বৈশাখী নিউজ ২৪
রাজনগরে বন্যার্তদের মাঝে জামায়াতের ফুডপ্যাক বিতরণ
বৈশাখী নিউজ ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল অ্যাডভোকেট এহছানুল মাহবুব জুবায়ের বলেছেন, দুর্যোগে এগিয়ে আসা সকল মুমিনের নৈতিক দায়িত্ব। প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে সুখী সমৃদ্ধশালী মানবিক বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে যেকোন দুর্যোগে সকলের এগিয়ে আসা উচিত। বন্যা আমাদের জন্য বিভীষিকাময় পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে। প্রতিবেশী রাষ্ট্র ভারতের সাথে আমাদের নদী সমস্যার সমাধান না হওয়ায় দেশে একের পর এক বন্যা পরিস্থিতির সৃষ্টি হচ্ছে। তিনি বলেন, দেশের নদী গুলোর পানি প্রবাহ বন্ধ হওয়ার কারণে বেশী বৃষ্টি হলেই পানি বেড়ে যায়। এছাড়া স্থায়ী বাঁধগুলো টেকসই না থাকার কারণে গ্রামের পর গ্রামে অকাল বন্যাRead More
সিলেটে হানিট্র্যাপ চক্রের দুই সক্রিয় সদস্য গ্রেফতার
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট মহানগরীতে হানিট্র্যাপ (প্রেমের ফাঁদ) পেতে ছিনতাই করা চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে মোগলাবাজার থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ছিনতাই হওয়া একটি আইফোন এবং ছিনতাইয়ের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মোগলাবাজার থানার তুরুকখলা গ্রামের সেবুল আহমদের ছেলে তাসিন হোসেন আবির (১৮) এবং সুড়িগাঁও গ্রামের আব্দুস সালামের ছেলে জাবেদ আহমেদ (২০)। পুলিশ সূত্রে জানা যায়, এই চক্রের এক নারী সদস্য সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকের মাধ্যমে বিয়ানীবাজারের বাসিন্দা আরিফ উর রহমান (২১) নামের এক তরুণের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। গত ৪Read More
শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে ১৯ দিনে মিলল ৪৭ লাখ টাকা
বৈশাখী নিউজ ডেস্ক: হজরত শাহজালাল (রহ.) মাজারের ৭০০ বছরের ইতিহাসে দ্বিতীয়বারের মতো দানবাক্সের টাকা গণনা সম্পন্ন হয়েছে। দ্বিতীয় দফার গত ১৯ দিনে মাজারের দানবাক্স ও ডেগগুলোতে মোট ৪৭ লাখ ১০ হাজার ১৫৩ টাকা জমা হয়েছে। শনিবার (১১ জুলাই) দিনভর গণনা শেষে মাজার ব্যবস্থাপনা কমিটি ও জেলা প্রশাসনের কর্মকর্তাদের উপস্থিতিতে এই বিপুল পরিমাণ অর্থ পাওয়ার বিষয়টি নিশ্চিত করা হয়। সিলেট সিটি করপোরেশনের প্রশাসক ও মাজার ব্যবস্থাপনা কমিটির অন্যতম সদস্য আব্দুল কাইয়ুম চৌধুরী আনুষ্ঠানিকভাবে এই গণনার ফলাফল ঘোষণা করেন। শনিবার সকাল ১১টার দিকে দরগাহ মসজিদের বারান্দায় জেলা প্রশাসনের তত্ত্বাবধানে এবং আইনশৃঙ্খলা বাহিনীরRead More
হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ৭৮৬ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। শনিবার (১১ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, গত একদিনে হামের উপসর্গ নিয়ে মোট ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এই সময়ে হামে কারও মৃত্যু হয়নি। সবমিলিয়ে গত ১৫ মার্চ থেকে শনিবার পর্যন্ত সারা দেশে হাম ও উপসর্গে মোট ৭৫৩ জনের মৃত্যু হলো। এদিকে সারা দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৪ জনের হামRead More
১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত
বৈশাখী নিউজ ডেস্ক: বন্যা পরিস্থিতি বিবেচনায় ডিসিদের সঙ্গে আলোচনার পরিপ্রেক্ষিতে আগামী ১৬ জুলাই পর্যন্ত চট্টগ্রাম বোর্ডের অনুষ্ঠিতব্য এইচএসসি ও সমমান পরীক্ষা স্থগিত করা হয়েছে। শনিবার (১১ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন। তিনি বলেন, বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকারের কার্যক্রম প্রধানমন্ত্রী সার্বক্ষণিক মনিটরিং করছেন। সরকার দায়বদ্ধতা ও সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় বহুমুখী পদক্ষেপ নিয়েছে। উপদেষ্টা আরও বলেন, দুর্গত এলাকায় প্রশাসনের সঙ্গে মিটিং করে জনগণের পাশে থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। প্রতিটি মন্ত্রনালয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তার নির্দেশনা অনুযায়ী। দলীয় নেতাকর্মীদের ত্রাণ কার্যক্রমে অংশ নেয়ারRead More
বর্ষার সন্ধ্যায় ভাটির সংগ্রামী শ্রীকান্ত দাশকে স্মরণ
