বৈশাখী নিউজ ২৪
হবিগঞ্জে পুকুরের পানিতে ডুবে স্কুলছাত্রীর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: হবিগঞ্জের সদর উপজেলায় পৈল গ্রামে পুকুরের পানিতে ডুবে ইন্দ্রা দাশ (১২) নামে এক স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মৃত ইন্দ্রা দাশ লামা পৈল গ্রামের রাজমিস্ত্রি বিজয় দাশের মেয়ে। স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে যায় ইন্দ্রা। একপর্যায়ে সে পানিতে তলিয়ে যায়। দীর্ঘক্ষণ তাকে খুঁজে না পেয়ে পরিবারের সদস্যরা পুকুরেও অনেক খুজাখুজি শুরু করে। এক পর্যায়ে তাকে উদ্ধার করে দুপুরে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হবিগঞ্জ সদর মডেল থানারRead More
সিলেটে হাম উপসর্গে আরেক শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ২৬৬
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে হাম উপসর্গে আক্রান্ত হয়ে ৮ মাস বয়সী আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ৯২ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। গত ২৪ ঘণ্টায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে ২৬৬ জন ভর্তি রয়েছেন। এ নিয়ে বিভাগে সন্দেহজনক ও নিশ্চিত হামে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৬ জন। বৃহস্পতিবার (১৬ জুলাই) এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগের পরিচালক ডা. মাহবুবুল আলম। মৃত ৮ মাস বয়সী শিশু আরিয়ান আহমদ সিলেটের জকিগঞ্জ উপজেলার আলRead More
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যায় অভিযুক্ত মোজাফফর হোসেন আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার ঘটনায় ৪৫ বছর পর হত্যাকাণ্ডে অভিযুক্ত পলাতক আসামি অবসরপ্রাপ্ত মেজর মোজাফফর হোসেনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়েছে। ডিবির তথ্য অনুযায়ী, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার (১৫ জুলাই) মধ্যরাতে রাজধানীর বনানী ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে ডিবি। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে কোর্ট মার্শাল সম্পন্ন করার জন্য তাকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। ডিবির তথ্য অনুযায়ী, ১৯৮১ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের পর থেকে মেজর (অব.) মো. মোজাফফর হোসেন গ্রেপ্তার এড়িয়ে আত্মগোপনে ছিলেন।Read More
হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে হামের উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। সেই সঙ্গে এই সময়ে নতুন করে আরও ১ হাজার ১৭১ জনের শরীরে হাম ও এর উপসর্গ দেখা গেছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হামবিষয়ক নিয়মিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের প্রতিবেদনে বলা হয়েছে, এ নিয়ে গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত হামের উপসর্গে মারা গেছে ৬৫২ শিশু। নিশ্চিত হামে মৃত্যু ৯৩ শিশুর। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা ৭৪৫ জন। প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৯৭ শিশু নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে। এ ছাড়াRead More
সিলেটে ফেরার পথে মাঝ আকাশেই থমকে গেলো ইতালি প্রবাসীর জীবন
প্রবাস ডেস্ক: মৌলভীবাজারের বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের তরুণ ফখরুল ইসলাম দীর্ঘ সাত বছর ইতালিতে কঠোর পরিশ্রমের পর দেশে ফেরার পথে এক হৃদয়বিদারক ঘটনার শিকার হলেন। পরিবারের সচ্ছলতা ও সুন্দর ভবিষ্যতের স্বপ্ন নিয়ে দীর্ঘ প্রবাস জীবন শেষে তুর্কি এয়ারলাইনসের একটি ফ্লাইটে তিনি দেশের উদ্দেশে রওনা দিয়েছিলেন। কিন্তু মাঝ আকাশে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে নিয়তি তাকে অন্য পথে নিয়ে যায়। পারিবারিক সূত্রে জানা গেছে, বিমান চলাকালীন ফখরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হলে পরিস্থিতি বিবেচনায় তুর্কি এয়ারলাইনসের ফ্লাইটটি জর্জিয়াতে জরুরি অবতরণ করে। সেখানে তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হলেও চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থRead More
সিলেটে সিএনজি অটোরিকশায় উঠে গণধর্ষণের শিকার নারী, গ্রেপ্তার ১
