বৈশাখী নিউজ ২৪
ঢলের পানিতে তলিয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক
বৈশাখী নিউজ ডেস্ক: ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত হয়ে গেছে সুনামগঞ্জ-তাহিরপুর সড়ক। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে সীমান্তের জাদুকাটা নদী ও রক্তি নদীর পানি বৃদ্ধি পেয়ে এবং পাহাড়ি ঢলের পানিতে সড়কের বিশ্বম্ভরপুর উপজেলার শক্তিয়ারখলা এলাকায় ‘১০০ মিটার’ নামকটি জায়গাটি প্লাবিত হয়েছে। এতে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন না হলেও ঝুঁকি নিয়ে চলাচল করছেন যানবাহন ও স্থানীয় লোকজন। সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড ও বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ভারি বৃষ্টি ও পাহাড়ি ঢলের পানিতে সীমান্তের জাদুকাটা ও রক্তি নদীর পানি বুধবার (৮ জুলাই) থেকেই বৃদ্ধি পাচ্ছে। তাহিরপুর উপজেলার লাউড়েরগড় এলাকায় গতRead More
ওসমানী মেডিকেলে ইন্টার্ন চিকিৎসকদের ধর্মঘট প্রত্যাহার, কাজে ফিরবেন শনিবার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ক্যাজুয়ালিটি বিভাগে কর্তব্যরত ইন্টার্ন চিকিৎসকদের ওপর গত মঙ্গলবার (৭ জুলাই) দিবাগত রাত পৌনে ১টা থেকে দেড়টা পর্যন্ত সংঘটিত হামলার ঘটনায় গভীর উদ্বেগ, ক্ষোভ এবং তীব্র নিন্দা জানিয়েছে ইন্টার্ন ডক্টরস অ্যাসোসিয়েশন (আইডিএ)। পাশাপাশি এসময় নেতৃবৃন্দরা হাসপাতাল কর্তৃপক্ষের সাথে বৃহস্পতিবার দুপুর ১২ টা থেকে বিকেল ৫টা পর্যন্ত দীর্ঘ পাঁচ ঘণ্টার বৈঠকের পর সম্মিলিত সিদ্ধান্ত অনুযায়ী নির্দিষ্ট শর্তসাপেক্ষে আগামী শনিবার থেকে সকল ইন্টার্ন চিকিৎসক কর্মস্থলে যোগদান করবেন বলেও জানা গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট এমএজি ওসমানীRead More
সুনামগঞ্জে পর্যটকবাহী হাউসবোট চলাচলে সতর্কতা জারি
বৈশাখী নিউজ ডেস্ক: ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জের সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি পেয়ে বন্যা পরিস্থিতি সৃষ্টি হওয়ার আশঙ্কায় সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরসহ বিভিন্ন পর্যটন এলাকায় পর্যটক বহনকারী হাউসবোটের জন্য জরুরি সতর্কতামূলক নির্দেশনা জারি করেছে সুনামগঞ্জ জেলা প্রশাসন। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেলে সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মতিউর রহমান খান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব নির্দেশনা জারি করা হয়। নির্দেশনাটি জেলা প্রশাসনের ফেসবুক পেজে প্রকাশ করা হয়েছে। জরুরি নির্দেশনায় উল্লেখ করা হয়, সুনামগঞ্জ জেলা এবং ভারতের মেঘালয় রাজ্যের চেরাপুঞ্জি এলাকায় অতিবৃষ্টির ফলে সুরমা নদীসহ জেলার বিভিন্ন নদ-নদীর পানিRead More
সিলেটে জেলা পরিষদের দেড় কোটি টাকার ভূমি উদ্ধার, অবৈধ স্থাপনা উচ্ছেদ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট জেলা পরিষদের মালিকানাধীন বেদখল হয়ে যাওয়া প্রায় দেড় কোটি টাকা মূল্যের ভূমি উদ্ধার করা হয়েছে। ৯ জুলাই (বৃহস্পতিবার) সকালে সিলেটের গোয়াইনঘাট উপজেলার সালুটিকর বাজারে জেলা পরিষদের প্রশাসক আবুল কাহের চৌধুরী শামীমের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। অভিযান সূত্রে জানা গেছে, সালুটিকর মৌজার ১৬২ নম্বর জেএল এবং ২ নম্বর খতিয়ানের ৪৭২, ৪৭৪ ও ৭৫৫ নম্বর দাগের অন্তর্গত প্রায় ৩০ শতক ভূমি দীর্ঘদিন ধরে অবৈধ দখলে ছিল। লিজ ছাড়াই এই জমিতে অবৈধভাবে স্থাপনা তৈরী করে দোকানপাট এবং রাস্তার গোলচত্বর দখল করে আরও কিছু দোকানপাট বসিয়ে কিছুRead More
আদর্শ শিক্ষক পরিষদ সিলেটের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরী আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, একটি আদর্শ জাতি গঠনে যুগোপযোগী শিক্ষা ব্যবস্থার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও চরিত্র গঠন অপরিহার্য। শিক্ষার মূল লক্ষ্য হওয়া উচিত দক্ষ, সৎ ও দেশপ্রেমিক নাগরিক তৈরি করা। এজন্য শিক্ষা ব্যবস্থায় প্রয়োজনীয় সংস্কার সময়ের দাবি। তিনি আরও বলেন, শিক্ষকদের শুধু পাঠদানেই সীমাবদ্ধ না থেকে শিক্ষার্থীদের নৈতিক বিকাশেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ লক্ষ্যে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি। তিনি বুধবার (৮ জুলাই) রাতে আদর্শ শিক্ষক পরিষদ সিলেট আয়োজিত নগরীর বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দেরRead More