বৈশাখী নিউজ ডেস্ক: এই ঘনঘোর বর্ষার সন্ধ্যায় নগর সিলেটে যেনো জীবন্ত হয়ে ওঠলেন ভাটি অঞ্চলের শিল্পী-সংগ্রামী, মুক্তিযোদ্ধা শ্রীকান্ত দাশ; যিনি মারা গেছেন ১৭ বছর আগেই, ২০১৯ সালে। শুক্রবার (১০ জুলাই) বৃষ্টিমগ্ন সন্ধ্যায় সিলেটে আয়োজিত হয়- ‘শ্রীকান্ত দাশ অবলোকন: সংগ্রাম-সংস্কৃতি ও মানবমুক্তি’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান। এভাবে বললে নগরের নতুন প্রজন্মও তাকে চিনতে পারবে, বলা ভালো আরেকটু রিলেইট করতে পারবে-শ্রীকান্ত দাসই প্রথম ব্যক্তি এবং এখন পর্যন্ত একমাত্র, যিনি সিলেট ওসমানী মেডিকেল কলেজে মরনত্তোর দেহদান করেছেন। তবে এটি একটি ঘটনা মাত্র, তার পরিচয় নয়, শ্রীকান্ত দাশের পরিচয় তার আজীবন সংগ্রামে। মুক্তিযোদ্ধা, শিল্পী-সংগ্রামী, সংঘঠক-Read More
ব্যবসায়ীদের সাথে সিলেট মহানগর জামায়াতের মতবিনিময়
বৈশাখী নিউজ ডেস্ক: জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগর আমীর মুহাম্মদ ফখরুল ইসলাম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়নে জামায়াত প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে চাই। ব্যবসায়ীদের জন্য নিরাপদ, বিনিয়োগবান্ধব ও ব্যবসা-সহায়ক পরিবেশ নিশ্চিত করতে জামায়াত কাজ করে যাচ্ছে। চব্বিশের ৫ আগস্ট ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে দীর্ঘ আওয়ামী দুঃশাসন ও জুলুম-নিপীড়ন থেকে দেশ জাতিকে মুক্তি পেয়েছে ঠিকই, কিন্তু কাংখিত পরিবর্তন হয়নি। বর্তমান সরকার ক্ষমতায় গিয়ে জুলাই গণঅভ্যুত্থান পরিপন্থী কর্মকান্ড চালিয়ে যাচ্ছে। তারা পুরনো ফ্যাসিবাদী কায়দায় দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের ষড়যন্ত্র করছে। তিনি বলেন, রাষ্টযন্ত্রের সকল স্তরে নগ্নRead More
পত্নীতলায় মাদক সংশ্লিষ্ট অপরাধে মহিলা আটক
মহসিনা ফেরদৌস, পত্নীতলা (নওগাঁ) প্রতিনিধি: পত্নীতলা থানা পুলিশ অভিযান চালিয়ে মাদক দ্রব্য সংশ্লিষ্ট অপরাধে জড়িত এক মহিলাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করেছে। শুক্রবার (১০ জুলাই) দিবাগত রাতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক সংশ্লিষ্ট অপরাধে জড়িত উপজেলার পাইকড় গ্রামের রাইহানের স্ত্রী সুফিয়া (৪০) কে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে কারাদন্ড ও অর্থদণ্ড দিয়ে নওগাঁ জেলা কারাগারে পাঠায়। উক্ত সুফিয়ার বিরুদ্ধে পূর্বেও দুটি মাদক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন রয়েছে বলে পত্নীতলা থানার অফিসার ইনচার্জ নিয়ামুল হক নিশ্চিত করেছেন। Views: 199
সিকৃবিতে “মাঠ পর্যায়ে কৃষকদের সমস্যা ও তার প্রতিকারের উপায়” শীর্ষক প্রশিক্ষণ
সিকৃবি সংবাদদাতা: সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোঃ আলিমুল ইসলাম বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও খাদ্য নিরাপত্তার মূল ভিত্তি আমাদের কৃষি। আর এই কৃষির প্রাণ হচ্ছেন আমাদের কৃষক। কিন্তু বাস্তবতা হলো, জলবায়ু পরিবর্তনের প্রভাব, অনিয়মিত আবহাওয়া, মাটির উর্বরতা হ্রাস, রোগবালাই ও পোকামাকড়ের আক্রমণ, কৃষি উপকরণের মূল্য বৃদ্ধি, বাজারজাতকরণের সমস্যা এবং আধুনিক প্রযুক্তির সীমিত ব্যবহার, এসব কারণে কৃষকরা নানাবিধ চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন। এ সকল সমস্যার কার্যকর সমাধানে গবেষণাভিত্তিক প্রযুক্তি উদ্ভাবন, আধুনিক কৃষি ব্যবস্থাপনার প্রসার, মানসম্মত বীজ ও উন্নত জাতের ব্যবহার, সুষম সার ব্যবস্থাপনা, সমন্বিত বালাই দমন ব্যবস্থা, স্মার্ট কৃষি প্রযুক্তিরRead More
সিলেটে শ্রীশ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব শুরু ১৬ জুলাই
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে সুপ্রাচীনকাল ধরে চলে আসা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব ও সুভদ্রা মহারাণীর রথযাত্রা মহোৎসব ১৬ জুলাই বৃহস্পতিবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। উল্টো রথযাত্রা মহোৎসব আগামী ২৪ জুলাই শুক্রবার দুপুর আড়াইটায় অনুষ্ঠিত হবে। রথযাত্রা মহোৎসবকে কেন্দ্র করে সিলেটে ৯ দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি গ্রহণ করা হয়েছে। সিলেট নগরের রিকাবীবাজারস্থ রথযাত্রা প্রাঙ্গণে সিলেটের ২৫টি দেবালয় ও মন্দির রথযাত্রা নিয়ে সমবেত হয়ে রথযাত্রা উদ্যাপন করবে আগামী ১৬ জুলাই বৃহস্পতিবার। এদিন রথযাত্রা প্রাঙ্গণে শ্রীশ্রী জগন্নাথদেব, বলদেব, সুভদ্রা মহারাণীর পূজা, আরতী, হরিনাম সংকীর্ত্তন, মহাপ্রসাদ বিতরণ, হরিলুট ও ভক্তিমূলকRead More


