Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

৩০ বছরে ঘুষ খেয়েছেন ৪ হাজার কোটি টাকা, নগর কর্মকর্তার মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক: টানা ৩০ বছর ধরে ২২০ কোটি ইউয়ানের (প্রায় ৩২ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৩ হাজার ৯৯৯ কোটি ৪৫ লাখ টাকার বেশি) ঘুষ নেওয়ার অপরাধে পূর্ব চীনের একটি আদালত দেশটির সাবেক এক নগর কর্মকর্তাকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন। সাম্প্রতিক বছরগুলোতে দুর্নীতির মাধ্যমে হাতিয়ে নেওয়া বিপুল পরিমাণ অর্থের দিক থেকে এটি অন্যতম বড় একটি ঘটনা। বিপুল অঙ্কের ঘুষ নিয়ে মৃত্যুদণ্ড পাওয়া এই ব্যক্তির নাম ইয়াং ইউলিন। তিনি ১৯৯৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত নানজিং শহরের বিভিন্ন সরকারি পদে দায়িত্ব পালন করেছেন। দায়িত্বে থাকা অবস্থায় অর্থ আত্মসাৎ, ক্ষমতার অপব্যবহারRead More


মহাকাশ গবেষণায় চীনের বড় সাফল্য

আন্তর্জাতিক ডেস্ক: মহাকাশ গবেষণায় মার্কিন আধিপত্যকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে প্রথমবারের মতো একটি পুনঃব্যবহারযোগ্য রকেট সফলভাবে পৃথিবীতে ফিরিয়ে এনেছে চীন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম এই ঐতিহাসিক সাফল্যের খবর নিশ্চিত করেছে। এর মাধ্যমে মার্কিন ধনকুবের ইলন মাস্কের স্পেসএক্স এবং জেফ বেজোসের ব্লু অরিজিনের পর পুনঃব্যবহারযোগ্য রকেট প্রযুক্তিতে বড় মাইলফলক স্পর্শ করল বেইজিং। খবর বিবিসির। চীন অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশন জানিয়েছে, স্থানীয় সময় শুক্রবার (১০ জুলাই) দুপুর ১২টা ১৫ মিনিটে দক্ষিণ চীনের হাইনান থেকে ‘লং মার্চ ১০বি’ রকেটটি উৎক্ষেপণ করা হয়। রকেটের ওপরের অংশ থেকে বিচ্ছিন্ন হওয়ার প্রায় ছয় মিনিট পর এর বুস্টারটিRead More


জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেট মহানগর জামায়াতের মাসব্যাপী কর্মসূচি

বৈশাখী নিউজ ডেস্ক: জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট মহানগরী শাখা মাসব্যাপী ধারাবাহিক কর্মসূচি অব্যাহত রয়েছে। ঘোষিত কর্মসূচির মাধ্যমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন, আহত ও শহীদ পরিবারের খোঁজ-খবর নেওয়া, জনসচেতনতা সৃষ্টি এবং গণসম্পৃক্ততা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি পালন হচ্ছে। ঘোষিত কর্মসূচির মধ্যে- ৪ জুলাই নগরীর কোর্ট পয়েন্টে ১১ দলীয় ঐক্যের গণমিছিল অনুষ্ঠিত হয়। ৫ থেকে ৯ জুলাই মহানগর জামায়াতের উদ্যোগে পেশাজীবী সংগঠনের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হয়। এছাড়া ১০ থেকে ১৫ জুলাই জুলাই শহীদ ও আহত-পঙ্গু পরিবারের সঙ্গে মতবিনিময়, ১৬ জুলাই জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভাRead More


কমলগঞ্জে ধলাই নদী থেকে বালু উত্তোলন বন্ধের দাবিতে ৩ গ্রামবাসীর মানববন্ধন

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার উত্তর আলেপুর গ্রামের পাশ দিয়ে প্রবাহিত ধলাই নদী থেকে নিয়মবহির্ভূতভাবে বালু উত্তোলন বন্ধ এবং নদীভাঙনের কবল থেকে বসতবাড়ি, কবরস্থান, ফসলি জমি ও নদীতীর রক্ষা বাঁধ সংরক্ষণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছেন স্থানীয় বাসিন্দারা। শুক্রবার (১০ জুলাই) দুপুর ২টার দিকে কমলগঞ্জ পৌর এলাকায় আয়োজিত এ কর্মসূচিতে উত্তর আলেপুর, চণ্ডীপুর ও দক্ষিণ কুমড়াকাপন গ্রামের প্রায় পাঁচ শতাধিক নারী-পুরুষ অংশ নেন। এতে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, জনপ্রতিনিধি, কৃষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। মানববন্ধন শেষে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন ব্যবসায়ী আবুল হোসেন, জমসেদ মিয়া,Read More


কমলগঞ্জে ২০ জন সফল বাবাকে সংর্বধনা প্রদান

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: “বাবা হলেন সেই বটবৃক্ষ, যিনি রোদে পুড়ে সন্তানদের ছায়া দেন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজারের কমলগঞ্জে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বিশ্ব বাবা দিবস ও ২০ জন সফল বাবাদের সংবর্ধনা অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১০ জুলাই) সকালে কমলগঞ্জের হীড বাংলাদেশ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ প্রফেসর মো. রফি উদ্দিন। বিশ্ব বাবা দিবস উদযাপন কমিটির আহবায়ক ও শাহিদা পারভীন ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোক্তা আহমদ সিরাজের সভাপতিত্বে ও চুনারুঘাট উপজেলা শিক্ষা অফিসার কাওসার শোকরানা পান্নার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিতRead More


