Main Menu

বৈশাখী নিউজ ২৪

 

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরেক শিশুর মৃত্যু

বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেটে হাম ও উপসর্গে আরও এক শিশু মারা গেছে। তাকে নিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ৯১-এ। সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যাওয়া ১০ মাস বয়েসি শিশুর বাড়ি সুনামগঞ্জের দিরাই উপজেলায়। শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সর্বশেষ প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে। সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় (শুক্রবার সকাল থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত) বিভাগে নতুন করে আরও ৬০ জন সন্দেহজনক হাম আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৩২ জন, সিলেট ওসমানী মেডিকেল কলেজRead More


কমলগঞ্জে ধলাই নদীতে ডুবে নিখোঁজ ১

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের কমলগঞ্জে গরুর ঘাস কেটে সাঁতরে নদী পার হওয়ার সময় ধলাই নদীর তীব্র স্রোতে তলিয়ে গিয়ে মাসুক মিয়া (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের হিরামতি এলাকায় এ ঘটনা ঘটে। নিখোঁজ মাসুক মিয়া ওই এলাকার মৃত আজিজ মিয়ার ছেলে। স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে মাসুক মিয়া ও বলাই দাস (৩০) নামে এক ব্যক্তি নদীর অপর পাড়ে ঘাস কাটতে যান। ঘাস কাটা শেষে ঘাসের বস্তা মাথায় নিয়ে সাঁতরে নদী পার হওয়ার সময় বলাই দাস তীরে উঠতে পারলেওRead More


মৌলভীবাজারে টমটম-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১, আহত ৪

বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজার-শমসেরনগর সড়কে টমটম ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আব্দুল কাদির (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় এক শিশুসহ আরও চারজন গুরুতর আহত হয়েছেন। শনিবার (১১ জুলাই) সকাল সাড়ে ১১টার দিকে জেলা সদরের মাতারকাপন শিমুলতলা বাজার সংলগ্ন বেগের বাড়ি গ্যাস পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল কাদির কমলগঞ্জ উপজেলার পতনঊষার এলাকার আব্দুল মোতালিবের ছেলে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে শমসেরনগর প্রধান সড়কে বিপরীত দিক থেকে আসা একটি দ্রুতগামী টমটমের সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের পেছনে থাকা আব্দুল কাদির ছিটকে রাস্তায় পড়েRead More


সিলেটে ৪ পয়েন্টে বেড়েছে নদ-নদীর পানি

বৈশাখী নিউজ ডেস্ক: গত কয়েকদিনের টানা বৃষ্টি ও উজানের ঢল অব্যাহত থাকায় সিলেটে চারটি পয়েন্টে নদ-নদীর পানি বেড়েছে। পাউবোর তথ্য অনুযায়ী, সুরমা নদীর সিলেট পয়েন্টে শনিবার সকাল ৬টায় পানির স্তর ছিল ৯ দশমিক ৭৮ সেন্টিমিটার, বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৮০ সেন্টিমিটার। তবে নদীর কানাইঘাট পয়েন্টে শূন্য দশমিক ৫ সেন্টিমিটার পানি কমেছে। কুশিয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে সকাল ৬টায় পানির স্তর ছিল ৯ দশমিক ৬৬ সেন্টিমিটার, বিকেল ৩টায় তা বেড়ে দাঁড়িয়েছে ৯ দশমিক ৬৯ সেন্টিমিটার। এ নদীর আমলশিদ, শেওলা ও শেরপুর পয়েন্টে পানি কমতে শুরু করেছে। এছাড়া সারিগোয়াইন ওRead More


সিলেট সীমান্তে ভারতীয় খাসিয়ার গুলিতে বাংলাদেশি যুবক নিহত

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের গোয়াইনঘাট সীমান্তে মিনহাজ উদ্দিন (২৫) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় খাসিয়ারা। শুক্রবার (১০ জুলাই) দিনগত রাত ৩টার দিকে ভারতের মেঘালয় রাজ্যের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিনহাজ গোয়াইনঘাট উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের ভাদেশ্বর গ্রামের কমর উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্র জানায়, শুক্রবার দিনগত রাত ৩টার দিকে মিনহাজ উপজেলার সোনারহাট-লাখাট সীমান্ত পেরিয়ে ভারতের লাখাট স্টেশন সংলগ্ন এলাকায় প্রবেশ করেন। এ সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় খাসিয়ারা। গুরুতর অবস্থায় সঙ্গীয়রা তাকে বাংলাদেশের অভ্যন্তরে নিয়ে আসার পর তার মৃত্যু হয়। স্থানীয়Read More


