বৈশাখী নিউজ ২৪
দেশের বাজারে কমল স্বর্ণের দাম
বৈশাখী নিউজ ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম আরও কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। মঙ্গলবার (১৪ জুলাই) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার ভরিতে ২ হাজার ১৫৮ টাকা কমিয়ে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম ২ লাখ ১৯ হাজার ৮০৮ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় ভ্যাটসহ স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এর আগে, গত ১৩ জুলাই ভালো মানের এক ভরি স্বর্ণের গহনারRead More
এমসি কলেজ ছাত্রাবাসে ধর্ষণ মামলার রায় আজ
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের এমসি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের বহুল আলোচিত মামলায় আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আজ ১৪ জুলাই (মঙ্গলবার) এ মামলার রায় ঘোষণা করবেন সিলেটের দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক স্বপন কুমার সরকার। গত বুধবার (৮ জুলাই) আদালতে রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে রায়ের জন্য দিন ধার্য করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট দ্রুত বিচার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) আবুল হোসেন। মামলার আট আসামি হলেন- সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান ওরফে রনি, তারেকুল ইসলাম ওরফে তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলামRead More
৪র্থ ও ৬ষ্ঠ শ্রেণিতে আসছে নতুন ৪ পাঠ্যবই
বৈশাখী নিউজ ডেস্ক: ২০২৭ শিক্ষাবর্ষ থেকে দেশের শিক্ষা ব্যবস্থায় এক বৈপ্লবিক পরিবর্তন আসতে যাচ্ছে। প্রাথমিক স্তরের চতুর্থ শ্রেণি এবং মাধ্যমিক স্তরের ষষ্ঠ শ্রেণিতে যুক্ত হতে যাচ্ছে যুগোপযোগী ও দক্ষতা-নির্ভর নতুন চারটি পাঠ্যবই। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) সূত্রে জানা গেছে, ৩৫টি বিশেষায়িত অধ্যায়ে সাজানো এই বইগুলোর মূল লক্ষ্য হলো শিক্ষার্থীদের শারীরিক-মানসিক বিকাশ, সাংস্কৃতিক সত্তাকে চেনা এবং বাস্তবমুখী কারিগরি জ্ঞানে সমৃদ্ধ করা। নতুন এই পাঠ্যক্রম নিয়ে ইতোমধ্যে বিশেষজ্ঞ পর্যায়ে মূল্যায়ন কার্যক্রম শুরু হয়েছে। প্রস্তাবিত নতুন রুপরেখায় চতুর্থ শ্রেণিতে থাকছে ‘খেলাধুলা’ ও ‘বাংলাদেশের সংস্কৃতি’ শীর্ষক দুটি বই। ‘খেলাধুলা’ বইয়ে ফুটবল, ক্রিকেটRead More
ওজনে কারচুপি, হবিগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: ওজনে কারচুপি ও নানান অনিয়মের অভিযোগে ৩ প্রতিষ্ঠানকে ৪৫ হাজার টাকা জরিমান করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র্যাব-৯ যৌথভাবে হবিগঞ্জের মাধবপুর পৌরসভার বাজারে অভিযান চালিয়ে এই জরিমানা আদায় করে। র্যাব জানায়, দুপুর দেড়টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত অভিযান চালিয়ে মাধবপুর পৌরসভা বাজারের প্রথা ফুড কোম্পানির মালিক হরিপালকে ২৫ হাজার, অন্তর স্টোরের মালিক রায়হানকে ১০ হাজার ও পূজা কসমেটিকক্সের মালিক কে ১০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়। জনস্বার্থে র্যাব এবং ভোক্তা অধিকারের এমন অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেনRead More
মার্কিন হামলার জবাবে গোটা মধ্যপ্রাচ্যে ইরানের গোলাবর্ষণ!