কমলগঞ্জে ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: মৌলভীবাজারের কমলগঞ্জে প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত সম্পাদিত ‘অঞ্জলি-২’ এর প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের আয়োজনে শুক্রবার বেলা সাড়ে ১১টায় শমশেরনগরস্থ কার্যালয়ে বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার কর্তৃক প্রকাশিত বইয়ের মোড়ক উম্মোচন করা হয়। বাংলাদেশ সাংবাদিক সমিতি, কমলগঞ্জ ইউনিটের সভাপতি নূরুল মোহাইমীন মিল্টনের সভাপতিত্বে মোড়ক উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন অধ্যক্ষ, লেখক ও গবেষক রসময় মোহান্ত। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরদা সুভাষিণী স্মৃতি পাঠাগার এর কোষাধ্যক্ষ সরস্বতি মোহান্ত, কমলগঞ্জ উপজেলা দুর্ণীতি প্রতিরোধ কমিটির সভাপতি আব্দুল হান্নান চিনু, প্রাক্তনRead More


ছাতকে যৌতুকের বলি গৃহবধূ লুবনা

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের ছাতক উপজেলায় যৌতুকের ৩ লাখ ৫০ হাজার টাকা না পেয়ে লুবনা বেগম (৩১) নামে এক গৃহবধূকে নৃশংসভাবে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে তার স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে। অভিযোগ রয়েছে, দা দিয়ে এলোপাতাড়ি কোপানোর সময় তার ডান পায়ের বৃদ্ধাঙ্গুল বিচ্ছিন্ন হয়ে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর ক্ষত সৃষ্টি হয়। ঘটনার পর অভিযুক্ত স্বামী মো. সুমন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ। গত ২৯ জুন দুপুরে উপজেলার নোয়ারাই ইউনিয়নের জোড়াপানি গ্রামে স্বামীর বাড়িতে এ ঘটনা ঘটে। গুরুতর আহত লুবনা বেগমকে প্রথমে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়াRead More


কমলগঞ্জের নিম্নাঞ্চলে বন্যার অবনতি

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি: টানা বর্ষন ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জে ধলাই নদীর সীমান্তবর্তী মখাবিল এলাকায় প্রতিরক্ষা বাঁধ ভেঙ্গে সৃষ্ট বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। তবে নিম্নাঞ্চলের মুন্সীবাজার ও পতনঊষার ইউনিয়নে পানি বৃদ্ধি পাচ্ছে। পতনউষার-তারাপাশা সড়ক নিমজ্জিত হয়েছে। পানির স্রোতে রোপিত আউশক্ষেত, টমেটোসহ শাকসবজি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হচ্ছে। কমলগঞ্জের মখাবিল এলাকায় ধলাই নদীর প্রতিরক্ষা বাঁধের প্রায় ১০০ মিটার ভেঙে লোকালয়ে পানি ঢুকে পড়ে। প্রবল স্রোতে রাস্তাঘাট ও অনেক বাড়িঘর তলিয়ে যায়। শুক্রবার উজানে পানি কমতে থাকলেও নিন্মাঞ্চলের তিনটিRead More


বিয়ানীবাজারে কিশোরী কন্যাকে ‘কুপিয়ে হত্যা’ বাবার

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের বিয়ানীবাজার উপজেলায় নানা বাড়িতে পিতার দায়ের কোপে রায়কা আক্তার রিয়া (১৭) নামে এক কিশোরী নিহত হওয়ার মর্মান্তিক ঘটনা ঘটেছে। শুক্রবার (১০ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে গোসল করতে যাওয়ার সময় রিয়াকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করেন তারই পিতা আবু বক্কর। জানা যায়, নিহত রায়কা আক্তার রিয়া তিলপাড়া ইউনিয়নের ইনাম গ্রামের মশাহিদ আলীর নাতনি। তাঁর পৈতৃক বাড়ি গোলাপগঞ্জ উপজেলার রায়গড় গ্রামে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা বিষয়টি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করেছেন।Read More


নবীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের নবীগঞ্জে টমটম গাড়ির ব্যাটারি চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে শোয়েব মিয়া (৩২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহত শোয়েব মিয়া উপজেলার বাউসা ইউনিয়নের নাদামপুর গ্রামের আব্দুল বাছিতের ছেলে। শুক্রবার (১০ জুলাই) সকালে খবর পেয়ে নবীগঞ্জ থানার কর্মকর্তা (ওসি) মো. আবুল হোসেন একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠায়। স্থানীয় সূত্রে জানা যায়, শোয়েব দীর্ঘদিন ধরে মিশুক (টমটম) গাড়ির ব্যাটারিসহ বিভিন্ন বাসাবাড়িতে চুরির সঙ্গে জড়িত ছিলেন। এ ধরনের অভিযোগে স্থানীয় লোকজন একাধিকবার তাকে আটক করেRead More