরচক্রের দুই সদস্যকে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) বিকেল ৪টা ৪৫ মিনিটে এসআই (নিঃ) অঞ্জন কুমার দেবনাথ সঙ্গীয় ফোর্সসহ দক্ষিণ সুরমা থানাধীন সিলেট সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের মোমিনখলা এলাকায় অভিযান পরিচালনা করেন। এ সময় জাহেদুল ইসলাম (দারোগা বাড়ি)-এর বাড়ির সামনে থেকে পুরোনো ৩টি চোরাইকৃত সিএনজি অটোরিকশা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাড়িগুলোর ইঞ্জিন নম্বর অস্পষ্ট ছিল এবং বডির বিভিন্ন অংশ ভাঙা অবস্থায় পাওয়া যায়। অভিযানকালে চোরচক্রের সদস্য আব্দুস শহীদ (৩৪), পিতা-মৃত আব্দুল জলিল, সাং-সোনাসার,Read More


সিলেটে শিশু ফাহিমা হত্যাকারী জাকিরকে আদালতে গণপিটুনি

বিশেষ সংবাদদাতা: চার বছরের শিশু ফাহিমা ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি জাকিরকে আদালতে গণপিটুনি দিয়েছে জনতা। মঙ্গলবার (২৩ জুন) কোর্ট লকাফ থেকে সিলেট আদালতের চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের তৃতীয় তলায় অবস্থিত সিলেটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে আসামিকে হাজির করার সময় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন আদালত সূত্র। আদালত সূত্র জানায়, গত ১১ মে রাতে ফাহিমাকে হত্যার অভিযোগে তার প্রতিবেশী চাচা জাকির হোসেনকে (৩০) গ্রেপ্তার করে পুলিশ। গ্রেফতারের পর থেকে সে সিলেট কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছে। মঙ্গলবার শিশু ফাহিমা হত্যা মামলার আদালতের পূর্ব নির্ধারিত ধার্য তারিখ ছিল। ওইদিনRead More


কমলগঞ্জে ২টি প্রতিষ্ঠানকে জরিমানা

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্য ব্যবহার এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না রাখার দায়ে ২টি প্রতিষ্ঠানকে ১০ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (২৩ জুন) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল, মৌলভীবাজার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, মৌলভীবাজার এর একটি যৌথ আভিযানিক দল কমলগঞ্জ পৌরসভার চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ এবং পণ্যের মূল্য তালিকা প্রদর্শিত না রাখার দায়ে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮ ও ৪৩ ধারায়Read More


সিলেটে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ২ যুবক আটক

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের সীমান্তবর্তী উপজেলা কোম্পানীগঞ্জে মাদকবিরোধী অভিযানে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুই যুবককে আটক করা হয়েছে। সোমবার (২২ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ধোলাই ব্রিজ এলাকায় অভিযান চালায় ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়ি। ফাঁড়ির ইনচার্জ নুর মিয়ার নেতৃত্বে পরিচালিত অভিযানে মাদকসহ তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন উপজেলার বালুচর গ্রামের সাধন সরকারের ছেলে সুমন সরকার (২৬) এবং একই গ্রামের ভুবন বিশ্বাসের ছেলে কার্তিক বিশ্বাস (২৩)। পুলিশ জানায়, অভিযানের সময় আটক দুইজনের কাছ থেকে ২২৪ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদক জব্দ করেRead More