সৌদি আরবের ভিসা নিয়ে বড় সুখবর

আন্তর্জাতিক ডেস্ক: বাংলাদেশসহ সাতটি দেশের জন্য ভিসা নিয়ে নতুন উদ্যোগ নিয়েছে সৌদি আরব। দেশটির সরকার জানিয়েছে, নতুন চালু করা সমন্বিত ভ্রমণ প্যাকেজের সুবিধা প্রাথমিক পর্যায়ে সাতটি দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এর ফলে সৌদি আরবে ভ্রমণ আরও সহজ হবে। শুক্রবার (১০ জুলাই) গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব প্রাথমিকভাবে সদ্য চালু হওয়া ভিসা প্যাকেজ কর্মসূচির জন্য সাতটি দেশকে নির্বাচন করেছে। এসব দেশের নাগরিকরা এই কর্মসূচির আওতায় একটি সমন্বিত ভ্রমণ বুকিংয়ের অংশ হিসেবে ইলেকট্রনিক ট্যুরিস্ট ভিসা পাবেন। প্রাথমিক পর্যায়ে মিশর, জর্ডান, ভারত, পাকিস্তান,Read More


সেতু ধসে পড়ে বান্দরবান-রাঙামাটি সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

বৈশাখী নিউজ ডেস্ক: চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার দুধপুকুরিয়া-পদুয়া এলাকায় টানা ভারী বর্ষণ ও বন্যার পানির প্রবল স্রোতে একটি সেতু ধসে পড়েছে। এতে বান্দরবান-রাঙামাটি সড়কপথে যান চলাচল বন্ধ হয়ে গেছে। শনিবার (১১ জুলাই) সকালে বান্দরবান সদর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে এ ঘটনা ঘটে। স্থানীয় বাসিন্দারা জানান, সেতু ধসে পড়ায় কর্মস্থল, শিক্ষাপ্রতিষ্ঠান ও জরুরি প্রয়োজনে যাতায়াতকারী মানুষ সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েছেন। দ্রুত বিকল্প পারাপারের ব্যবস্থা ও নতুন সেতু নির্মাণের দাবি জানিয়েছেন তারা। খবর পেয়ে প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং দ্রুত যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপনে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়াRead More


সিলেট-৬ আসনের সাবেক এমপি শরফ উদ্দিন খসরু আর নেই

বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট-৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) আসনের সাবেক সংসদ সদস্য শরফ উদ্দিন খসরু ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শুক্রবার (১০ জুলাই) রাত ১১টার দিকে তিনি মারা যান। শরফ উদ্দিন খসরু সিলেট-৬ আসনের দুইবারের সংসদ সদস্য ছিলেন। ১৯৯১ সালে পঞ্চম জাতীয় সংসদ নির্বাচনে সিলেট-৬ আসনে জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী হিসেবে ৩৯ হাজার ৬৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। ওই সময় এই আসনের ভোটার সংখ্যা ছিল ২ লাখ ৬০ হাজার ৬১০ ভোট এবং ভোটকেন্দ্র ছিল ১১৮টি। তিনি ১৯৯৫ সালে বিএনপিতে যোগদান করেন। ১৯৯৬ সালের পনেরো ফেব্রুয়ারির একদলীয় নির্বাচনে তিনি বিএনপিরRead More


চট্টগ্রামে বন্যা-পাহাড়ধসে মৃত ৩৯, বিপর্যস্ত ৯ লাখ ২৮ হাজার মানুষ

বৈশাখী নিউজ ডেস্ক: টানা ভারী বৃষ্টি, পাহাড়ি ঢল, আকস্মিক বন্যা ও পাহাড়ধসে চট্টগ্রাম বিভাগে প্রাণহানির সংখ্যা বেড়ে ৩৯ জনে পৌঁছেছে। একই সঙ্গে চট্টগ্রাম বিভাগের পাঁচ জেলায় প্রায় ৯ লাখ ২৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। বিস্তীর্ণ এলাকা এখনও পানির নিচে থাকায় স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের শুক্রবার (১০ জুলাই) প্রকাশিত সর্বশেষ পরিস্থিতি প্রতিবেদনে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ২৩ জনের মৃত্যু হয়েছে কক্সবাজারে। নিহতদের মধ্যে ১৩ জন রোহিঙ্গা। এছাড়া চট্টগ্রামে ৮জন, বান্দরবানে ৬জন এবং রাঙ্গামাটিতে ২জন মারা গেছেন। চট্টগ্রাম জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, কয়েক দিনের ভারী বর্ষণ,Read More


১৯দিন পর খোলা হলো শাহজালালের মাজারের দানবাক্স, চলছে গণনা

বৈশাখী নিউজ ডেস্ক: ১৯ দিনের ব্যবধানে দ্বিতীয়বারের মতো সিলেটের হজরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা প্রকাশ্যে গণনা করা হচ্ছে। শনিবার (১১ জুলাই) সকাল ১০টায় মাজার প্রাঙ্গণে এই টাকা গণনার কার্যক্রম শুরু হয়। বৃহস্পতিবার (৯ জুলাই) সিলেটের মাজারের সার্বিক ব্যবস্থাপনা ও উন্নয়নসংক্রান্ত কমিটির প্রথম সভায় এ সিদ্ধান্ত হয়। এর আগে গত ২২ জুন সিলেটের সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম ৭০০ বছরের প্রথা ভেঙে প্রথমবারের মতো মাজারের টাকা প্রকাশ্যে গণনা করেন। গত ১২ জুন প্রথমবারের মতো শাহজালালের মাজারের আয়-ব্যয়ের ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেন সাবেক জেলা প্রশাসক মো. সারওয়ারRead More