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেটে গন্তব্যে পৌঁছে দেওয়ার কথা বলে এক নারীকে সিএনজিচালিত অটোরিকশায় তুলে বিশ্বনাথ উপজেলায় নিয়ে গণধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। গত মঙ্গলবার (১৪ জুলাই) রাতে উপজেলার অলংকারি ইউনিয়নের আলমনগর গ্রামের একটি বসতঘরে এই ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদী হয়ে ৪ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও একজনের বিরুদ্ধে বিশ্বনাথ থানায় মামলা দায়ের করেছেন। মামলার প্রেক্ষিতে প্রধান আসামি গয়াছ মিয়া গেদাকে (৪৪) গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী নারী মঙ্গলবার রাত আনুমানিক ৮টার দিকে সিলেট মহানগরীর দক্ষিণ সুরমার চন্ডিপুল এলাকা থেকে ছাতক যাওয়ার উদ্দেশ্যে একটি অটোরিকশাRead More
হবিগঞ্জে মাদকসহ দেড় কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
বৈশাখী নিউজ ডেস্ক: গত ২৪ ঘণ্টায় হবিগঞ্জ ৫৫ বিজিবি পৃথক তিনটি অভিযান পরিচালনা করে ১ কোটি ৭৮ লাখ ৫২ হাজার টাকা মূল্যের ভারতীয় শাড়ি, কসমেটিক্স, গাঁজা ও মশার কয়েল জব্দ করেছে। বুধবার (১৫ জুলাই) রাত ১০টায় এ তথ্য নিশ্চিত করেছেন হবিগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। বিজিবি সূত্রে জানা গেছে, এর আগে সকালে সীমান্ত থেকে প্রায় পাঁচ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে জেলার মাধবপুরের বেজুড়া বাস স্ট্যান্ড এলাকায় চেকপোস্ট স্থাপন করে বিজিবির একটি দল কৌশলগত অবস্থান নেয়। এদিকে, চোরাকারবারিরা বিজিবির চেকপোস্ট ও টহল দলের উপস্থিতি টের পেয়ে পানশি নামক হাইওয়েRead More
ছাতকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
বৈশাখী নিউজ ডেস্ক: সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার জাউয়াবাজার ইউনিয়নের খারাই এলাকায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়কের পাশের একটি ডোবা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। বুধবার (১৫ জুলাই) সন্ধ্যা প্রায় ৭টা ৪৫ মিনিটে স্থানীয় লোকজন মহাসড়কের বাম পাশের ডোবায় মরদেহটি দেখতে পেয়ে জয়কলস হাইওয়ে পুলিশ ও জাউয়া বাজার পুলিশ তদন্ত কেন্দ্রে খবর দেন। খবর পেয়ে জয়কলস হাইওয়ে থানার পরিদর্শক মো. মোতালেব হোসেন সঙ্গীয় পুলিশ সদস্যদের নিয়ে এবং জাউয়াবাজার পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক মো. মিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়না তদন্তের জন্যRead More
সিলেটে ২ মহিলা ছিনতাইকারী আটক
বৈশাখী নিউজ ডেস্ক: সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালে চুরি করতে এসে জনতার হাতে আটক হয়েছেন ২ মহিলা ছিনতাইকারী। বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে এই ঘটনা ঘটে। আটককৃতরা হলেন- মহানগরীর শাহজালাল উপশহর এলাকার এইচ ব্লকের সুমন মিয়ার স্ত্রী পপি (৩০) ও শামীম মিয়ার স্ত্রী শিউলি (২৪)। পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত ৮টার দিকে নগরীর সোবহানীঘাট আল হারামাইন হাসপাতালে চুরি করতে গিয়ে ২ মহিলা ছিনতাইকারীকে আটক করেছেন স্থানীয় জনতা।পরে তাদের কোতোয়ালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে ৬ মাসেরRead More
বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করল ইরান
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনে মার্কিন পঞ্চম নৌবহরে হামলা ও ড্রোন ভূপাতিত করেছে ইরান। বৃহস্পতিবার (১৬ জুলাই) ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) এ তথ্য জানায়। অন্যদিকে, জর্ডানের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তারা ইরান থেকে ছোড়া তিনটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। তাসনিম সংবাদসংস্থার তথ্যমতে, আইআরজিসি আরও দাবি করেছে যে, তারা দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর আন্দিমেশকের আকাশে একটি ‘শত্রু’ এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে। ইরানি বাহিনীর দাবি, তাদের মহাকাশ বাহিনীর পরিচালিত নতুন আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ড্রোনটি ধ্বংস করা হয়েছে। ইরাকে কুর্দি বাহিনী জানিয়েছে, মার্কিন নেতৃত্বাধীন জোট উত্তরাঞ্চলীয় কুর্দিস্তান অঞ্চলের রাজধানী এরবিলের আকাশে বিস্ফোরকবোঝাই আটটি ড্রোন ভূপাতিত করেছে।Read More