আন্তর্জাতিক ডেস্ক: হরমুজে ভারতীয় নাবিকবাহী জাহাজে ইরানের হামলাকে কেন্দ্র করে ফের যুদ্ধের আগুন লাগল মধ্যপ্রাচ্যে। রবিবার ইরানের কেশম, সিরিক, বন্দর আব্বাস, জাস্ক, বুশেহর-সহ ১৪০টি জায়গায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল আমেরিকা। এর জবাবে গোটা মধ্যপ্রাচ্যে এলোপাথাড়ি হামলা শুরু করেছে ইরান। সোমবার (১৩ জুলাপই) কুয়েত, বাহরাইনে একের পর এক মার্কিন সামরিক ঘাঁটিতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে আইআরজিসি। এই হামলায় মধ্যপ্রাচ্যে আমেরিকার পেট্রিয়ট ক্ষেপণাস্ত্র ব্যবস্থা, গোলাবারুদের ডিপো এবং ড্রোন অবকাঠামোকে কার্যত ধ্বংস করা হয়েছে। মার্কিন হামলার জবাবে কুয়েত ও বাহরাইনে মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো হয়েছে বলে জানিয়েছে ইরান। পাশাপাশি হামলাRead More
সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘন্টায় সিলেট বিভাগে হামের উপসর্গ নিয়ে আরও এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার সকাল থেকে সোমবার সকালের মধ্যে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। সোমবার (১৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ নূরে আলম শামীম। মৃত আট মাস বয়সি শিশু সাফওয়ান সুনামগঞ্জ সদর উপজেলার ওয়াসির আলমের ছেলে। এ শিশুকে নিয়ে সিলেটে এ পর্যন্ত হাম ও উপসর্গে ৯৩ জন মারা গেছেন। এর মধ্যে সরাসরি হাম রোগে ৪ জন ও বাকিরা উপসর্গে। এদিকে হাম নিয়ে সিলেট স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনেRead More
সিলেটে ডায়াগনস্টিক সেন্টার সিলগালা ও ফার্মেসীকে জরিমানা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে ফার্মেসির পেছনে খুলে বসা হয়েছিলো ডায়াগনস্টিক সেন্টার। এটির অনুমোদনের কাগজপত্র দেখাতে না পারায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে এই ডায়গানেস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। সোমবার (১৩ জুলাই) বিকালে সিলেটের টুকেরবাজারে এ অভিযান চালানো হয়। জানা গেছে, সিলেট শহরতলীর টুকেরবাজারের হাজি কুটি মিয়ার ফার্মেসিতে চেম্বার করেন ডা. খলিলুর রহমান নামের একজন চিকিৎসক। তার বিশাল সাইনবোর্ড আছে। তবে ফার্মেসির পেছনে সাইনবোর্ডহীন একটি ডায়াগনস্টিক সেন্টার রয়েছে এমন তথ্য পেয়ে সোমবার অভিযান চালায় ভোক্তা অধিকার। এসময় অনুমোদনহীন ডায়াগনস্টিক সেন্টারের ব্যাপারে হাজি কুটি মিয়ার ফার্মেসি কর্তৃপক্ষ কোনো ব্যাখ্যা দিতে পারেননি। তাইRead More
৯ বছরেও মেলেনি ক্ষতিপুরণ, জকিগঞ্জ গ্যাস ফিল্ডে ভূমি মালিকদের তালা
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটের জকিগঞ্জ গ্যাস ফিল্ডের অধিগ্রহণকৃত ভূমির মূল্য পরিশোধের দাবিতে গ্যাস ফিল্ডে তালা দিয়েছেন ভূমির মালিকরা। সোমবার (১৩ জুলাই) দুপুরে ক্ষুব্ধ মালিকপক্ষ গ্যাসক্ষেত্রের গেইটে তালা ঝুলিয়ে দেন। স্থানীয় সূত্রে জানা যায়, ২০১৭ সালের দিকে বাপেক্স জকিগঞ্জের আনন্দপুর এলাকায় গ্যাস অনুসন্ধান চালিয়ে গ্যাসের সন্ধান পায়। পরবর্তীতে ওই এলাকায় ১৬ কেদার (কিয়ার) ভূমি অধিগ্রহণ করেন সিলেটের জেলা প্রশাসক (ডিসি)। তবে ভূমি অধিগ্রহণের পর মালিক পক্ষকে মূল্য না দিয়েই গ্যাস ফিল্ডের আনুষ্ঠানিক খনন কার্যক্রম শুরু করা হয়। তখনও মালিক পক্ষ ভূমির নায্য মূল্য পরিশোধের দাবি জানিয়ে কাজ শুরু করতে বাঁধ দেন।Read More
শ্রীমঙ্গলে ২০৪ বোতল মদসহ যুবক আটক
বৈশাখী নিউজ ডেস্ক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বিপুল পরিমাণ দেশীয় তৈরি মদসহ অমিত সতনামী (২৫) নামে এক মাদক কারবারিকে স্থানীয় গ্রামবাসি সহযোগিতায় আটক করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) সকালে উপজেলার রাধানগর এলাকার চামুং রেস্টুরেন্টের সামনে থেকে তাকে আটক করা হয়। শ্রীমঙ্গল থানার পুলিশ সূত্রে জানা যায়, সোমবার সকাল ৭টা ৪৫ মিনিটের দিকে নিয়মিত রাত্রিকালীন টহল চলাকালীন পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি সিএনজি অটোরিকশায় মাদক পাচার করা হচ্ছে। এসআই (নিঃ) মো. হারুনুর রশিদের নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে স্থানীয়দের সহযোগিতায় অটোরিকশাটি গতিরোধ করে। পরবর্তীতে তল্লাশি চালিয়ে গাড়ির পেছনেরRead More
জগন্নাথপুরে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জের জগন্নাথপুরে পারিবারিক কলহ নিয়ে স্বামী-স্ত্রীর ঝগড়ার পরদিন শয়নকক্ষ থেকে সুন্দর আলী (২৫) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৩ জুলাই) দুপুরে জগন্নাথপুর পৌরসভার হবিবনগর এলাকায় এ ঘটনা ঘটে। মৃত সুন্দর আলী হবিবনগর গ্রামের ছমেদ আলীর ছেলে। পুলিশ ও স্থানীয়রা জানান, বেশকিছু দিন ধরে সুন্দর আলী ও তার স্ত্রী লুবনা বেগমের মধ্যে পারিবারিক কলহ চলছিল। এরই ধারাবাহিকতায় রোববার (১২ জুলাই) দুপুরে স্বামী-স্ত্রী ঝগড়ার এক পর্যায়ে সুন্দর আলীর স্ত্রী লুবনা বেগম তার বোনের সঙ্গে চলে যান। এর পরদিন সোমবার দুপুর ১টা পর্যন্ত সুন্দর আলী তারRead More