কমলগঞ্জে নদী ভাঙনে ১৫ হাজার মানুষ পানিবন্দি, শাকসবজি ক্ষতিগ্রস্ত
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: গত দুই দিনের ভারী বৃষ্টি ও উজানের পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জের ধলাই নদীর সীমান্তবর্তী মখাবিল এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে বন্যার সৃষ্টি হয়েছে। ভারতীয় বিএসএফ’র বাঁধার কারনে মখাবিলে ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধ মেরামত করতে পারেনি পানি উন্নয়ন বোর্ড। নদী ভাঙনে প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়ছে। বিভিন্ন স্থানে রাস্তাঘাট তলিয়ে গেছে এবং সড়কের কালভার্ট ভেঙ্গে পড়েছে। পানির ¯্রােতে রোপিত আউশক্ষেত ও শাকসবজি’র ক্ষতিগ্রস্ত হচ্ছে। জানা যায়, অব্যাহত বর্ষনের কারনে ভারতীয় পাহাড়ি ঢল নেমে কমলগঞ্জের নদী, ছড়া খাল-বিল উপচে পানি বেরিয়ে আসে। উজানের প্রবল ¯্রােতে ধলাই নদীর ইসলামপুরRead More
বরখাস্ত হচ্ছেন ৫৭ পুলিশ কর্মকর্তা
বৈশাখী নিউজ ডেস্ক: চব্বিশের গণঅভ্যুত্থানের পর থেকে কর্মস্থলে অনুপস্থিত ও পলাতক থাকা ৫৭ জন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর অংশ হিসেবে বৃহস্পতিবার (৯ জুলাই) তিন পুলিশ কর্মকর্তাকে বরখাস্ত করে প্রজ্ঞাপন জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বরখাস্ত হওয়া তিন কর্মকর্তা হলেন—৩৩তম বিসিএস ব্যাচের মিশু বিশ্বাস, জুয়েল চাকমা এবং ৩৬তম বিসিএস ব্যাচের মাহমুদুল হাসান। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (শৃঙ্খলা) কাজী সাইফুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে পুলিশের অন্তত ৮২ জন ক্যাডার কর্মকর্তা পলাতক আছেন। তাদের বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া শেষেRead More
শিশু ইরা মনি ধর্ষণচেষ্টা ও হত্যা মামলার আসামির মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের সীতাকুণ্ডে আট বছরের শিশু জান্নাতুল নাঈম ওরফে ইরা মনিকে ধর্ষণে ব্যর্থ হয়ে শ্বাসনালি কেটে হত্যার বহুল আলোচিত মামলায় মূল অভিযুক্ত একমাত্র আসামি বাবু শেখকে (৪৫) নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং দণ্ডবিধির ৩০২ ধারা অনুযায়ী মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল তিনটার দিকে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এর বিচারক জান্নাতুল ফেরদৌস এ রায় ঘোষণা করেন। এ সময় আসামি কাঠগড়ায় ছিলেন। রায় দ্রুত কার্যকর করার দাবি জানিয়েছে শিশু ইরা মনির পরিবার। মামলার নথি ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১ মার্চ সকালে ইরাRead More
ময়মনসিংহে শিশু নিছামনি ধর্ষণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
বৈশাখী নিউজ ডেস্ক: ময়মনসিংহের ধোবাউড়ায় চাঞ্চল্যকর পাঁচ বছরের শিশু নিছামনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও নদীতে ফেলে হত্যা মামলায় তিন আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তাদের দুই লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক সুদিপ্তা সরকার এই রায় প্রদান করেন। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আরিফ, রাকিব ও সিয়াম। এদিকে এই মামলায় অপ্রাপ্তবয়স্ক অপর আসামি মারুফকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের বিচারক মেজবাহ উদ্দিন আহমেদ। মামলার সূত্রে জানা গেছে, গত ১৪ জুন বিকেলে ধোবাউড়া উপজেলারRead More
সুনামগঞ্জে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, অভিযুক্ত হাবিব সিলেট গ্রেপ্তার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জে গৃহবধূ ধর্ষণের ঘটনায় দায়েরকৃত মামলায় অভিযুক্তকে সিলেট থেকে গ্রেপ্তার করেছে র্যাব-৯। বুধবার (৮ জুলাই) বিকেলে সিলেট নগরের রিকাবিবাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মামলার প্রধান আসামি মো. হাবিব (৩৫) সুনামগঞ্জ সদর উপজেলার শেখেরগাঁও এলাকার করম আলীর ছেলে। র্যাব সূত্রে জানা যায়, ভিকটিম একই এলাকার বাসিন্দা। হাবিব ভিকটিমের স্বামীর খালাতো ভাই হওয়ায় তিনি প্রায়ই তাদের বাড়িতে যাতায়াত করতেন। ঘটনার দিন গত ১৮ জুন গভীর রাতে ভিকটিমের স্বামী কর্মসূত্রে বিশ্বনাথে এবং শ্বশুর কোম্পানীগঞ্জে অবস্থান করছিলেন। এ সময় ভিকটিম তার শাশুড়িসহ বাড়িতে ছিলেন। রাত আনুমানিক ২টারRead More


